MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • চোখে ছানি পড়ার মতো সমস্যা থেকে মুক্তি দেয় এই খাবারগুলি, আজ থেকেই ডায়েটে রাখুন, মিলবে বহু উপকার

চোখে ছানি পড়ার মতো সমস্যা থেকে মুক্তি দেয় এই খাবারগুলি, আজ থেকেই ডায়েটে রাখুন, মিলবে বহু উপকার

দিনের বেশিরভাগ সময় ল্যাপটপ, কম্পিউটারের সামনে কাজ করে কেটে যায় সময়। আর এর ফলে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিতে শুরু করে চোখে। 

2 Min read
Author : Deblina Dey
Published : Jun 26 2024, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : Getty

প্রতিদিনের এই কাজের চাপে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান এই চোখের যত্ন নিতে ভুলে যাই। কাজ ছাড়াও ফোন, টিভি সব মিলিয়ে দিনের অধিকাংশ সময়টাই চোখের ওপর চাপ পড়ে সব থেকে বেশি।

212
Image Credit : facebook

যার ফলে কম বয়সেই আশ্রয় নিতে হয় চশমার। দিনের বেশিরভাগ সময় ল্যাপটপ, কম্পিউটারের সামনে কাজ করে কেটে যায় সময়। আর এর ফলে বিভিন্ন ধরণের সমস্যা দেখা দিতে শুরু করে চোখে।

312
Image Credit : pexels

এমন অনেক খাবার রয়েছে যা আমাদের চোখকে সুস্থ রাখতে সাহায্য করে। আপনি যদি এই খাবারগুলি আপনার ডায়েটে রাখেন তবে আপনি শুধু চোখের সমস্যা নয়। চোখে ছানি পড়ার মত থেকে সমস্যা থেকেও মুক্তি পাবেন।

412
Image Credit : Freepik

এই তালিকায় প্রথমেই রয়েছে সাইট্রাস ফুড। সাইট্রাস ফুড মানে সাইট্রাস জাতিয় যে কোনও ফলও চোখের জন্য উপকারী।

512
Image Credit : social media

সাইট্রাস খাবারে ভিটামিন সি রয়েছে এছাড়াও এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের চোখের পর্দা সুস্থ রাখে। প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিনটি সিট্রাস জাতিয় খাদ্য খাওয়া উচিত।

612
Image Credit : social media

ডিম- 

ডিমের কুসুমও চোখের জন্য উপকারী। কটি বড় ডিমের মোট ওজনের ৬০ গ্রামের মধ্যে ১৭ গ্রাম কুসুম থাকে। এর মধ্যে রয়েছে ২.৭ গ্রাম প্রোটিন ২১০ মিলিগ্রাম কলেস্টোরেল, ০.৬১ গ্রাম শর্করা, এবং ৪.৫১ গ্রাম চর্বি। যা শরীর ও চোখের জন্য অত্যন্ত উপকারি।

712
Image Credit : Freepik

সবুজ শাক-সবজি- 

ছোট থেকে আমরা শুনে আসছি সবুজ শাক-সবজি চোখের জন্য অত্যন্ত উপকারি। এই সবজি চোখকে ছানির মত সমস্যার হাত থেকে বাঁচায়। চোখের জন্য পালং শাক খুব উপকারী।

812
Image Credit : Pexels

যাদের চোখে ছানির মত সমস্যা শুরু হয়েছে তারা যদি নিয়মিত সবুজ শাক-সবজি খান তবে ছানি হওয়ার সমস্যা অনেক কম যাবে।

912
Image Credit : Pexels

ড্রাই ফ্রুটস- 

এর সব মরসুমেই ড্রাই ফ্রুটস খাওয়া উচিত। এগুলি স্বাস্থ্যকর এবং চোখ সুস্থ রাখার জন্য খুব উপকারী। আসলে, এতে উপস্থিত ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডগুলি চোখ এবং শরীরকে সুস্থ রাখে।

1012
Image Credit : Pexels

অ্যান্টি-লেয়ার স্ক্রিন - 

কয়েক ঘন্টা কম্পিউটার, ল্যাপটপ এবং মোবাইলের ব্যবহার চোখে মারাত্মক ক্ষতিকর করে। এর একটানা ব্যবহারের ফলে চোখ শুষ্ক এবং চোখের ক্লান্ত হয়ে পড়ে। 

1112
Image Credit : Getty

এই ক্ষেত্রে, আপনার অ্যান্টি-লেয়ার স্ক্রিনে কাজ করা উচিত। এতে আপনার চোখের খুব বেশি ক্ষতি হবে না। 

1212
Image Credit : Getty

এছাড়া চোখ ভালো রাখার জন্য বিভিন্ন কৌশলও রয়েছে। মাঝে মধ্যে চোখের পাতা ফেলা, একটানা কাজের মাঝে চোখ বন্ধ করে রাখা ইত্যাদি।  তবে চোখের বিষয়ে বারতি কোনও সমস্যা দেখা দিলে পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়াও অত্যন্ত জরুরি।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Universal Artificial Blood: এবার সব রক্তের গ্রুপের জন্য একটাই রক্ত! সর্বজনীন কৃত্রিম রক্তে চিকিৎসায় বিপ্লব
Recommended image2
কমে যাবে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি! অবশ্যই এই কয়েকটি কাজ করুন, জেনে নিন
Recommended image3
রাতে ঘুমানোর আগে জিরা জল পান করলে কী হয় জানেন?
Recommended image4
সারোগেসি কী? জেনে নিন এই পদ্ধতিতে কীভাবে সন্তান জন্ম দেওয়া হয়, রইল অজানা তথ্য
Recommended image5
আমরা যেভাবে ব্রাশ করি সেটা কতটা আদর্শ ? সঠিক পদ্ধতি নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved