MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • শীতকালে শুষ্ক হয়ে চুল পড়ে যাচ্ছে? কীভাবে মাথার উপরিভাগের যত্ন নেবেন?

শীতকালে শুষ্ক হয়ে চুল পড়ে যাচ্ছে? কীভাবে মাথার উপরিভাগের যত্ন নেবেন?

শীতকালে ত্বক শুকনো হয়ে যায়। এই সময় ত্বকের পাশাপাশি চুলের যত্নও নেওয়া জরুরি। বছরের অন্য সময়ের চেয়ে শীতকালে চুল বেশি ঝরে যায়। এই কারণে শীতকালে চুলের যত্নের দেক বেশি নজর দেওয়া উচিত।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jan 04 2025, 07:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115
শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চুল পড়া বেড়ে গিয়েছে, ফলে সবারই সতর্ক থাকা উচিত
Image Credit : SOCIAL MEDIA

শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চুল পড়া বেড়ে গিয়েছে, ফলে সবারই সতর্ক থাকা উচিত

শীতকালের শুরু থেকেই চুল পড়ার মাত্রা বেড়ে গিয়েছে। চুল শুকনো হয়ে যাচ্ছে, মাথার উপরিভাগের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এই কারণেই চুল পড়ে যাচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
215
শীতকালে পরিবেশে যে বদল ঘটেছে, স্বাস্থ্য ও ত্বকের উপর প্রভাব পড়ছে
Image Credit : freepik

শীতকালে পরিবেশে যে বদল ঘটেছে, স্বাস্থ্য ও ত্বকের উপর প্রভাব পড়ছে

শীতের হাওয়া, পরিবেশে বদল চুল শুকনো করে দিচ্ছে। ত্বক ও চুলের উপর প্রভাব পড়ছে।

315
প্রতিবারই শীতকালে চুল পড়ার মাত্রা বেড়ে যায়, এবারও একই ঘটনা দেখা যাচ্ছে
Image Credit : Lexica

প্রতিবারই শীতকালে চুল পড়ার মাত্রা বেড়ে যায়, এবারও একই ঘটনা দেখা যাচ্ছে

চিকিৎসকদের মতে, শীতকালে চুল পড়া অস্বাভাবিক ঘটনা নয়। পরিবেশের কারণেই চুল পড়ে যায়। তবে ঠিকমতো যত্ন নিলে চুল পড়া ঠেকানো যায়।

415
গরমকালে ঘামের জন্য চুলের ক্ষতি হয়, শীতকালে আবার ঠিক এর উল্টো ঘটনা দেখা যায়
Image Credit : Getty

গরমকালে ঘামের জন্য চুলের ক্ষতি হয়, শীতকালে আবার ঠিক এর উল্টো ঘটনা দেখা যায়

শীতকালে ঠান্ডা বাতাস, তাপমাত্রা কমে যাওয়ার ফলে চুলের গোড়া শুকনো হয়ে যায়। এই কারণেই শীতকালে চুল পড়ে যায়।

515
শীতকালে কেউই বেশিক্ষণ চড়া রোদে থাকতে পারেন না, এই কারণে শরীরে ভিটামিন ডি কমে যায়
Image Credit : our own

শীতকালে কেউই বেশিক্ষণ চড়া রোদে থাকতে পারেন না, এই কারণে শরীরে ভিটামিন ডি কমে যায়

শীতকালে কম সময় রোদে কাটানোর জন্য শরীরে ভিটামিন ডি-র মাত্রা কমে যায়। এর ফলে মাথার উপরিভাগের কোষ মরে যায়। এর ফলে চুল পড়ে যায়।

615
শীতকালে আবহাওয়ায় বদলের কারণে হরমোনের মাত্রায় বদল ঘটে, এর ফলে চুল পড়তে থাকে
Image Credit : freepik

শীতকালে আবহাওয়ায় বদলের কারণে হরমোনের মাত্রায় বদল ঘটে, এর ফলে চুল পড়তে থাকে

শীতকালে আবহাওয়ায় বদল ঘটার ফলে হরমোনের মাত্রায় তারতম্য ঘটে। মাথার তালু শুকনো হয়ে যাওয়ার কারণে চুলের স্বাভাবিক তেলতেলে ভাব কমে যায়। এর ফলে চুলে শুকনো ভাব বেড়ে যায় এবং চুলকানি হয়।

715
শ্যাম্পু করার সময় বা চুলে চিরুনি চালানোর সবচেয়ে বেশি চুল পড়ে যায়
Image Credit : Asianet News

শ্যাম্পু করার সময় বা চুলে চিরুনি চালানোর সবচেয়ে বেশি চুল পড়ে যায়

শীতকালে রাস্তায় ধুলোবালি বেশি থাকে। এই কারণে শ্যাম্পু করতেই হয়। অথচ শ্যাম্পু করার সময় বা চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় সবচেয়ে বেশি চুল পড়ে যায়।

815
শীতকালে চুলের যত্ন নেওয়ার জন্য নিয়মিত বিভিন্ন ধরনের তেল ব্যবহার করা উচিত
Image Credit : Getty

শীতকালে চুলের যত্ন নেওয়ার জন্য নিয়মিত বিভিন্ন ধরনের তেল ব্যবহার করা উচিত

শীতকালে চুল ভালো রাখার জন্য নিয়মিত নারকেল তেল, আরগান অয়েল, অলিভ অয়েল ব্যবহার করা উচিত। তেল ব্যবহার করলে চুলের তৈলাক্ত ভাব ফিরে আসে।

915
শীতকালে চুল ভালো রাখার জন্য প্রতিদিন শ্যাম্পু করা উচিত নয়, মত চিকিৎসকদের
Image Credit : others

শীতকালে চুল ভালো রাখার জন্য প্রতিদিন শ্যাম্পু করা উচিত নয়, মত চিকিৎসকদের

চিকিৎসকদের মতে, শীতকালে সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু করা উচিত। রোজ শ্যাম্পু করলে চুল বেশি শুকনো হয়ে যেতে পারে। তখন চুল পড়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়।

1015
শীতকালে চুলের গোড়া ভালো রাখার জন্য হাল্কা গরম জল দিয়ে মাথা ধুয়ে নেওয়া উচিত
Image Credit : Getty

শীতকালে চুলের গোড়া ভালো রাখার জন্য হাল্কা গরম জল দিয়ে মাথা ধুয়ে নেওয়া উচিত

শীতকালে গরম জল দিয়ে মাথা ধোয়া উচিত। তবে জল যেন খুব বেশি গরম না হয়। বেশি গরম জল হলে চুল বেশি শুকনো হয়ে যায়। ধুলো থেকে চুল রক্ষা করার জন্য টুপি, কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। চুল তৈলাক্ত রাখার জন্য কন্ডিশনারও ব্যবহার করা উচিত।

1115
শীতকালে চুল ও ত্বক ভালো রাখার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি
Image Credit : freepik

শীতকালে চুল ও ত্বক ভালো রাখার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি

চিকিৎসকদের মতে, ত্বক ও চুল ভালো রাখার জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খাওয়া উচিত। স্যালমন মাছ, ওয়ালনাট, চিয়া সিড, ডিম, আমন্ড, পালং শাক খাওয়া উচিত।

1215
শীতকালে যাতে চুল অতিরিক্ত শুকনো, অবিন্যস্ত না হয়ে যায়, সেদিকেও নজর রাখা উচিত
Image Credit : freepik

শীতকালে যাতে চুল অতিরিক্ত শুকনো, অবিন্যস্ত না হয়ে যায়, সেদিকেও নজর রাখা উচিত

চিকিৎসকদের মতে, শীতকালে চুলের গোড়া তৈলাক্ত রাখার চেষ্টা করা উচিত। চুল অতিরিক্ত শুকনো হয়ে গেলে পড়ে যেতে পারে। প্রয়োজনে ভিটামিন ডি সাপলিমেন্ট খাওয়া উচিত।

1315
শীতকালে ত্বক ও চুল ভালো রাখার জন্য ভিটামিনের ঘাটতি হতে দেওয়া উচিত নয়, মত চিকিৎসকদের
Image Credit : Getty

শীতকালে ত্বক ও চুল ভালো রাখার জন্য ভিটামিনের ঘাটতি হতে দেওয়া উচিত নয়, মত চিকিৎসকদের

চিকিৎসকদের মতে, শীতকালে ত্বক ও চুল ভালো রাখার জন্য ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, মিনারেলসের ঘাটতি হতে দেওয়া উচিত নয়।

1415
শীতকালে চুল ভালো রাখার জন্য যথাসম্ভব ঢেকে রাখা উচিত, মত চিকিৎসকদের
Image Credit : Getty

শীতকালে চুল ভালো রাখার জন্য যথাসম্ভব ঢেকে রাখা উচিত, মত চিকিৎসকদের

চিকিৎসকদের মতে, শীতকালে চুলে ঠান্ডা বাতাস থেকে চুল রক্ষা করার জন্য যথাসম্ভব ঢেকে রাখা উচিত। চুলে কন্ডিশনারও ব্যবহার করা উচিত। তাহলে চুল পড়া আটকানো যেতে পারে।

1515
চিকিৎসকদের মতে, শীতকালে চুল ভালো রাখার জন্য প্রতি সপ্তাহে হেয়ার মাস্ক রুটিন নেওয়া উচিত
Image Credit : Getty

চিকিৎসকদের মতে, শীতকালে চুল ভালো রাখার জন্য প্রতি সপ্তাহে হেয়ার মাস্ক রুটিন নেওয়া উচিত

চিকিৎসকদের মতে, শীতকালে চুল ভালো রাখার জন্য ভালো মানের প্রসাধনী ব্যবহার করা উচিত। তাহলে চুল ভেঙে যাওয়া, চুল পড়ে যাওয়া ঠেকানো যেতে পারে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
এই দেশি জুসেই হবে কামাল! কোষ্ঠকাঠিন্য থেকে অন্ত্রের জীবাণু - ত্রিফলা জুসের ৫ উপকারিতা জানলে চমকে যাবেন
Recommended image2
Prediabetes Risk: জাঙ্ক ফুড, মিষ্টি আর ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা, প্রি-ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এই ৬টি অভ্যাস
Recommended image3
Raw Papaya: ডায়েটে কাঁচা পেঁপে কেন রাখবেন? মেয়েদের জন্য দারুণ উপকারিতা
Recommended image4
Black Sesame Seeds: রোজ এক চামচ কালো তিল খান, কারণ জানলে অবাক হবেন
Recommended image5
Biman Basu: বুক না চিরেই হার্টে নতুন ভালভ! ৮৪ বছরে বিমান বসুর জীবন বাঁচাল TAVI, জানুন এই চিকিৎসার খুঁটিনাটি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved