সে কি সত্যিই ভালোবাসে, নাকি শুধু নিজের সুবিধার জন্য আপনার সঙ্গে আছে? অনেক সময় আমরা বুঝতেই পারি না। মনোবিদরা বলছেন, সঙ্গীর ৩টি আচরণ দেখলেই বোঝা যায় সে সত্যিকারের ভালোবাসে কিনা।

সে কি সত্যিই ভালোবাসে, নাকি শুধু নিজের সুবিধার জন্য আপনার সঙ্গে আছে? অনেক সময় আমরা বুঝতেই পারি না। মনোবিদরা বলছেন, সঙ্গীর ৩টি আচরণ দেখলেই বোঝা যায় সে সত্যিকারের ভালোবাসে কিনা।

প্রেমে পড়লে আমরা অনেক সময় অন্ধ হয়ে যাই। সঙ্গীর সবকিছুই ভালো লাগে, তার কোনও খারাপ দিকই চোখে পড়ে না। কিন্তু কিছুদিন পর থেকেই মনে প্রশ্ন আসে, সে কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি শুধু নিজের প্রয়োজনে আমাকে ব্যবহার করছে? এই দ্বিধায় ভোগেন অনেকেই।

সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, সত্যিকারের ভালোবাসা আর সুবিধা নেওয়ার ভালোবাসার মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে। কয়েকটি ছোট ছোট লক্ষণ দেখলেই আপনি বুঝে যাবেন, আপনার সঙ্গী আপনাকে নিয়ে সিরিয়াস কিনা।

১. প্রয়োজনের সময়ই শুধু মনে পড়ে আপনাকে

এটা সবচেয়ে বড় লক্ষণ। খেয়াল করে দেখুন, সে কি শুধু তার দরকারের সময়ই আপনাকে ফোন করে বা মেসেজ করে? আপনার টাকা, আপনার সময়, আপনার পরিচিতি বা শারীরিক চাহিদা মেটাতেই কি সে আপনার কাছে আসে?

যদি দেখেন, তার বিপদে আপনি ঝাঁপিয়ে পড়েন, কিন্তু আপনার খারাপ সময়ে, মন খারাপের দিনে সে উধাও হয়ে যায়, ব্যস্ততার অজুহাত দেয়, তাহলে বুঝবেন এটা প্রেম নয়, সুবিধা নেওয়া। যে সত্যিই ভালোবাসে, সে আপনার ভালো এবং খারাপ দুটো সময়েই পাশে থাকবে।

২. আপনার ভবিষ্যৎ নিয়ে তার কোনও প্ল্যান নেই

যে মানুষটি আপনাকে সত্যিই ভালোবাসে, সে আপনাকে নিয়ে ভবিষ্যৎ ভাববে। বিয়ে, পরিবার, কেরিয়ার - সব আলোচনাতেই আপনি থাকবেন।

কিন্তু যদি দেখেন, সে কখনওই আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় না, এড়িয়ে যায়, বা বললেই বলে "দেখা যাক, সময় বলবে", তাহলে সাবধান। যে শুধু সুবিধার জন্য আছে, সে কখনওই কমিটমেন্টে যেতে চায় না। সে বর্তমানটা নিয়ে খুশি, কারণ বর্তমানে সে আপনার থেকে সুবিধা পাচ্ছে।

৩. আপনার সম্মান এবং অনুভূতির দাম দেয় না

ভালোবাসা মানেই সম্মান। আপনার পছন্দ, অপছন্দ, আপনার মতামতকে গুরুত্ব দেওয়া।

যদি দেখেন, সে সবার সামনে আপনাকে ছোট করে, আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় না, আপনার কথাকে পাত্তা দেয় না, কিন্তু নিজের কাজটা ঠিক আদায় করে নেয়, তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না। যে মানুষটি শুধু ব্যবহার করে, সে আপনার আত্মসম্মানে আঘাত করতেও দুবার ভাবে না। তার কাছে আপনার ইমোশনের কোনও দাম নেই, দাম আছে শুধু আপনার থেকে পাওয়া সুবিধার।

মনে রাখবেন, একটি সুস্থ সম্পর্কে দেওয়া-নেওয়া দুটোই সমান থাকবে। যদি মনে হয় আপনিই শুধু দিয়ে যাচ্ছেন, আর সে শুধু নিয়ে যাচ্ছে, তাহলে এখনই সময় নিজের জন্য ভাবার।