- Home
- Lifestyle
- Lifestyle Tips
- 'ধুর শালা'! 'শালা’ তো আত্মীয়তার শব্দ! তাহলে গালি হল কীভাবে? ইতিহাস জানলে চমকে যাবেন
'ধুর শালা'! 'শালা’ তো আত্মীয়তার শব্দ! তাহলে গালি হল কীভাবে? ইতিহাস জানলে চমকে যাবেন
শালা বললে কেন গালাগালি হিসাবে ধরা হয়? স্ত্রীয়ের ভাই শ্যালকের এই সম্বোধন অপমান সূচক কেন? এর তাৎপর্য ও ইতিহাস সত্যিই আশ্চর্যের! জেনে নিন..

শালা শব্দের উৎস শ্যালক বা স্ত্রীয়ের ভাইয়ের থেকে। স্ত্রীয়ের ভাইকে বাংলা ভাষায় বলা হয় শালা আর বোনকে শালী। কিন্তু এই সম্বোধন গালগালে রূপান্তিরত হয়ে গেল কীভাবে? কেন গালাগাল হিসাবে বেছে নেওয়া হল এই শব্দ? জানতে হলে একটু ইতিহাস ঘাঁটতে হবে।

আত্মীয়তার এই সম্বোধন অপমানে পরিণত হওয়ার নির্দিষ্ট কোনও একটা ব্যক্ষা নেই। লোকমুখে প্রচলিত হতে হতে এটা গালাগালের পর্যায় পৌঁছে গিয়েছে। কিন্তু হঠাৎ এই শব্দটাকেই গালাগাল হিসাবে বেছে নেওয়া হল কেন?
‘কী রে শালা’ বা ‘শালা তোকে’ এই শব্দগুলো গালগাল হিসাবে ব্যবহার করার কারণ হল কারওকে তাচ্ছিল্য করার প্রচেষ্টা।
আগের যুগে কনে পক্ষ বা মেয়ের বাড়ির লোকেদের হীন চোখে দেখা হত, এতটাই ছোট চোখে দেখা হল যে শালা বা শালী সম্বোধনটাই তাচ্ছিল্য হিসাবে ব্যবহার করা হত। আর তাই এটা ধীরে ধীরে গালাগালিতে পরিণত হয়েছে।
কনের বাড়ির আত্মীয় মানেই সেখানে ছোট করা। তাই এই শব্দটি গালাগাল বা ঠাট্টা তামাশা করার জন্য সম্বোধন করার হয়।
তাই গালাগাল হিসাবে ভাবলেও আদপে এটি গালাগাল নয়, বরং সম্বোধনই। সম্বোধনটাকেই গালাগাল হিসাবে ব্যবহার করার প্রচলন করে ফেলেছে এই সমাজ। তাই কারওকে শালা বললে গালাগাল করা হচ্ছে বললে ভুল হবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News