Food Recipe: এঁচোড়ের দিনে বাড়িতে এঁচোড় চিংড়ি হবে না তা তো হয় না কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ির স্বাদ আনতে গেলে অবশ্যই রান্না করতে হবে কিছু বিশেষ পদ্ধতিতে কিন্তু ঘরোয়া মসলা দিয়ে। ঘরোয়া মসলা দিয়ে সহজেই রান্না করুন অনুষ্ঠান বাড়ির মত এঁচোড় চিংড়ি, রইল রেসিপি। 

Food Recipe: অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড়ের স্বাদ পেতে হলে মশলা কষানো এবং এঁচোড়-আলু ভাজার ওপর বিশেষ জোর দিতে হবে। এঁচোড়-আলু নুন-হলুদ দিয়ে কড়া করে ভেজে নিন তারপর পেঁয়াজ, আদা-রসুন বাটা, এবং টমেটোর সাথে জিরে-ধনে গুঁড়ো ও গরম মশলার সঠিক ব্যবহারে এবং শেষে সামান্য ঘি ও গরম মশলা ছড়িয়ে দিলেই মাংসের স্বাদ হার মানাবে এমন এঁচোড় রান্না তৈরি হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

উপকরণ:

* এঁচোড় (ডুমো করে কাটা): ৫০০ গ্রাম

* আলু (ডুমো করে কাটা): ২টো মাঝারি

* পেঁয়াজ কুচি: ২টো বড়

* আদা-রসুন বাটা: ১.৫ টেবিল চামচ

* টমেটো কুচি: ১টা বড়

* হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো: পরিমাণমতো

* ফোড়ন: তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা (এলাচ, দারুচিনি, লবঙ্গ), জিরে

* গরম মশলা গুঁড়ো ও ঘি: ১ চা চামচ

* তেল (সর্ষের): ভাজার জন্য ও রান্নার জন্য

প্রস্তুত প্রণালী:

১. প্রস্তুতি: এঁচোড় কাটার সময় হাতে তেল মেখে নিন। ডুমো করে কাটা এঁচোড় ও আলু নুন-হলুদ দিয়ে অল্প সেদ্ধ (আধ সেদ্ধ) করে জল ঝরিয়ে নিন।

২. ভাজা: কড়াইতে সর্ষের তেল গরম করে এঁচোড় ও আলু লালচে করে ভেজে তুলে রাখুন।

৩. ফোড়ন ও মশলা: ঐ তেলেই গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিন। পেঁয়াজ কুচি দিয়ে সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা ও টমেটো দিয়ে ভালো করে কষান।

Fatty Liver: ফ্যাটি লিভারের সমস্যায় রোজ সকালে এই পানীয় খেলেই মিলবে দারুণ উপকার, জানুন এক ঝলকে

৪. কষানো: হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো অল্প জল দিয়ে মিশিয়ে মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত কষান।

৫. রান্না: ভেজে রাখা এঁচোড় ও আলু মশলায় দিয়ে ৫-৭ মিনিট ঢাকা দিয়ে কষান। স্বাদমতো নুন ও চেরা কাঁচা লঙ্কা দিন।

৬. প্রয়োজনমতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে ও এঁচোড় সেদ্ধ হলে ঘি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

টিপস: অনুষ্ঠান বাড়ির স্বাদের জন্য একদম শেষে অল্প গরম মশলা বাটা ও ১ চামচ গাওয়া ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন, সুগন্ধ অতুলনীয় হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।