NeutriOne: ব্যস্ত জীবন, অনিয়মিত খাওয়া, স্ট্রেস আর জাঙ্ক ফুডের ভিড়ে আজকাল সুস্থ থাকা যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জিমে ঘাম ঝরানো থেকে শুরু করে অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে ওজন কমানো—সব ক্ষেত্রেই এখন মানুষ খুঁজছেন সহজ কিন্তু স্বাস্থ্যকর খাবারের বিকল্প। আর সেই জায়গাতেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে নতুন ভারতীয় হেলথ ব্র্যান্ড ‘NeutriOne’।

NeutriOne: ব্যস্ত জীবন, অনিয়মিত খাওয়া, স্ট্রেস আর জাঙ্ক ফুডের ভিড়ে আজকাল সুস্থ থাকা যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জিমে ঘাম ঝরানো থেকে শুরু করে অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে ওজন কমানো—সব ক্ষেত্রেই এখন মানুষ খুঁজছেন সহজ কিন্তু স্বাস্থ্যকর খাবারের বিকল্প। আর সেই জায়গাতেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে নতুন ভারতীয় হেলথ ব্র্যান্ড ‘NeutriOne’।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

২০২৬ সালের ১ মে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট (neutrione.in ও neutrione.com) লঞ্চ করেছে এই ব্র্যান্ড। খুব অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের স্বাস্থ্যসচেতন মানুষের নজর কাড়তে শুরু করেছে NeutriOne। তাদের মূল লক্ষ্য একটাই—“স্বাস্থ্যকর জীবনযাপনকে সবার জন্য সহজ করে তোলা। এমন পণ্য তৈরি করা, যা মানুষ প্রতিদিন ব্যবহার করতে পারবেন এবং যা তাদের শরীর ও পকেট দুটোরই খেয়াল রাখবে।”। অর্থাৎ, স্বাস্থ্যকর জীবনযাপন যেন আর বিলাসিতা না হয়ে ওঠে, বরং সাধারণ মানুষের দৈনন্দিন অভ্যাসের অংশ হয়ে যায়।

আজকাল সুপারফুড মানেই অনেকের মনে হয় অত্যন্ত দামি কিছু। কিন্তু NeutriOne সেই ধারণাটাই বদলে দিতে চাইছে। ব্র্যান্ডের USP হল—“Make in healthy without hurt the pocket।” অর্থাৎ, পকেটে চাপ না ফেলেও স্বাস্থ্যকর খাবার পৌঁছে দেওয়া।

চিয়া সিডস, বাসিল সিডস, ফ্ল্যাক্স সিডস, পাম্পকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, কুইনোয়া থেকে শুরু করে ৫-ইন-১ মিক্স সিডস—একাধিক নিউট্রিশন-সমৃদ্ধ প্রোডাক্ট এখন NeutriOne-এর তালিকায়। আলাদা আলাদা সিডসের পাশাপাশি কম্বো প্যাকও পাওয়া যাচ্ছে, যাতে একসঙ্গে একাধিক সুপারফুডের উপকারিতা মিলছে।

কেন এত জনপ্রিয় হচ্ছে এই ধরনের সিডস?

নিউট্রিশন এক্সপার্টদের মতে, আধুনিক লাইফস্টাইলে শরীরের প্রয়োজনীয় ফাইবার, প্রোটিন, ওমেগা-৩, আয়রন, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি খুব সাধারণ সমস্যা। এই সিডসগুলি সেই ঘাটতি পূরণে সাহায্য করে। চিয়া ও ফ্ল্যাক্স সিডস ওজন কমাতে এবং হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে। বাসিল সিডস শরীর ঠান্ডা রাখে এবং গরমে রিফ্রেশমেন্ট দেয়। পাম্পকিন ও সানফ্লাওয়ার সিডস শরীরে প্রোটিন ও হেলদি ফ্যাটের জোগান দেয়। অন্যদিকে কুইনোয়া এখন স্বাস্থ্যসচেতন মানুষের ডায়েট চার্টে অন্যতম জনপ্রিয় নাম।

সকালের স্মুদি, ওটস, সালাড, দই কিংবা ডিটক্স ওয়াটার—যে কোনও খাবারের সঙ্গে সহজেই মিশিয়ে খাওয়া যায় এই সুপারফুডগুলি। ফলে জিম-ফ্রিক থেকে অফিসগোয়িং মানুষ, এমনকি পরিবারের বয়স্ক সদস্যরাও এগুলি নিয়মিত খাদ্যতালিকায় রাখতে পারছেন।

NeutriOne-এর আরেকটি বড় সুবিধা হল, শুধু নিজেদের ওয়েবসাইটেই নয়, জনপ্রিয় e-commerce platform যেমন Amazon, Flipkart এবং Meesho-তেও সহজেই পাওয়া যাচ্ছে তাদের প্রোডাক্ট। ফলে দেশের যে কোনও প্রান্ত থেকে অনলাইনেই অর্ডার করা যাচ্ছে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই pan-India delivery শুরু করেছে।

বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে ভারতের health food market আরও দ্রুত বাড়বে। মানুষ এখন শুধু পেট ভরানোর জন্য নয়, শরীর ভালো রাখার জন্যও খাবার বেছে নিচ্ছেন। আর সেই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়েই এগোচ্ছে NeutriOne Health Retail India। বাড়তি জটিলতা নয়, বরং প্রতিদিনের খাবারের মধ্যেই স্বাস্থ্যকে জায়গা করে দিতে চাইছে এই ব্র্যান্ড। কারণ এখন সুস্থ থাকা শুধু ট্রেন্ড নয়, প্রয়োজনও।