MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কল্যাণের মন্তব্যে তিতিবিরক্ত আদালত, কাঁকুড়গাছি হত্যাকাণ্ডের মামলা ছাড়লেন বিচারপতি

কল্যাণের মন্তব্যে তিতিবিরক্ত আদালত, কাঁকুড়গাছি হত্যাকাণ্ডের মামলা ছাড়লেন বিচারপতি

Calcutta High Court News:  কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুনের মামলায় এবার রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর তিতিবিরক্ত কোর্ট। মামলায় ছেড়ে দিলেন বিচারপতি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 25 2025, 09:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে চরম ক্ষোভ
Image Credit : Asianet News

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে চরম ক্ষোভ

জানা গিয়েছে, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুনে পুলিশকর্মীর জামিনের আবেদনের মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার তিনি এই মামলা ছেড়ে দেন বলে জানা গিয়েছে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কাঁকুড়গাছির বিজেপি কর্মী হত্যাকাণ্ড মামলার শুনানি
Image Credit : Social Media

কাঁকুড়গাছির বিজেপি কর্মী হত্যাকাণ্ড মামলার শুনানি

শুক্রবার কাঁকুড়গাছির বিজেপি কর্মী হত্যাকাণ্ডে পুলিশ কর্মীদের জামিনের আবেদনের মামলার শুনানি ছিল। শুনানি চলছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। শুনানির শুরুতেই সিনিয়র আইনজীবী এজলাসে উপস্থিত না থাকায় সিবিআই-এর আইনজীবী শুনানি কিছুক্ষণ পর শুরু করার আবেদন জানান। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সওয়াল শুরু করার কথা বলে আদালত। তখনই বিচারপতি শুভ্রা ঘোষ সব পক্ষকে জানান, যেহেতু আগামী সোমবার থেকে ১৫ দিন তিনি সার্কিট বেঞ্চে থাকবেন, তাই এই মামলার বাকি অংশের শুনানি ১৫ দিন পর তিনি শুনবেন। এমনকি দ্রুত শুনানির জন্য বিচারপতি শুভ্রা ঘোষ এই মামলার শুনানি অন্য বিচারপতির বেঞ্চে করারও সুযোগ দেন। কিন্তু সব পক্ষই বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসেই শুনানির আর্জি জানায়।

Related Articles

Related image1
ইউটিউব দেখে ডায়েট প্ল্যান! তিনমাস ধরে ফলের রস পানে চরম পরিণতি কিশোরের
Related image2
Kolkata Metro Rail: বেসরকারিকরণের পথে হাঁটছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, কাদের হাতে যাচ্ছে কলকাতা মেট্রো?
35
জামিনের পক্ষে জোর সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
Image Credit : Social Media

জামিনের পক্ষে জোর সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

এদিন শুনানির শুরুতেই সওয়ালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিবিআই-এর বিরুদ্ধে তোপ দাগেন। প্রশ্ন তোলেন চার বছর পর হঠাৎ কেন গ্রেফতার করা হল পুলিশ কর্মীদের? এবং শুক্রবারই পুলিশকর্মী রত্না সরকারের অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে রায় দেওয়ার পক্ষে জোড় সওয়াল করেন।

45
বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ
Image Credit : Social Media

বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ

বিচারপতি শুভ্রা ঘোষ পরিষ্কার জানিয়ে দেন, 'এই মামলা আজই শেষ করে রায় দেওয়া সম্ভব নয়। কারণ এর মধ্যে অনেক আইনি দিক আছে।' বিচারপতির এই বক্তব্যের পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্য এক বিচারপতির উদাহরণ টেনে ভরা আদালতে বলেন, 'এরকম আচরণ উনিও করেন। আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়। এটাই দুর্ভাগ্য।'

55
মামলা ছেড়ে দিলেন বিচারপতি
Image Credit : Social Media

মামলা ছেড়ে দিলেন বিচারপতি

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য শুনেই রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি শুভ্রা ঘোষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা ধমক দিয়ে মামলা ছাড়ার কথা জানিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি বলেন, 'কোর্ট এমন আচরণ বরদাস্ত করবে না। অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে একাধিক মন্তব্য করছেন। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনার লেকচার আদালত শুনবে না। আমি এই মামলা ছেড়ে দিচ্ছি। অন্য কোনও বেঞ্চে যান।'

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Food Safety: বিরিয়ানিতে দেওয়ালের রং! একাধিক অভিযোগে কলকাতার ৪০টি খাবারের দোকানের লাইসেন্স সাসপেন্ড
Recommended image2
Nabanna Puja Bonus: পুজোর আগেই ঢুকবে ২০% বোনাস! এই কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের
Recommended image3
Prafulla Chaki Exclusive: বাংলাদেশে সংরক্ষণ করা হোক প্রফুল্ল চাকীর জন্মভিটে, আর্জি পরিবারের
Recommended image4
Dilip On Puja Food: আমিষ খেলেই ‘পাখণ্ডী’? বাগেশ্বর বাবাকে চ্যালেঞ্জ, TMC-কে আক্রমণ দিলীপ ঘোষের
Recommended image5
DA Controversy: ১২ হাজার কোটি টাকার বকেয়া ডিএ নিয়ে ফয়সলা কি ১২ সেপ্টেম্বর? সরব সরকারি কর্মী সংগঠন
Related Stories
Recommended image1
ইউটিউব দেখে ডায়েট প্ল্যান! তিনমাস ধরে ফলের রস পানে চরম পরিণতি কিশোরের
Recommended image2
Kolkata Metro Rail: বেসরকারিকরণের পথে হাঁটছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, কাদের হাতে যাচ্ছে কলকাতা মেট্রো?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved