MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Eye Care: ঘণ্টার পর ঘণ্টা মোবাইল? চোখ শুকিয়ে যাচ্ছে না তো? এই লক্ষণগুলি দেখলে সতর্ক হন

Eye Care: ঘণ্টার পর ঘণ্টা মোবাইল? চোখ শুকিয়ে যাচ্ছে না তো? এই লক্ষণগুলি দেখলে সতর্ক হন

আজকাল প্রায় সবার হাতেই স্মার্টফোন। অনেকেই দিনের অর্ধেক সময় কাটিয়ে দেন ফোনের স্ক্রিনে তাকিয়ে। কিন্তু এই অভ্যাস আপনার চোখে মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে। এর থেকেই দেখা দিতে পারে ড্রাই আই বা চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা।

1 Min read
Author : Moumita Poddar
Published : Jul 17 2026, 03:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
স্ক্রিন টাইমের কারণে চোখের সমস্যা
Image Credit : Gemini

স্ক্রিন টাইমের কারণে চোখের সমস্যা

স্মার্টফোন এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছে। অফিসের কাজ, সিনেমা দেখা বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা— সবেতেই ফোনের ব্যবহার। কিন্তু দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখে চাপ পড়ে। এর ফলে চোখের পলক ফেলার হারও কমে যায়, যার জেরে চোখের স্বাভাবিক আর্দ্রতা কমতে শুরু করে। আর তাতেই চোখ শুকিয়ে যাওয়া, চুলকানি বা জ্বালা করার মতো সমস্যা দেখা দেয়।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
মূল কারণটা কী?
Image Credit : Asianet News

মূল কারণটা কী?

সাধারণত একজন মানুষ মিনিটে ১৫-২০ বার চোখের পলক ফেলে। কিন্তু মোবাইল ব্যবহার করার সময় এই সংখ্যাটা অনেক কমে যায়। ফলে কিছুক্ষণ পরেই চোখে শুষ্ক ভাব দেখা দেয়। একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ঝাপসা দেখা, চোখে ব্যথা বা মাথার যন্ত্রণার মতো সমস্যাও বাড়তে পারে। আজকাল বাচ্চাদের মধ্যেও এই সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে।

Related Articles

Related image1
WB Rain Alerts: সপ্তাহান্তে ফের দুর্যোগের পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণে দফায়-দফায় বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী
Related image2
Antarctica Facts: এই মহাদেশে একটাও পিঁপড়ে নেই, কিন্তু কেন? জানলে অবাক হবেন
34
এই অভ্যাসগুলো বদলে ফেলুন
Image Credit : ANI

এই অভ্যাসগুলো বদলে ফেলুন

চোখের স্বাস্থ্য ভালো রাখতে 20-20-20 নিয়ম মেনে চলতে পারেন। অর্থাৎ, প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনও জিনিসের দিকে তাকান। মোবাইল বা ল্যাপটপে কাজ করার সময় চোখের থেকে কিছুটা দূরে রাখুন। স্ক্রিনের ব্রাইটনেস সঠিক রাখুন এবং অন্ধকারে বেশিক্ষণ মোবাইল ব্যবহার করবেন না। চোখের সুরক্ষায় পর্যাপ্ত ঘুম, পরিমাণ মতো জল পান করা এবং চোখের ব্যায়াম করা জরুরি।
44
সমস্যা বাড়লে বিশেষজ্ঞের পরামর্শ জরুরি
Image Credit : UNSPLASH

সমস্যা বাড়লে বিশেষজ্ঞের পরামর্শ জরুরি

চোখে জ্বালা, অনবরত জল পড়া বা ঝাপসা দেখার মতো সমস্যা দেখা দিলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এতে আপনার চোখের স্বাস্থ্য ভালো থাকবে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
লাইফস্টাইলের খবর
স্বাস্থ্যের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Lemon Water: সকালে লেবু জল খান? যা ভাবছেন, সবটা কি সত্যি? জানলে চমকে যাবেন!
Recommended image2
কুমড়োর বীজের দারুণ গুণ, রোজকার ডায়েটে কেন রাখবেন? জানুন ৮ কারণ
Recommended image3
Hair Fall: চুল পড়া কমাতে দারুণ কাজ দেয় এই ৬ তেল, জেনে নিন
Recommended image4
ব্রেকআপ নয়, কথা বন্ধ কিন্তু ব্লকও নন! জেন জি-দের মধ্যে হু হু করে বাড়ছে ‘ডায়াল-টোনিং’ ট্রেন্ড, জানুন এর আসল মানে
Recommended image5
দিনভর মাথায় হাজার চিন্তা ঘুরপাক খায়? মনকে শান্ত করার ৫টি সহজ উপায়, জেনে নিন মনোবিদের পরামর্শ
Related Stories
Recommended image1
WB Rain Alerts: সপ্তাহান্তে ফের দুর্যোগের পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণে দফায়-দফায় বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী
Recommended image2
Antarctica Facts: এই মহাদেশে একটাও পিঁপড়ে নেই, কিন্তু কেন? জানলে অবাক হবেন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved