MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Lifestyle Tips
  • Cardiac Arrest: নানা পাটেকরের হঠাৎ মৃত্যু হল এই রোগে! কার্ডিয়াক অ্যারেস্টের আগে শরীর কী কী ইঙ্গিত দেয়?

Cardiac Arrest: নানা পাটেকরের হঠাৎ মৃত্যু হল এই রোগে! কার্ডিয়াক অ্যারেস্টের আগে শরীর কী কী ইঙ্গিত দেয়?

প্রখ্যাত অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর খবর আমরা সবাই জেনেছি। ৭৫ বছর বয়সে গোয়ার বাড়িতে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

2 Min read
Author : Anulekha Kar
Published : Oct 08 2026, 03:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
কার্ডিয়াক অ্যারেস্টের আগে শরীর কী কী ইঙ্গিত দেয়?
Image Credit : X@nanagpatekar

কার্ডিয়াক অ্যারেস্টের আগে শরীর কী কী ইঙ্গিত দেয়?

প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর ৭৫ বছর বয়সে মারা গেছেন। গোয়ার বাড়িতে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে জানা যায় কার্ডিয়াক অ্যারেস্টেই তাঁর মৃত্যু হয়েছে। টানা ৪৫ মিনিট সিপিআর (CPR) দেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। হিন্দি ও মারাঠি সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
৫০ বছরের বেশি বয়সীদের সতর্ক হওয়া জরুরি
Image Credit : Getty

৫০ বছরের বেশি বয়সীদের সতর্ক হওয়া জরুরি

কার্ডিয়াক অ্যারেস্ট সাধারণত হঠাৎ করেই হয়, আগে থেকে সেভাবে বোঝা যায় না। নয়ডার কৈলাশ হসপিটাল অ্যান্ড নিউরো ইনস্টিটিউটের কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট ডা. অমিত হান্ডা জানাচ্ছেন, ৫০ বছরের বেশি বয়সীদের শরীরের ছোটখাটো সতর্কবার্তাও এড়িয়ে যাওয়া উচিত নয়।

37
হার্ট হঠাৎ রক্ত পাম্প করা বন্ধ করলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়
Image Credit : Getty

হার্ট হঠাৎ রক্ত পাম্প করা বন্ধ করলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়

হার্ট হঠাৎ করে ঠিকমতো রক্ত পাম্প করা বন্ধ করে দিলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। মানুষ জ্ঞান হারায়, শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়। ডা. অমিত হান্ডা বলছেন, বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট, অনিয়মিত হৃৎস্পন্দন, মাথা ঘোরা বা অকারণে ক্লান্তির মতো লক্ষণগুলো আগে থেকেই হার্টের সমস্যার ইঙ্গিত দেয়। এগুলো একদমই অবহেলা করবেন না।

47
হার্ট অ্যাটাক মূলত রক্ত চলাচলের সমস্যা
Image Credit : Getty

হার্ট অ্যাটাক মূলত রক্ত চলাচলের সমস্যা

হার্ট অ্যাটাক মূলত রক্ত চলাচলের সমস্যা। করোনারি ধমনীতে চর্বি জমে রক্ত জমাট বাঁধলে হৃৎপিণ্ডের পেশিতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে, কার্ডিয়াক অ্যারেস্ট হলো হার্টের বৈদ্যুতিক গোলযোগ, যার ফলে হার্ট হঠাৎ রক্ত পাম্প করা বন্ধ করে দেয়।

57
অস্বাভাবিক শ্বাসকষ্ট, অকারণে ক্লান্তি, মাথা ঘোরা
Image Credit : Getty

অস্বাভাবিক শ্বাসকষ্ট, অকারণে ক্লান্তি, মাথা ঘোরা

অস্বাভাবিক শ্বাসকষ্ট, কারণ ছাড়াই অতিরিক্ত ক্লান্তি, ব্যায়াম করতে না পারা, মাথা ঘোরা, জ্ঞান হারানো বা বুকে মাঝে মাঝেই অস্বস্তি হওয়া হার্টের সমস্যার লক্ষণ হতে পারে। তবে এর মানে এই নয় যে এখনই কার্ডিয়াক অ্যারেস্ট হবে, কিন্তু সতর্ক হওয়া জরুরি।

67
রক্তাল্পতা, ফুসফুসের সমস্যা বা উদ্বেগের কারণেও এমন হতে পারে
Image Credit : Instagram

রক্তাল্পতা, ফুসফুসের সমস্যা বা উদ্বেগের কারণেও এমন হতে পারে

রক্তাল্পতা, ফুসফুসের সমস্যা, অতিরিক্ত উদ্বেগ বা অন্য কোনো কারণেও বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হতে পারে। তবে এই লক্ষণগুলো যদি নতুন হয়, দীর্ঘদিনের হয় বা বারবার ফিরে আসে, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

77
বুকের মাঝখানে ব্যথা, যা হাত, কাঁধ বা চোয়ালে ছড়িয়ে পড়ে
Image Credit : Getty

বুকের মাঝখানে ব্যথা, যা হাত, কাঁধ বা চোয়ালে ছড়িয়ে পড়ে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মতে, বুকের মাঝখানে ব্যথা বা অস্বস্তি, যা হাত, কাঁধ, চোয়াল, ঘাড় বা পিঠ পর্যন্ত ছড়িয়ে পড়ে— তা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। এর পাশাপাশি শ্বাসকষ্ট, বমি ভাব, মাথা ঘোরা, জ্ঞান হারানো, ঠান্ডা ঘাম বা ফ্যাকাশে হয়ে যাওয়াও বিপদের সংকেত।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
লাইফস্টাইলের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Balcony Gardening: বারান্দায় বা ছোট বাগানে খুব দ্রুত ফলবে এই ৫টি সবজি
Recommended image2
Grey Hair Remedies: অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে? এই ঘরোয়া টোটকাগুলো কাজে লাগিয়ে দেখুন
Recommended image3
Moringa Soup: রোজ এক কাপ এই স্যুপেই বাজিমাত, মহিলারা পাবেন হাজার হাতির বল!
Recommended image4
Moringa Soup: রোজ এক কাপ এই স্যুপেই বাজিমাত, মহিলারা পাবেন হাজার হাতির বল!
Recommended image5
ওষুধ খাওয়ার সময় কতটা জল খাওয়া উচিত? ১ চুমুক নয়, জানুন সঠিক নিয়ম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved