MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • Kareena Kapoor Fitness Secret: যোগাসনেই কোমরর মাপ রাখেন ছিপচিপে, আলাদা করে ওজন কমান না বেবো

Kareena Kapoor Fitness Secret: যোগাসনেই কোমরর মাপ রাখেন ছিপচিপে, আলাদা করে ওজন কমান না বেবো

চল্লিশ পেরোলেও কারিনা কাপুর খানের ফিটনেস এখনও টেক্কা দেয় বলিউডের নবাগত নায়িকাদের। কারিনার যোগাসনের রুটিন এবং বিশেষ কিছু ব্যায়াম তার ছিপছিপে গড়নের রহস্য।

2 Min read
Author : Deblina Dey
Published : May 03 2025, 11:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : our own

‘‘আমি ওজন কমাতে চাই’’ - এই কথাটি কোনও দিনই শোনেননি বেবোর ফিটনেস প্রশিক্ষক অংশুকা পরওয়ানি। তিনি বলছেন, ‘‘করিনা সব সময় নজর দেন ফিটনেসে। আর মাঝে মধ্যে কোমরের মাপ ঠিক রাখার জন্য যোগাসন করেন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : instagram

করিনাকে দেখলে আমার মনে হয়, ওঁর গালের উপর যেন কেউ সব সময় টর্চের আলো ফেলে রেখেছে, এতটাই উজ্জ্বল ওঁর ত্বক। আসলে করিনা নিজের শরীরকে ওই ভাবেই তৈরি করেছেন। ওঁর যে জেল্লা, সেটা শুধু উপরের নয়। ওটা ভিতর থেকে আসে।’’

Related Articles

Related image1
Health Care: শরীর রোগের বাসা হয়ে যাচ্ছে? এই ঘাসের চা কিন্তু জীবন বদলে দিতে পারে
Related image2
Heart Health: হার্টের কোন সমস্যায় অ্যাঞ্জিওপ্লাষ্টি করা হয়! আর কখন করা হয় অ্যাঞ্জিওগ্রাফি?
310
Image Credit : Instagram

চল্লিশ পেরোলেও কারিনার গ্ল্যামার এখনও টেক্কা দেয় বলিউডে নবাগত নায়িকাদের। কারণ বয়সের সঙ্গে টেক্কা দিয়ে নিজের শরীর বুঝে যত্ন নেওয়াতেই বিশ্বাসী বেবো। আর আগাগোড়াই যোগাসনের প্রতি অভ্যস্ত তিনি। 

410
Image Credit : Social Media

এই নায়িকার মতো ছিপছিপে গড়ন পেতে আপনাকেও প্রতিদিনের রুটিনে রাখতে হবে এই কয়েকটি যোগাসন। ঠিক যেমনটা অংশুকা করান কারিনাকে দিয়ে।

510
Image Credit : Social Media

সেই ধরনের ‘অ্যানিম্যাল ফ্লো’ এক্সারসাইজ়, পেটের নীচের অংশের পেশির বলবৃদ্ধির ব্যায়াম, কার্ডিয়োভাস্কুলার এক্সারসাইজ় এবং যোগাসন করতে হবে আপনাকেও।

610
Image Credit : Social Media

১। ত্রিকোণাসন

এই আসনে ঊরু এবং হাঁটুর জোর বাড়ে। পাশাপাশি, কোমরের দু’পাশের মেদ ঝরিয়ে পেশিকে সুগঠিত করে এই আসন। এ ছাড়া এটি শরীরের উপরের অংশে জমা বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে।

710
Image Credit : our own

২। নৌকাসন

পেট এবং কোমরের নীচের অংশের পেশিকে সুগঠিত করার জন্য সেরা যোগাসন বলা যেতে পারে নৌকাসনকে। নিয়মিত নৌকাসন করলে তা পেটের মেদ ঝরাতে সাহায্য করে। পাশাপাশি পিঠ, কোমর এবং কোমরের নীচের বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে। স্বাস্থ্য সচেতনদের দুনিয়ায় যে ফ্ল্যাট স্টমাকের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। তার জন্যও নৌকাসন কার্যকরী।

810
Image Credit : Social Media

৩। অর্ধ মৎস্যেন্দ্রাসন

বসে মেরুদণ্ডে মোচড় দেওয়া এই আসন শরীরে ভিতরের অঙ্গ-প্রত্যঙ্গকে দূষণমুক্ত করে। শরীরের বিপাকের হার বৃদ্ধি করে। পেটের পেশিকেও সুগঠিত করে। যার প্রত্যেকটিই ছিপছিপে কোমরের জন্য জরুরি।

910
Image Credit : our own

৪। ভুজঙ্গাসন

কোমর এবং শরীরের পিছন দিকের পেশির শক্তিবৃদ্ধির পাশাপাশি ভুজঙ্গাসন পেটের মেদ ঝরানোর জন্যও উপকারী। এ ছাড়া কম্পিউটারে বা ল্যাপটপে কাজ করার জন্য ভুল ভঙ্গিমা জনিত যে সমস্ত সমস্যা শরীরে দেখা দেয়, তা থেকেও মুক্তি মিলতে পারে নিয়মিত ভুজঙ্গাসন করলে।

1010
Image Credit : instagram

৫। বশিষ্ঠাসন

বশিষ্ঠাসন হল সাইড প্ল্যাঙ্কের মতোই। কোমরের দু’পাশের পেশিকে সুগঠিত করা, কোমর এবং পেটের মেদ ঝরানোর জন্য এই আসন উপকারী। একই সঙ্গে নিয়মিত বশিষ্ঠাসন করলে হাতের পেশিও সুগঠিত হয়। ‘কোর মাসল’, অর্থাৎ পেট এবং তার নীচের অংশের পেশির শক্তি বাড়ে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ব্যথা মুক্ত জীবনের চাবিকাঠি লুকিয়ে রয়েছে আয়ুর্বেদে! এই ৩টি উপায় মিলতে পারে সুস্থ জীবন
Recommended image2
Turmeric Tea: হলুদ চা খেলে কী হয়? জানুন ৭টি দারুণ স্বাস্থ্য উপকারিতা
Recommended image3
শুধু গাজর খেলেই চোখ ভালো থাকবে না! চোখ বাঁচাতে মানুন এই '২০-২০-২০' ফর্মুলা, নাহলে বাড়বে পাওয়ার
Recommended image4
Banana Benefits: রোজ একটা কলা খেলে কী হয়? জানুন ৬টি দারুণ স্বাস্থ্যগুণ
Recommended image5
চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করার ৬টি ঘরোয়া উপায়
Related Stories
Recommended image1
Health Care: শরীর রোগের বাসা হয়ে যাচ্ছে? এই ঘাসের চা কিন্তু জীবন বদলে দিতে পারে
Recommended image2
Heart Health: হার্টের কোন সমস্যায় অ্যাঞ্জিওপ্লাষ্টি করা হয়! আর কখন করা হয় অ্যাঞ্জিওগ্রাফি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved