- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Gut Health Foods: পেটের স্বাস্থ্য ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৪টি ফারমেন্টেড খাবার! জেনে নিন
Gut Health Foods: পেটের স্বাস্থ্য ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৪টি ফারমেন্টেড খাবার! জেনে নিন
পেটের স্বাস্থ্য বা গাট হেলথ বলতে মূলত আমাদের পরিপাকতন্ত্রের সঠিক কাজ এবং উপকারী ব্যাকটেরিয়ার (গাট মাইক্রোবায়োম) ভারসাম্যকে বোঝায়। Gut Health Foods: পেটের স্বাস্থ্য ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৪টি ফারমেন্টেড খাবার! জেনে নিন

আমাদের পরিপাকতন্ত্রের স্বাস্থ্য সরাসরি হজম, রোগ প্রতিরোধ ক্ষমতা, মেটাবলিজম এবং মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। প্রোবায়োটিক হলো এক ধরনের জীবন্ত অণুজীব, যা পেটের ভেতর উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে। পেটে এই ব্যাকটেরিয়ার সঠিক ভারসাম্য থাকলে হজমশক্তি বাড়ে এবং শরীর সুস্থ থাকে।

ফারমেন্টেশন প্রক্রিয়ায় অণুজীবরা খাবারের শর্করা ভেঙে দেয়, যা খাবারের পুষ্টিগুণ বাড়িয়ে তোলে। তবে মনে রাখবেন, সব ফারমেন্টেড খাবার প্রোবায়োটিক নয়। ইডলি বা ধোসার মতো খাবার গাঁজন প্রক্রিয়ায় তৈরি হলেও রান্নার ফলে এর উপকারী ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। তাই পেটে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়াতে প্রাকৃতিকভাবে ফারমেন্ট করা খাবার খাওয়া জরুরি।
ফারমেন্টেড বা গাঁজন করা খাবার খুব সহজেই হজম হয়। এগুলো আমাদের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, প্রোবায়োটিক খাবার হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ওজন কমাতেও দারুণ কাজ করে। চলুন দেখে নিই এমন কয়েকটি খাবারের তালিকা।
ফারমেন্ট করা ভাতের জল বা পান্তা ভাত পেটের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এটি তৈরি করাও খুব সহজ। রাতে রান্না করা ভাত পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন। এরপর পাত্রটি ঢাকা দিয়ে সাধারণ তাপমাত্রায় ৮ থেকে ১২ ঘণ্টা রেখে দিন। পরের দিন সকালে সামান্য নুন মিশিয়ে এই ভাত খেতে পারেন।
ফারমেন্ট করা রাগির কাঞ্জি পেটের জন্য দারুণ কাজ করে। প্রথমে জলে রাগি গুঁড়ো মিশিয়ে মসৃণ হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর এটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে এক চামচ দই মিশিয়ে ভালোভাবে নাড়ুন। এবার একটি পরিষ্কার পাত্রে মিশ্রণটি ঢেলে ৬ থেকে ৮ ঘণ্টা গরম জায়গায় রেখে দিন। ফারমেন্টেশন হয়ে গেলে এটি ফ্রিজে সংরক্ষণ করুন।
দুধ আর সামান্য দই দিয়ে আপনি বাড়িতেই গ্রিক ইয়োগার্ট তৈরি করতে পারেন। প্রথমে ৫০০ মিলি দুধ গরম করে হালকা ঠান্ডা করে নিন। এবার এতে ১-২ চা চামচ সাধারণ দই মিশিয়ে দিন। পাত্রটি ঢাকা দিয়ে ৬ থেকে ১০ ঘণ্টা গরম জায়গায় রাখুন। দই জমে গেলে একটি পরিষ্কার মসলিন কাপড়ে ২ থেকে ৪ ঘণ্টা ছেঁকে নিলেই পেয়ে যাবেন ঘন ও ক্রিমি গ্রিক ইয়োগার্ট। এটি একটি চমৎকার প্রোবায়োটিক খাবার।
ফারমেন্ট করা আমলকী পেটের স্বাস্থ্য ভালো রাখে। শুধু নুন আর জল দিয়ে বাড়িতেই এটি তৈরি করা যায়। প্রথমে আমলকী ধুয়ে ভালো করে শুকিয়ে নিন। এবার টুকরো করে একটি পরিষ্কার কাঁচের বয়ামে রাখুন। আমলকীর ওজনের ২ শতাংশ নুন এতে মেশান। এরপর ফোটানো ঠান্ডা জল এমনভাবে ঢালুন যাতে আমলকীগুলো পুরোপুরি ডুবে থাকে। বয়ামের মুখ আটকে সাধারণ তাপমাত্রায় কয়েকদিন রেখে দিন। ফারমেন্ট হয়ে গেলে ফ্রিজে তুলে রাখুন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News