- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Shraddha Kapoor Skincare: বর্ষায় ত্বক থাকবে ঝলমলে, রইল শ্রদ্ধার সহজ স্কিনকেয়ার রুটিন
Shraddha Kapoor Skincare: বর্ষায় ত্বক থাকবে ঝলমলে, রইল শ্রদ্ধার সহজ স্কিনকেয়ার রুটিন
বর্ষার এই 'চিপচিপে' আবহাওয়ায় ত্বকের সমস্যায় জেরবার? চিন্তা নেই। শ্রদ্ধা কাপুরের "লেস ইজ মোর" স্কিনকেয়ার রুটিন মেনে চললেই সারাদিন ত্বক থাকবে স্বাস্থ্যোজ্জ্বল আর গ্লোয়িং।
16

Image Credit : Social Media
শুধু মুম্বই নয়, বর্ষা এখন পুরোদমে হাজির। সঙ্গে নিয়ে এসেছে ঠান্ডা হাওয়া আর স্বস্তি। কিন্তু এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া ত্বকের বারোটা বাজিয়ে দেয়। আপনি যদি 'লেস ইজ মোর' নীতিতে চলেই উজ্জ্বল ত্বক পেতে চান, তাহলে শ্রদ্ধা কাপুরই ভরসা।
Add Asianetnews Bangla as a Preferred Source

26
Image Credit : instagram
জুম-এর একটি রিপোর্ট অনুযায়ী, শ্রদ্ধা কাপুর কখনও মেকআপ না তুলে ঘুমোতে যান না। দিনটা যতই ক্লান্তিকর হোক না কেন, তিনি নিয়মটা ভাঙেন না। ভালো ক্লিনজার দিয়ে মুখ থেকে সব ধুলো, মেকআপ আর দূষণ পরিষ্কার করেন।
36
Image Credit : Social Media
ভোগ ইন্ডিয়া-র মতে, শ্রদ্ধা পর্যাপ্ত পরিমাণে জল খান। শরীরকে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে তিনি কোনও আপস করেন না। আর তার ফলেই ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে।
46
Image Credit : Social Media
আবহাওয়া অনুযায়ী শ্রদ্ধা তাঁর মুখে ক্রিম-বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে ভালোবাসেন। আপনার ত্বক যদি তৈলাক্ত হয় বা টি-জোন অয়েলি হয়ে যায়, তাহলে জেল-বেসড ফেস ক্রিমও ব্যবহার করতে পারেন।
56
Image Credit : Social Media
তাঁর 'লেস ইজ মোর' রুটিনের পরের ধাপ হল সান প্রোটেকশন। আবহাওয়া যাই হোক না কেন, তিনি এসপিএফ বাদ দেন না। মনে রাখবেন, বর্ষা মানেই কিন্তু সানস্ক্রিনকে ছুটি দেওয়া নয়!
66
Image Credit : Social Media
বর্ষায় ব্রণর সমস্যা এড়াতে গরম চা, ভাজাভুজি একটু কমাতে হবে। শ্রদ্ধা কাপুরের মতো পরিষ্কার ও স্বাস্থ্যকর ত্বক পেতে তাজা সবজি, ফল, আমন্ড, বেরি আর ডাবের জল খান।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News
Latest Videos