MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • Heath Tips: জবা চা থেকে মেথি ভেজানো জল, PCOS নিয়ন্ত্রণে রাখতে ভরসা রাখুন এই সাত পানীয়ের ওপর

Heath Tips: জবা চা থেকে মেথি ভেজানো জল, PCOS নিয়ন্ত্রণে রাখতে ভরসা রাখুন এই সাত পানীয়ের ওপর

পিলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS হল এটি হরমোনজনিত রোগ। এরই সঙ্গে রোগ মুক্ত থাকতে চাইলে ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর। রইল কয়টি পানীয়ের হদিশ।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Jul 11 2023, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : our own

সজনের পানীয়

সজনে পাতার গুঁড়ো দিয়ে তৈরি পানীয় বেশ উপকারী। সকালে খালি পেটে এই পানীয় খেলে মিলবে উপকার। এক গ্লাস জলে ১ চা চামচ সজনে পাতার গুঁড়ো মিশিয়ে নিন। এই সজনে পাতার গুঁড়ো দিয়ে তৈরি পানীয়ের গুণে পিসিওস থাকবে নিয়ন্ত্রণে।

210
Image Credit : Getty

শতমূলী পানীয়

ভরসা করতে পারেন শতমূলী হার্বের ওপর। এটি নানান গুণে পূর্ণ। প্রতিদিন ১ চামচ শতমূলী পাউডার দিয়ে পানীয় তৈরি করুন। এতে গ্লাইকোসাইড, অ্যালকালয়েড, পলিস্যাকারাইড ও আইসোফ্লাভোন সহ ৫০টি জৈব যৌগ আছে। যা প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রেও উপকারী। সঙ্গে পিসিওস রাখে নিয়ন্ত্রণে।

310
Image Credit : our own

জবা চা

ডায়েটে যোগ করুন জবা চা। এই চা মূত্রাশয়, জরায়ুর বেশিগুলোকে শিথিল করে। একটি প্যানে জল গরম হতে দিন। তাতে শুকনো জবা ফুলের পাপড়ি দিন। ৫ মিনিট ফুটিয়ে নিয়ে তা ছেঁকে নিন। নিয়মিত এই চা পানে মিলবে উপকার।

410
Image Credit : our own

পুদিনা চা

ভরসা রাখতে পারেন পুদিনা চা-র ওপর। এই চা পিসিওস-র সমস্যা রাখে নিয়ন্ত্রণে। এটি অ্যান্টি অ্যান্ড্রোজেনিক বৈশিষ্ট্য পূর্ণ। ডায়েটে যোগ করুন পুদিনা চা। একটি পাত্রে জল নিন। তা গরম হতে শুরু করলে পুদিনা পাতা দিন। ফুটে গেলে ছেঁকে নিন। মিলবে উপকার।

510
Image Credit : Getty

মেথি ভেজানো জল

পিসিওএস-র সমস্যা সমাধানে মেথি ভেজানো জল বেশ উপকারী। এক গ্লাস জলে ১ চা চামচ মেথি দিন। সারা রাত ভিডিয়ে রেখে দিন। সকালে উঠে তা ছেঁকে নিন। এই জল পানে মিলবে উপকার।

610
Image Credit : our own

অ্যালোভেরা জুস

হরমোন জনিত যে কোনও সমস্যা দূর করতে উপকারী অ্যালোভেরা জুস। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার তাতে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিন। ছেঁকে নিন। এই জুস পিসিওএস-র সমস্যা দূর করতে বেশ উপকারী। চাইলে বাজার চলতি অ্যালোভেরা জুস কিনেও খেতে পারেন।

710
Image Credit : our own

অশ্বগন্ধা

সমস্যা সমাধানে ভরসা করতে পারেন অশ্বগন্ধা-র ওপর। পিসিওএস-র উপসর্গ দেখলে এই ভেষজ উপাদান যোগ করুন ডায়েটে। এটি দ্রুত সমস্যা থেকে দেবে মুক্তি। এতে মিলবে উপকার। আধ চামচ অশ্বগন্ধা খেলেও মিলবে উপকার।

810
Image Credit : pexels

পিলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS হল এটি হরমোনজনিত রোগ। এরই সঙ্গে রোগ মুক্ত থাকতে চাইলে ত্যাগ করুন মদ্যপান। মদ্যপানের কারণে এই সমস্যা বাড়তে থাকে। তাই সবার আগে এই অভ্যাস ত্যাগ করতে হবে।

910
Image Credit : our own

অনিয়মিত পিরিয়ডস, মুখে অধিক রোম, ওজন বৃদ্ধি ও ব্রণ হল এই রোগের লক্ষণ। তেমনই একবার পিলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS-এ আক্রান্ত হলে বন্ধ্যাত্ব, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। রোগ মুক্ত থাকতে নিয়মিত ব্যায়াম করুন। মিলবে উপকার।

1010
Image Credit : our own

পিলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS রোগে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। পুষ্টিকর খাবার খাওয়ার সঙ্গে নিয়ম করে ব্যায়ম করুন। ওজন নিয়ন্ত্রণে থাকলে রোগ থাকবে নিয়ন্ত্রণে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
ডালের বড়ি বাঙালির ঘরে ঘরে খুবই সহজলভ্য, কিন্তু এই বড়ি খাওয়ার উপকারিতা জানেন কী?
Recommended image2
এই পাঁচটি অভ্যাস পেটের মেদ কমাতে সাহায্য করবে
Recommended image3
Happy Chocolate 2026: চকলেট খেলে উজ্জ্বল হবে ত্বক, তেমনই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, রইল অজানা তথ্য
Recommended image4
অনেক শিশুদের মধ্যেই হৃদরোগের ঝুঁকি বাড়ছে! এর কারণ কী হতে পারে জানেন?
Recommended image5
মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ৬টি খাবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved