শীতের শুরুতে আমাদের এমন পোশাকের প্রয়োজন, যা আরামদায়ক আবার প্রয়োজনীয় উষ্ণতাও দেয়। হালকা শীতেও কীভাবে স্টাইলিশ থাকবেন, রইল কিছু ফ্যাশন টিপস।

শীতের শুরুতে আমাদের এমন পোশাকের প্রয়োজন, যা আরামদায়ক আবার প্রয়োজনীয় উষ্ণতাও দেয়। এখনই ভারী সোয়েটার বা জ্যাকেট পরার মতো ঠান্ডা পড়েনি, আবার সকালে-বিকেলে হালকা হিমেল হাওয়া। এই সময়ে লেয়ারিং ফ্যাশনই হল সেরা ঢাল।

কীভাবে হালকা শীতেও জমিয়ে ফ্যাশন করবেন?

১. শ্রাগ ও লং জ্যাকেট: এই সময়ের জন্য সবচেয়ে স্টাইলিশ হল শ্রাগ। জিন্স ও ক্রপ টপের সঙ্গে একটি লং শ্রাগ বা কিমোনো জ্যাকেট পরে নিন। দেখতে স্টাইলিশ লাগবে, আবার হালকা ঠান্ডাও আটকাবে। অফিস বা কলেজ - সব জায়গায় মানানসই।

২. সোয়েটশার্ট ও হুডি: তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় সবার উপরে সোয়েটশার্ট। হালকা রঙের সোয়েটশার্টের সঙ্গে জিন্স ও স্নিকার্স - ক্যাজুয়াল লুকের জন্য পারফেক্ট।

৩. স্টোল ও স্কার্ফ: শীতের ফ্যাশনে স্টোলের জুড়ি নেই। একটি সাধারণ কুর্তি বা টপের সঙ্গে একটি উলের বা পশমিনা স্টোল জড়িয়ে নিলেই লুক বদলে যাবে। শুধু স্টাইল নয়, গলা ও বুকে ঠান্ডা লাগা থেকেও বাঁচাবে।

৪. ডেনিম জ্যাকেট: কখনও পুরনো হয় না। হালকা শীতে ডেনিম জ্যাকেটের ওপরে আর কিছু হয় না। শাড়ি, কুর্তি, ওয়েস্টার্ন - সবকিছুর সঙ্গেই এটি মানিয়ে যায়। ভেতরে একটি হাই-নেক টি-শার্ট পরে নিলে ঠান্ডাও লাগবে না।

৫. ওভারসাইজড সোয়েটার: এবছর ট্রেন্ডে রয়েছে ওভারসাইজড সোয়েটার। লেগিংস বা স্কার্টের সঙ্গে একটি ওভারসাইজড সোয়েটার পরে নিন। আরামদায়ক এবং একইসঙ্গে ভীষণ স্টাইলিশ।

টিপস:

হালকা শীতে খুব গাঢ় রং নয়, বেছে নিন বেজ, অফ-হোয়াইট, প্যাস্টেল, অলিভ গ্রিনের মতো হালকা রং। এতে আপনাকে আরও ফ্রেশ লাগবে।