Chanakya Niti: চাণক্যের মতে কেমন ছেলেদের বেশি পছন্দ করেন মেয়েরা?
Chanakya Niti ছেলেরা সাধারণত মেয়েদের রূপ দেখেই প্রেমে পড়ে যায়। স্বভাব ভালো লাগলে জীবনসঙ্গী করার কথাও ভাবে। চাণক্য নীতি বলছে, মেয়েরা ছেলেদের মধ্যে বিশেষ কিছু গুণ খোঁজে। আসুন জেনে নিই কেমন ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে।

চাণক্য নীতির রিলেশনশিপ টিপস
Chanakya Niti: ছেলেরা মেয়েদের ইমপ্রেস করার জন্য নানা উপায় খোঁজে। কিন্তু মেয়েরা শুধু রূপ দেখে ভোলে না। চাণক্য নীতি বলছে, মেয়েরা ছেলেদের মধ্যে বিশেষ কিছু গুণ খেয়াল করে। মেয়েদের মন টানতে ছেলেদের মধ্যে কী কী গুণ থাকা দরকার, চলুন জেনে নিই।

সম্মান দিয়ে কথা বলা ছেলে
আচার্য চাণক্য বলছেন, মেয়েরা শুধু ছেলেদের রূপ দেখে আকৃষ্ট হয় না। যে ছেলেরা মেয়েদের সম্মান করে আর তাদের মনের কথা বোঝে, মেয়েরা তাদেরই বেশি পছন্দ করে। বিশেষ করে সততা আর কথায়-কাজে মিল থাকাটা মেয়েদের কাছে খুব জরুরি।
আত্মসম্মান বজায়
যে ছেলেরা মেয়েদের আত্মসম্মান বজায় রাখে আর সবার সামনে ছোট করে না, তাদের প্রতি মেয়েরা আলাদা টান অনুভব করে। এমন ছেলেদের সঙ্গে সারাজীবন সুখে আর শান্তিতে কাটানো যায় বলে মেয়েরা বিশ্বাস করে। তাই এই গুণগুলো থাকা ছেলেদের আলাদা করে কোনো চেষ্টাই করতে হয় না, মেয়েরা এমনিতেই তাদের প্রতি আকৃষ্ট হয়।
সোজাসাপটা কথা বলা ছেলে
চাণক্য নীতি বলছে, যে ছেলেরা সোজাসাপটা কথা বলে, মেয়েরা তাদের খুব পছন্দ করে। মেয়েদের মন রাখার জন্য মিথ্যে না বলে, মনের কথা সততার সঙ্গে বলা ছেলেদের মেয়েরা বেশি দাম দেয়।
শান্তভাবে সত্যিটা বলা
তবে সোজাসাপটা কথার নামে যারা রূঢ় আচরণ করে না, বরং শান্তভাবে সত্যিটা বলে, মেয়েরা তাদের সঙ্গেই সহজে কানেক্ট করতে পারে। এমন ছেলেদের ওপর তারা ভরসা পায় আর জীবনের সব কথা খুলে বলতে পারে। তাই সততা, স্পষ্ট কথা আর অন্যের অনুভূতিকে সম্মান করা ছেলেদের প্রতি মেয়েরা বিশেষ আগ্রহ দেখায় বলে চাণক্য জানিয়েছেন।
রাগ নিয়ন্ত্রণ করা ছেলে
চাণক্যের মতে, যে ছেলেরা নিজেদের রাগ কন্ট্রোল করতে পারে, মেয়েরা তাদের বেশি পছন্দ করে। কথায় কথায় রেগে যাওয়া বা অতিরিক্ত রিঅ্যাক্ট করা ছেলেদের মেয়েরা একদমই পছন্দ করে না।
যারা মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধান করে
বিপদের সময় যারা মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধান করে, মেয়েরা তাদেরই খোঁজে। যে ছেলেরা বিরক্ত না হয়ে মেয়েদের কষ্টের কথা শোনে আর মনের কথা আগে থেকেই বুঝে নেয়, মেয়েরা তাদের প্রতি খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

