Food Tips: স্কুলের টিফিন নিয়ে চিন্তা? সুজি দিয়েই ১৫ মিনিটে বানিয়ে ফেলুন পিৎজা-পাস্তার মতো দেখতে ৩টে হেলদি স্ন্যাকস। ময়দা নেই, প্রসেসড ফুড নেই, শুধু পুষ্টি আর স্বাদ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Food Tips: সকাল 8টায় স্কুল আর বাচ্চার একটাই আবদার - "মাম্মা পিৎজা দাও"। প্রতিদিন বাইরের খাবার দেওয়া সম্ভব না, আবার ময়দার পিৎজা-পাস্তা রোজ খাওয়ানোও ঠিক না। তাহলে উপায় কী? উপায় হল আপনার রান্নাঘরেই থাকা সুজি। ১৫ মিনিটেই সুজি দিয়ে বানিয়ে ফেলা যায় পিৎজা-পাস্তার মতো দেখতে হেলদি স্ন্যাকস। পেটও ভরবে, পুষ্টিও হবে, আর বাচ্চাও খুশি।

কেন সুজি বেস্ট?

সুজি হজমে হালকা, তাই উপোস বা টিফিনের জন্য পারফেক্ট। এতে প্রোটিন আর ফাইবার থাকে যা বাচ্চাকে সারাদিন এনার্জি দেবে। সবচেয়ে বড় কথা ১৫ মিনিটেই রেডি হয়ে যায়। আর এর মধ্যে আপনি ইচ্ছা মতো গাজর, লাউ, বিনস গ্রেট করে মিশিয়ে দিতে পারেন। বাচ্চা বুঝতেও পারবে না।

3টে হেলদি সুজির স্ন্যাকস:

১. সুজি পিৎজা

এক কাপ সুজির সাথে আধ কাপ টক দই আর নুন মিশিয়ে ব্যাটার বানিয়ে নিন। তাওয়া গরম করে পাতলা করে ঢেলে দিন। ওপরে পিৎজা সস, পেঁয়াজ-ক্যাপসিকাম-টমেটো কুচি আর একটু চিজ ছড়িয়ে দিন। এবার ঢাকা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রাখুন। চিজ গলে গেলেই রেডি সুজি পিৎজা। দেখতে একদম দোকানের মতো।

২. সুজি ম্যাকরনি :

প্রথমে সুজি শুকনো কড়াইতে হালকা ভেজে নিন। তারপর তেলে গাজর, বিনস, ভুট্টা ভেজে নিন। এবার ভাজা সুজি, নুন, সোয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে নাড়ুন। ২ চামচ জল দিয়ে ৫ মিনিট দমে বসিয়ে দিন। ব্যস, পাস্তার মতো কালারফুল সুজি ম্যাকরনি রেডি। তেল-ময়দা নেই কিন্তু স্বাদে একদম পাস্তা।

৩. সুজি কাটলেট:

এক কাপ জল ফুটিয়ে তাতে সুজি দিয়ে ঘন করে নিন। ঠান্ডা হলে সেদ্ধ আলু, গাজর কুচি আর ধনেপাতা মিশিয়ে দিন। এবার ছোট ছোট কাটলেটের শেপ দিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। তাওয়ায় অল্প তেলে এপিঠ ওপিঠ সেঁকে নিন। ক্রিস্পি সুজি কাটলেট টমেটো সস দিয়ে দিলে বাচ্চা আঙুল চেটে খাবে।

মায়েদের জন্য ছোট্ট টিপস:

ব্যাটার বা মিশ্রণে গ্রেট করা সবজি মিশিয়ে দিলে পুষ্টি ডাবল হয়ে যাবে। আর টিফিনে দেওয়ার আগে কুকি কাটার দিয়ে স্টার বা হার্ট শেপ করে দিলে বাচ্চা আরও আগ্রহ নিয়ে খাবে। চিজ একটু বেশি দিলেই কেল্লা ফতে।

পিৎজা-পাস্তা একদম বারণ নয়। তবে রোজ নয়। সপ্তাহে ৩-৪ দিন সুজির এই হেলদি ভার্সন বানিয়ে দিন। বাচ্চার আবদারও মিটবে, আপনার টেনশনও কমবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।