MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার ফলে বাড়ছে স্তন ক্যান্সারের হার! নয়া গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়ার ফলে বাড়ছে স্তন ক্যান্সারের হার! নয়া গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

একটি নতুন গবেষণা সম্প্রতি সতর্ক করেছে জন্মনিয়ন্ত্রক বড়ি সম্পর্কে। গবেষকরা বলছেন জন্মনিয়ন্ত্রণ পিলের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তারা বলেন, অতিরিক্ত জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবনের ফলে নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বেড়ে যায়।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 25 2023, 04:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Getty

মহিলাদের ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সারের সংখ্যা বেশি। অনেক সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে স্তন বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা। যে কোনও নারীর পক্ষে এই সত্য মেনে নেওয়া কতটা বেদনাদায়ক হতে পারে তা আমরা সবাই বুঝতে পারি। তবে, আমাদের জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের যে গতিতে পরিবর্তন এসেছে তা এই জাতীয় রোগের বৃদ্ধির একটি বড় কারণ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : others

তবে একটি নতুন গবেষণা সম্প্রতি সতর্ক করেছে জন্মনিয়ন্ত্রক বড়ি বা বার্থ কন্ট্রোল পিল সম্পর্কে। গবেষকরা বলছেন জন্মনিয়ন্ত্রণ পিলের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তারা বলেন, অতিরিক্ত জন্মনিয়ন্ত্রণ বড়ি বা জন্মনিয়ন্ত্রণ ওষুধ সেবনের ফলে নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বেড়ে যায়।

38
Image Credit : others

সম্প্রতি একটি মার্কিন গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে, মার্কিন গবেষকদের একটি দল ১১০০ জন ক্যান্সার রোগীর উপর পরীক্ষা চালিয়েছে যারা অতীতে বা বর্তমানে জন্মনিয়ন্ত্রণ বড়ি খেয়েছিল এবং দেখেছে যে ৫০ শতাংশেরও বেশি মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়েছে ওই কারণে।

48
Image Credit : Getty

বিশেষজ্ঞদের মতে, জন্মনিয়ন্ত্রণ পিল বা গর্ভনিরোধক বন্ধ করার পর প্রায় ১০ বছর স্তন ক্যান্সারের কোনো লক্ষণ দেখা যায় না। গবেষণায় দেখা গেছে যে কম ইস্ট্রোজেন গ্রহণ ক্যান্সারের কম ঝুঁকির সাথে যুক্ত।

58
Image Credit : our own

আমেরিকার ফ্রেড হাচিনসন ক্যানসার রিসার্চ সেন্টারের গবেষকরা আরও জানতে পেরেছেন যে নারীরা যেহেতু বিভিন্ন ধরনের জন্মনিয়ন্ত্রণ ওষুধ সেবন করেন বা জন্মনিয়ন্ত্রণ বড়ি বেশি ব্যবহার করেন, তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি।

68
Image Credit : our own

অবাঞ্ছিত গর্ভধারণ এড়াতে গর্ভনিরোধক ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। সুরক্ষিত যৌন জীবনের জন্য গর্ভনিরোধক আবশ্যক। কিন্তু জন্মনিয়ন্ত্রণ বড়ির ডোজ এবং বিভিন্ন ধরনের জন্মনিয়ন্ত্রণ ফর্মুলেশনের ব্যাপারে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন গবেষকরা।

78
Image Credit : Getty

ডাক্তারদের মতে, ৪০ বছরের কম বয়সী মহিলাদের সাধারণত স্তন ক্যান্সারের ঝুঁকি কম থাকে। যাইহোক, নতুন গবেষণা দেখায় যে সম্মিলিত ইস্ট্রোজেন জন্মনিয়ন্ত্রণ বড়ি গ্রহণ করলে স্তন ক্যান্সারের ঝুঁকি ৫০ শতাংশ বেড়ে যায়।

88
Image Credit : Getty

মার্কিন গবেষকরা ২১,৯৫২ জন রোগীর ১০ বছর (১৯৯৯ থেকে ২০০৯ পর্যন্ত) রিসার্চ করার পর এই তথ্য জানিয়েছেন, যাদের মধ্যে ১১০৫ জন নিয়ম অনুসরণ করেছিলেন।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
রোজ কি টক দইয়ে চিনি- নুন মিশিয়ে খাচ্ছেন? ডাক্তাররা বলছেন এতে ডায়াবেটিস থেকে কিডনি ফেলিওরের রাস্তা তৈরি হচ্ছে
Recommended image2
Heart Health: হার্ট চাঙ্গা রাখতে রোজ পাতে রাখতেই হবে এই ৭টি খাবার
Recommended image3
কমোডের থেকে ২০০ গুণ বেশি জীবাণু! রান্নাঘরের স্পঞ্জ থেকে হতে পারে ক্যানসার, ফুড পয়জন! সতর্কবার্তা মানুন
Recommended image4
Tiredness: সারারাত ঘুমিয়েও ক্লান্তি কাটছে না? কারণ হতে পারে এই ৫টি বিষয়, জেনে নিন
Recommended image5
Adenoids in Children: আপনার বাচ্চা কি পড়াশোনার সময় ঝিমিয়ে যাচ্ছে? কারণ হতে পারে অ্যাডিনয়েড
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved