WhatsApp Chat: দিনভর হোয়াটসঅ্যাপে (WhatsApp) চলতে থাকে কাজের কথা থেকে গসিপ। অনেকেরই আক্ষেপ প্রেমিক বা প্রেমিকা দিনভর ডুবে থাকেন হোয়াটসঅ্যাপে। সন্দেহ হয় না ঠিকই, তবে খানিক ঈর্ষা হয় বইকী! মনের মাঝে মাঝে মধ্যেই প্রশ্ন উঁকি মারে যে, কার সঙ্গে দিনভর এত কথা?
WhatsApp: প্রিয়জনের হোয়াটসঅ্যাপ চ্যাট গোপন রেখেও আপনার প্রিয়জন বা একান্ত আপনজনের সারাদিন কার সঙ্গে বেশি কথা হয় তা জানার জন্য 'Storage and Data' অপশনটি সবচেয়ে কার্যকরী। হোয়াটসঅ্যাপের Setting - Storage and Data, Manage Storage-এ গিয়ে 'Chat List' চেক করলে বোঝা যাবে কার সঙ্গে সবচেয়ে বেশি ডেটা (ফাইল, ছবি, ভিডিও) আদান-প্রদান হয়েছে, যা ঘনঘন চ্যাটের ইঙ্গিত দেয়।
বিস্তারিত আলোচনা:
- স্টোরেজ বা ডেটা চেক করা: এটি কোনও বেআইনি বা গোপন ট্র্যাকিং নয়। আপনি যদি দেখেন যে, কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে প্রিয়জনের কথোপকথনের ডেটা স্টোরেজ সবচেয়ে বেশি জায়গা নিচ্ছে, তবে বুঝে নিতে পারেন যে সেই ব্যক্তির সঙ্গেই তারা সবচেয়ে বেশি যোগাযোগ করছেন।
- ব্যবহৃত ডেটা যাচাই: 'Manage Storage' সেকশনে গেলে তালিকায় সবার উপরে যে চ্যাটটি দেখাবে, তার মানেই হল তাদের সঙ্গেই দিনের বেশিরভাগ সময় কথাবার্তা আদান-প্রদান চলছে।
- সতর্কতা: এই পদ্ধতিটি শুধুমাত্র চ্যাটলিস্টের উপরের দিকের কথোপকথনই নির্দেশ করে, অর্থাৎ কার সঙ্গে সবচেয়ে বেশি কথা হচ্ছে তা জানায়। কিন্তু কী কথা হচ্ছে তা জানার কোনও উপায় নেই।
চ্যাটে নজরদারি সম্ভব নয়
এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই প্রিয়জনের চ্যাট গোপন রেখেও তার কাছের মানুষদের সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। তবে হ্যাঁ, এই পদ্ধতিতে কিন্তু কোনওভাবেই চ্যাটে নজরদারি চালানো সম্ভব নয়। একইভাবে স্টোরেজে জায়গায় দখল করা মানেই যে তার সঙ্গেই সর্বোচ্চ কথোপকথন হয়, তা কিন্তু নাও হতে পারে। কারণ, দেখা যায় অনেকের সঙ্গেই হয়তো চ্যাটে সে অর্থে কথাই হয় না। তবে অফিসের প্রয়োজনে প্রচুর ভিডিও বা ছবি লেনদেন হয়। সেক্ষেত্রেও স্টোরেজের তালিকায় শীর্ষে নাম থাকতেই পারে কারও। আবার কারও সঙ্গে দীর্ঘ কথোপকথন হলেও স্টোরেজ ডিলিট করলে তার নাম না-ও শো করতে পারে। তাই সন্দেহ করার আগে সব দেখে নেওয়া ভালো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


