ভিডিওটি পোস্ট করেছেন কেক আর বিস্কুট প্রস্তুতকারক সুচি দত্ত। তিনি জানিয়েছেন তিনি নিজে ভোজনরসিকদের আনন্দ দিতে চান। 

গপগপ করে সাবান খাচ্ছেন এক মহিলা। যা দেখে রীতিমত হতবাক নেটিজেনরা। কারণ সাবান কি খাওয়ার জিনিস। এমনই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেকে। ইনস্টাগ্রামে এক মহিলার সাবান খাবার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাবান কেটে সেটিন সুগন্দ নিয়ে তারপরই তাতে কামড় বসাতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ক্যাপশান দিয়ে তিনি লিখেছেন, ' আমি সাবান খেতে খুব ভালবাসি'। যা দেখে রীতিমত হতবাক নেটিজেনরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সোশ্যাল মিডিয়ায় তিনি বেলেছেন, সাবান একটি অতি বস্তুবাদী জিনিস। প্রথমে নেটিজেনরা তাঁকে সাবান খেতে দেখে হতবাক হয়েও তারপর নিজেদের ভুল শুধরে নিয়েছেন। তারাও জানতে পেরে অবাক হয়েছেন কেন মহিলা এমন ভাবে সাবানে কামড় বসিয়েছেন।

View post on Instagram

ভিডিওটি পোস্ট করেছেন কেক আর বিস্কুট প্রস্তুতকারক সুচি দত্ত। তিনি জানিয়েছেন তিনি নিজে ভোজনরসিকদের আনন্দ দিতে চান। সেই কারণে তিনি কেক বিস্কুটের মত বেকারির খাবার তৈরি করেন। তিনি সম্প্রতি এমন একটা কেক তৈরি করেছেন যেটি হুবহু সাবানের মত দেখতে। সেটিতেই তিনি কামড়় বসিয়েছেন।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে। নেটিজেনরা প্রথমে অবাক হলেও তাতে রীতিমত সায় দিয়েছে। লোকেরা অদ্ভুত কেকটিকে খুব সৃজনশীল বলে মনে করেছিল৷ মন্তব্য বিভাগে নিয়ে একজন ব্যবহারকারী বলেছেন, "আমি নিজেকে সাবান খাওয়ার কল্পনা করতে পারি না।" এর উত্তরে দত্ত বলেন, "আপনি পারেন... যদি এটি একটি কেক হয়।"