Tourism: বর্ষা মানেই পাহাড়ের ডাক। বুকিং বৃদ্ধি নিয়ে ওয়েনাড় লিড করছে। শিলং, চেরাপুঞ্জি থেকে শিমলা, উটি পর্যন্ত জানুন কোন পাহাড়ি অঞ্চলে এবার সবচেয়ে বেশি ভিড় এবং কেন বদলেছে বর্ষা ভ্রমণের ট্রেন্ড।
Tourism News: আগে বর্ষা এলেই পাহাড়ের ট্রিপ ক্যান্সেল হত। কিন্তু ২০২৬ সালে ছবিটা পুরো বদলে গেছে। এখন পর্যটকরা রোদের ছুটির বদলে বৃষ্টি-ভেজা জঙ্গল, ঝর্ণা আর মেঘে ঢাকা পাহাড়ের টানেই ব্যাগ গুছাচ্ছে। ফল? শিলং থেকে ওয়েনাড় পর্যন্ত গোটা পাহাড়ি সার্কিটে পর্যটকদের ভিড় রেকর্ড ছুঁয়েছে।
দক্ষিণ ভারত
ওয়েনাড় লিড করছে এবারের বর্ষার এক নম্বর ডেস্টিনেশন ওয়েনাড়, কেরালা। Cleartrip-এর Peekaboo Trends Tracker বলছে, এখানে হোটেল বুকিং গত বছরের তুলনায় ১৬০% বেড়েছে। বৃষ্টির জলে সবুজ হয়ে ওঠা ওয়েনাড় Wildlife Sanctuary, Banasura Sagar Dam আর কুয়াশার চাদরে মোড়া চা বাগানই মূল আকর্ষণ। ওয়েনাড়ের পরেই আছে কোডাইকানাল ও উটি। তামিলনাড়ুর এই দুই রানি পাহাড়েও হোটেল বুকিং ৭০% বেড়েছে। মেঘ ছুঁয়ে দেখার ইচ্ছা নিয়েই লোকে এখানে ছুটছে।
উত্তর-পূর্ব ভারত
শিলং সেন্টার করে নর্থ-ইস্ট এবার বর্ষা ট্যুরিজমে বাজিমাত করছে। শিলং, মেঘালয়-এ হোটেল বুকিং ৬৫% বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় 'Scotland of the East' ট্রেন্ডের পর Umiam Lake, Ward's Lake, Elephant Falls আর Shillong Peak সব বুকিং ফুল। শিলং-এর পাশেই চেরাপুঞ্জি। পৃথিবীর দ্বিতীয় wettest জায়গা। বর্ষায় Seven Sisters Falls আর Nohkalikai Falls-এর রূপ দেখতে এখানেও ট্যুরিস্টের লাইন। গুয়াহাটি-তেও বুকিং গ্রোথ ৬০% এর বেশি। Kamakhya মন্দির আর ব্রহ্মপুত্রের ধারে বর্ষা কাটাতে এখন অনেকেই আসছে।
হিমাচল ও উত্তর ভারতের পাহাড়
উত্তরে শিমলা, হিমাচল প্রদেশ-ও বর্ষায় ফুল। যদিও Kullu-Chamba রুটে ল্যান্ডস্লাইডের খবর আছে, তবু Mall Road আর Kufri-র জন্য শিমলার ডিমান্ড কমেনি। ধরমশালা ও ম্যাকলয়েডগঞ্জ বর্ষায় একদম অন্যরকম। তিব্বতি মনাস্ট্রি, McLeodganj-এর ক্যাফে আর বৃষ্টির মধ্যে ধৌলাধর রেঞ্জ - শান্তি খুঁজতে যারা যান তাদের প্রথম পছন্দ।
কেন বদলাল ট্রেন্ড?
এর পিছনে ৩টি বড় কারণ
১. মানসিকতা বদলেছে: লোকে এখন বৃষ্টি, সবুজ আর ফাঁকা রাস্তার জন্যই বর্ষায় বেরোচ্ছে।
২. বুকিং বেড়েছে: সারা ভারতে বর্ষায় হোটেল বুকিং ৫৪% আর বাস বুকিং ১৪০% বেড়েছে।
৩. অফবিট ক্রেজ: শিমলা-মানালির ভিড় এড়িয়ে লোকে এখন শিলং, ওয়েনাড়-এর মতো নতুন জায়গা বেছে নিচ্ছে।
বর্ষায় পাহাড়ে যাওয়ার আগে টিপস
বর্ষায় পাহাড় সুন্দর, তবে সাবধানও জরুরি। যাওয়ার আগে লোকাল আবহাওয়া আর রাস্তার আপডেট দেখে নিন। ভারী বৃষ্টিতে কিছু রুট বন্ধ হতে পারে। রেইনকোট, জুতো আর প্রয়োজনীয় ওষুধ সাথে রাখুন। আর হোটেল আগে থেকে বুক করে গেলে ভিড়ের ঝামেলা কমবে। সংক্ষেপে বললে, বর্ষা এখন আর "Off-season" নেই। এটা "Peak Monsoon Season"। শিলং-এর মেঘ থেকে ওয়েনাড়ের জঙ্গল - পাহাড় এখন ১২ মাসের ডেস্টিনেশন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


