শীতের রুক্ষ্ম ত্বক ও চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া প্যাক ব্যবহার করুন। কলা-মধু, অ্যালোভেরা-হলুদ, অ্যালোভেরা-দুধ, বেসন-দুধ, শসা-টমেটোর মতো উপাদানের প্যাক ব্যবহারে দ্রুত উপকার পাবেন।

ত্বকের হাজারটা সমস্যা লেগে থাকে শীতের মরশুমে। রুক্ষ্ম ত্বক থেকে শুরু করে চুলকানির মতো সমস্যা দেখা দেয়। শীতের সময় কীভাবে ত্বকের যত্ন নেবেন তা অনেকেই ঠিক করে উঠতে পারেন না। সমস্যা থেকে বাঁচতে ঘরোয়া প্যাক ব্যবহার করুন। দ্রুত মিলবে উপকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কলা ও মধু

কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন এই প্যাক।

অ্যালোভেরা ও হলুদ

হলুদ প্রথমে বেটে নিন। এবার অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তার সঙ্গে মেশান হলুদ। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ৪ দিন ব্যবহার করুন এই প্যাক।

অ্যালোভেরা ও দুধ

সপ্তাহে ২ দিন ব্যবহার করুন এই প্যাক। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তার সঙ্গে মেশান দুধ। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

বেসন ও দুধ

একটি পাত্রে বেসন নিন। তাতে মেশান দুধ। প্যাক বানিয়ে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। রোজ ব্যবহার করতে পারেন এই প্যাক।

শসা ও টমেটো

শসা খোসা ছাড়িয়ে নিন। শসা ও টমেটো একসঙ্গে ব্লেন্ড করে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। রোজ ব্যবহার করতে পারেন এই প্যাক।

শীতের মরশুমে ত্বকের যত্নে মেনে চলুন বিশেষ টিপস। মিলবে উপকার।