স্টাইলিশ তারকা আল্লু অর্জুনের ক্রেজ পুষ্প: দ্য রাইজ মুক্তির পর থেকেই দর্শকদের পাগল করে দিয়েছে। এখন গণপতি উৎসবেও মিলেছে সেই ছোঁয়া। আল্লু অর্জুনের পুষ্পা চরিত্রের স্টাইল গণেশের প্রতিমা দেখা দিতে শুরু করেছে। 

বলিউড ছাপিয়েও যে দক্ষিণ ভারতীয় সিনেমার ক্রেজ বাড়ছে দেশজুড়ে। তার মধ্যে সম্প্রতি আল্লু অর্জুনের অভিনীত পুষ্প: দ্য রাইজ ছবির কথা সকলের মুখে মুখে। স্টাইলিশ তারকা আল্লু অর্জুনের ক্রেজ পুষ্প: দ্য রাইজ মুক্তির পর থেকেই দর্শকদের পাগল করে তুলছে। এই ছবিতে, তার কথা বলার স্টাইল থেকে তার নাচের স্টাইল, ভক্তরা প্রচুর রিলস করেছেন যা সর্বত্র ট্রেন্ড করেছে। পুষ্পা দ্য রাইজের জন্য ভক্তদের ক্রেজের শেষ নেই। এমতাবস্থায়, এখন গণপতি উৎসবেও মিলেছে সেই ছোঁয়া। আল্লু অর্জুনের পুষ্পা চরিত্রের স্টাইল গণেশের প্রতিমা দেখা দিতে শুরু করেছে।

ভগবান গণেশের মূর্তি
গণেশ চতুর্থী একটি এমন একটি উত্সব যা জনসাধারণের মধ্যে পূর্ণ উত্সাহ এবং আবেগের সঙ্গে পালিত হয়। এই উপলক্ষে লোকজন ঢোল বাজিয়ে গণপতিকে স্বাগত জানালেও এবার গণপতিকে বাড়িতে আনার উত্তেজনা দেখা গেছে ভিন্ন মাত্রায়, যখন গণপতি র মূর্তিগুলো পুষ্প রাজ-এর স্টাইলে দেখা দিয়েছে। কিছু জায়গায়, বিখ্যাত পুষ্পা রাজ-এর স্টাইলে ভগবান গণেশের মূর্তিগুলি উপবিষ্ট থাকতে দেখা গিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন- এদিন চাঁদ দেখা নিষেধ, দেখলে হতে পারে সম্মানহানি, জেনে নিন কারণ ও তিথি

আরও পড়ুন- গণেশ চতুর্থীতে প্রতিটি ইচ্ছা হবে পূরণ, কেবল এই প্রিয় জিনিসগুলি গণপতিকে নিবেদন করুন

আরও পড়ুন- ২০২২ সালের গণেশ চতুর্থী কবে, জেনে নিন গণেশ পুজোর দিন-ক্ষণ ও পূজা পদ্ধতি


আল্লু অর্জুনের ক্রেজ

বলা যেতে পারে এটি আল্লু অর্জুনের ক্রেজ এবং স্টারডমের একটি জীবন্ত উদাহরণ যা ছবিটি মুক্তির এত দীর্ঘ সময় পরেও শেষ হচ্ছে না বলে মনে করা হচ্ছে এবং তারকাখ্যাতির নতুন এক উদাহরণও সেট করছে। এই বছরের শুরুতে পুষ্পা ছবির সাফল্যের পরে, অভিনেতা বলিউড থেকে ব্র্যান্ড সব জায়গা থেকে নতুন অফার পাচ্ছেন। এমতাবস্থায়, এখন যদি তার হলিউড অভিষেকের খবর সত্যি হয়, তবে এটি পুরোপুরি ২০২২ সালের সবচেয়ে বড় খবর হয়ে উঠবে।