বাড়ির একফালি জমি বা ছাদের টবই হতে পারে আপনার মুশকিল আসান। খুব কম সময়ে এবং অল্প পরিশ্রমে ফলানো যায় এমন কিছু সবজি, যা চাষ করলে বাজারের ওপর নির্ভরতা কমবে অনেকটাই। সবচেয়ে বড় কথা হল, এই সবজি ফলাতে সময় লাগে খুবই কম।
বাজারে সবজির আকাশছোঁয়া দামে হতাশ না হয়ে, বাড়ির আঙিনায় বা আপনার ছাদ বাগানে টবে দ্রুত ফলনশীল কিছু সবজি চাষ করতে পারেন। ৩০-৬০ দিনের মধ্যে ফলন পাওয়া যায় এমন কয়েকটি সবজি হলো লালশাক, পালংশাক, ধনেপাতা, মূলা, মেথি, ডাঁটাশাক, পুদিনা এবং ছোট জাতের টমেটো। এই সবজিগুলো খুব কম পরিচর্যায় দ্রুত বাড়ে ও প্রতিদিনের পুষ্টি চাহিদা মেটায়!
দ্রুত ফলনশীল কয়েকটি সবজি হলো:
* ১. লালশাক (Red Amaranth): বীজ বপনের মাত্র ২০-২৫ দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়। খুব কম জায়গায় এবং টবে সহজে চাষ করা যায়।
* ২. পালংশাক (Spinach): শীতকালীন হলেও এখন সারা বছরই চাষ করা যায়। ৩০-৪০ দিনে পাতা তোলা শুরু করা যায়।
* ৩. ধনেপাতা (Coriander): ছোট টবে বা মাটিতে বীজের ছিটিয়ে চাষ করা যায়। দ্রুত বাড়ে এবং বারবার পাতা কাটা যায়।
* ৪. মূলা (Radish): সব থেকে দ্রুত বাড়ে, সাধারণত ২৫-৩০ দিনে মূলা খাওয়ার উপযোগী হয়। পুষ্টিকর ও লাভজনক।
* ৫. মেথিশাক (Fenugreek): বীজ থেকে মাত্র ১৫-২০ দিনে শাক পাওয়া যায়। এটি খুব দ্রুত বাড়ে।
* ৬. ডাঁটাশাক (Stem Amaranth): ঘন করে বীজ বুনলে খুব দ্রুত শাক তোলা যায়। নিয়মিত জল দিলে বারবার কাটা যায়।
* ৭. পুদিনা পাতা (Mint): ডাল বা কাটিং থেকে সহজে লাগানো যায়। একবার লাগালে বারবার পাতা পাওয়া যায়।
* ৮. ছোট জাতের টমেটো (Cherry Tomato): টবে বা মাটিতে দ্রুত বাড়ে এবং বড় টমেটোর তুলনায় কম সময়ে ফল দেয়।
* ৯ . কাঁচালঙ্কা ও পেঁয়াজ: রোজকার রান্নায় কাঁচালঙ্কা মাস্ট। নার্সারি থেকে চারা আনতে পারেন। কিংবা দানা ছড়িয়ে চারা বের করে নিতে পারেন। টবে বসালে মাস খানেকের মধ্যেই গাছে লঙ্কার বাহার দেখা যাবে। একই ভাবে পেঁয়াজ কলি বা ছোট পেঁয়াজ পেতে খুব একটা কসরত করতে হয় না। ফেলে রাখা পেঁয়াজ থেকেও গাছ বের করে দ্রুত ফলন পাওয়া সম্ভব। এতে রান্নাঘরের ছোটখাটো প্রয়োজন মিটবে ঘরেই।
সহজ কিছু টিপস:
* মাটি তৈরি: দোআঁশ মাটি হলে ভালো, জৈব সার ব্যবহার করুন।
* সূর্যালোক: প্রতিদিন অন্তত ৪-৫ ঘণ্টা রোদ পায় এমন জায়গা নির্বাচন করুন।
* জল: নিয়মিত জল দিতে হবে, তবে যেন গোড়ায় জল জমে না থাকে!
শাকসবজির দামের এই ঊর্ধ্বগতির বাজারে, নিজের ছাদ বা উঠোনে চাষ করা বিষমুক্ত সবজি আপনার স্বাস্থ্য ও পকেট দুটোই ভালো রাখবে।
