Life Style: এসি ২০-র বদলে ২৪ ডিগ্রিতে চালালে মাসে ১৫০০ টাকা পর্যন্ত বাঁচতে পারে। BEE বলছে ১ ডিগ্রি তাপমাত্রা বাড়ালে ৬% বিদ্যুৎ বাঁচে। রোজ ৫-৬ ঘণ্টা এসি চালালে কত সাশ্রয় হবে দেখুন।
Life Style: গরমে এসি চালানো বাধ্যতা, কিন্তু মাস শেষে বিল দেখে আঁতকে ওঠেন অনেকেই। এর কারণ হল রিমোটের ভুল সেটিংস। বেশিরভাগ মানুষ আরাম বেশি পাবেন ভেবে এসি ১৮ বা ২০ ডিগ্রিতে চালিয়ে দেন, কিন্তু এতেই বিদ্যুৎ বিল সবচেয়ে বেশি বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এই ছোট্ট অভ্যাস বদলালেই হাজার টাকা বাঁচানো সম্ভব।
আসলে আমাদের শরীরের জন্য আদর্শ তাপমাত্রা হল ২৪ থেকে ২৫ ডিগ্রি। Bureau of Energy Efficiency (BEE) জানিয়েছে, এসির তাপমাত্রা মাত্র ১ ডিগ্রি বাড়ালে ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। অর্থাৎ আপনি যদি ২০ ডিগ্রির বদলে ২৪ ডিগ্রিতে এসি চালান, তাহলে প্রায় ২৪ শতাংশ বিদ্যুৎ কম খরচ হবে। আর এই কারণেই সরকার এখন সব এসি কোম্পানিকে ডিফল্ট তাপমাত্রা ২৪ ডিগ্রিতে সেট করতে নির্দেশ দিয়েছে।
এবার আসা যাক আসল হিসাবে। ধরুন আপনার বাড়িতে ১.৫ টনের ৫ স্টার এসি আছে এবং আপনি রোজ ৬ ঘণ্টা করে চালান। ২০ ডিগ্রিতে চালালে কম্প্রেসার প্রায় ৮০ শতাংশ সময় চালু থাকে, ফলে ঘণ্টায় প্রায় ১.৫ ইউনিট খরচ হয়। মাসে প্রায় ২৭০ ইউনিট। কিন্তু ২৪ ডিগ্রিতে চালালে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হওয়ায় কম্প্রেসার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, ঘণ্টায় খরচ নেমে আসে ১ ইউনিটে। মাসে খরচ হয় ১৯৫ ইউনিট। অর্থাৎ মাসে ৭৫ ইউনিট কম খরচ হচ্ছে।
কলকাতায় প্রতি ইউনিট ৮-৯ টাকা হিসেবে ধরলে শুধু এই একটা পরিবর্তনেই মাসে ৬০০ থেকে ৭০০ টাকা বাঁচবে। আর আপনার এসি যদি ৩ স্টার বা পুরনো মডেল হয়, তাহলে এই সাশ্রয়ের পরিমাণ ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত হতে পারে। তাই বিল বাঁচাতে এসির ফিল্টার প্রতি ১৫ দিনে পরিষ্কার করুন, দরজা-জানালা বন্ধ রেখে এসি চালান এবং ঘুমানোর সময় ২ ঘণ্টার টাইমার সেট করে দিন।
শুধুমাত্র তাপমাত্রা ২৪ ডিগ্রিতে রাখার পাশাপাশি কিছু অভ্যাস বিদ্যুৎ বাঁচাতে সাহায্য করে। যেমন- এসির সাথে সিলিং ফ্যান চালালে ঠান্ডা হাওয়া দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে, ফলে এসির ওপর চাপ কম পড়ে। ঘরের দরজা-জানালা ভালোভাবে বন্ধ রাখা। নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করা। বেশি স্টার রেটিংযুক্ত এসি কেনা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


