Freefall Dating: ঝুঁকিপূর্ণ প্রেম আর ক্ষণিকের রোমাঞ্চই এখন ট্রেন্ডে! জেন জি-দের মধ্যে ভাইরাল হয়েছে ‘ফ্রিফল ডেটিং’। যেখানে ভবিষ্যৎ নিয়ে ভাবনা নেই, আছে শুধু বর্তমানের আনন্দ। কিন্তু আসলে কী এই ফ্রিফল ডেটিং?
Freefall Dating: ডেটিং অ্যাপের যুগে প্রেমের সংজ্ঞা রোজ বদলাচ্ছে। সিচুয়েশনশিপ, বেঞ্চিং, ব্রেডক্রাম্বিংয়ের পর এবার জেন জি-দের মধ্যে নতুন ক্রেজ ‘ফ্রিফল ডেটিং’। নাম শুনেই বোঝা যাচ্ছে, এর মধ্যে লুকিয়ে আছে ঝুঁকি আর অ্যাডভেঞ্চার।
*ফ্রিফল ডেটিং আসলে কী?*
ফ্রিফল মানে হল বিনা প্যারাসুটে আকাশ থেকে ঝাঁপ দেওয়া। ডেটিংয়ের ক্ষেত্রেও বিষয়টা একই। এখানে কোনও প্ল্যানিং নেই, কোনও ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই, কোনও কমিটমেন্টের চাপ নেই। শুধু এই মুহূর্তে দুজন মানুষ একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে, কোনও প্রত্যাশা ছাড়াই।
সহজ ভাষায়, ‘যা হবে দেখা যাবে’ অ্যাটিটিউডই হল ফ্রিফল ডেটিং। আজ ভালো লাগছে, একসঙ্গে আছি। কাল কী হবে, সম্পর্কটা কোথায় যাবে, বিয়ে হবে কিনা, পরিবার কী ভাববে - এইসব নিয়ে কোনও মাথাব্যথা নেই।
*কেন জেন জি-রা এই ট্রেন্ডে মজেছে?*
মনোবিদরা বলছেন, এর পেছনে তিনটে বড় কারণ আছে।
১. *কমিটমেন্ট ফোবিয়া:* জেন জি প্রজন্ম দীর্ঘমেয়াদী সম্পর্কে ভয় পায়। ব্রেকআপের কষ্ট, দায়িত্ব, মানসিক চাপ এড়াতে তারা এই ‘নো স্ট্রিংস অ্যাটাচড’ প্রেম বেশি পছন্দ করছে।
২. *বর্তমানে বাঁচো:* এই প্রজন্ম ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবতে চায় না। তারা মনে করে, প্রেমটা এখনকার অনুভূতি, এটাকে উপভোগ করো, ভবিষ্যতের জন্য নষ্ট করো না।
৩. *নিজেকে খোঁজা:* ফ্রিফল ডেটিংয়ে নিজের স্বাধীনতা পুরোটাই থাকে। সম্পর্কে থেকেও নিজের কেরিয়ার, বন্ধু, শখ সবকিছুকে গুরুত্ব দেওয়া যায়।
*এটা কি সত্যিই ভালো?*
ক্ষণিকের রোমাঞ্চ দিলেও এর ঝুঁকি অনেক। যেহেতু এখানে কোনও নিয়ম নেই, তাই একজন গুরুত্ব দিয়ে ফেললে আরেকজন সরে গেলে মানসিক আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, ফ্রিফল ডেটিং তখনই সুন্দর যখন দুজনের ভাবনাই এক, দুজনেই শুধু বর্তমানটা উপভোগ করতে চায়। একজন যদি ভবিষ্যৎ ভাবতে শুরু করে, তখনই এই ‘ফ্রি ফল’টা আছড়ে পড়ে মাটিতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

