Diabetes Diet: ডায়াবেটিস থাকলে পাতে রাখুন এই ৮টি খাবার! বশে থাকবে সুগার
ডায়াবেটিস রোগীদের জন্য তো বটেই, যারা স্বাস্থ্য সচেতন, তাদের জন্যও এই ৮টি খাবার খুব উপকারী। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এগুলো দারুণ কাজ করে।
18

Image Credit : Getty
ফ্যাটি ফিশ
স্যামন, সার্ডিন, ম্যাকেরেলের মতো মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ভরপুর থাকে। ডায়াবেটিস রোগীদের হার্টের রোগ ও স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে, তাই এই ফ্যাট খুব জরুরি।
Add Asianetnews Bangla as a Preferred Source

28
Image Credit : Asianet News
শাকসবজি
পালং শাকের মতো সবুজ শাকসবজিতে ক্যালোরি আর কার্বোহাইড্রেট খুব কম। তাই এগুলো রক্তে গ্লুকোজের মাত্রায় খারাপ প্রভাব ফেলে না। এতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
38
Image Credit : Getty
অ্যাভোকাডো
অ্যাভোকাডো রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। এতে ১ গ্রামেরও কম চিনি, প্রচুর ফাইবার আর স্বাস্থ্যকর ফ্যাট থাকে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি আদর্শ খাবার।
48
Image Credit : Asianet News
ডিম
নিয়মিত ডিম খেলে শরীরের প্রদাহ কমে এবং ইনসুলিন সেনসিটিভিটি বাড়ে। ডিম শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতেও সাহায্য করে।
58
Image Credit : Asianet News
চিয়া সিড
চিয়া সিডে কার্বোহাইড্রেট থাকলেও এর বেশিরভাগটাই ফাইবার। এই ফাইবার রক্তে শর্করার মাত্রা বাড়ায় না, বরং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
68
Image Credit : Asianet News
ডাল ও বিনস
বিনস ও বিভিন্ন ধরনের ডালে বি-ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফাইবার ভরপুর থাকে। এগুলোর গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন।
78
Image Credit : Asianet News
গ্রিক ইয়োগার্ট
গ্রিক ইয়োগার্ট ডায়াবেটিসের ঝুঁকি কমায়। প্রতিদিন টক দই খেলে টাইপ-২ ডায়াবেটিসের আশঙ্কা কমে। সাধারণ দইয়ের চেয়ে গ্রিক ইয়োগার্টে প্রোটিন বেশি ও কার্বোহাইড্রেট কম থাকে।
88
Image Credit : Asianet News
বাদাম
নিয়মিত বাদাম খেলে শরীরের প্রদাহ কমে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তাই প্রতিদিনের ডায়েটে অল্প পরিমাণে বাদাম রাখতে পারেন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News
Latest Videos