জিম করার ফলে ব্রণ আর ডাল স্কিন হচ্ছে? শ্বেতা তিওয়ারি বলছেন ওয়ার্কআউটের আগে-পরে এই ৭টা নিয়ম মানলেই স্কিন থাকবে গ্লোয়িং।শ্বেতা বলেন, "ওয়ার্কআউটের সময় স্কিন সবচেয়ে ভালনারেবল থাকে। ১০ মিনিটের অবহেলাতেই পোর বন্ধ হয়ে যায়।" তাই জিমে যাওয়ার আগে এবং পরে স্কিনকে আলাদা করে যত্ন দিতে হবে। চলুন জেনে নিই শ্বেতার দেওয়া সহজ টিপস।
ঘাম মানেই ব্রণ নয়, যদি যত্নটা ঠিক হয়। জিম করছেন ফিট থাকার জন্য, কিন্তু আয়নায় দেখছেন ব্রণ আর ডাল স্কিন? এর দায় ঘামের নয়, দায় আপনার স্কিনকেয়ার রুটিনের।
টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি বলেন, "ওয়ার্কআউটের সময় স্কিন সবচেয়ে ভালনারেবল থাকে। ১০ মিনিটের অবহেলাতেই পোর বন্ধ হয়ে যায়।" তাই জিমে যাওয়ার আগে এবং পরে স্কিনকে আলাদা করে যত্ন দিতে হবে। চলুন জেনে নিই শ্বেতার দেওয়া সহজ টিপস।
*ওয়ার্কআউটের আগে: ক্লিন আর প্রোটেক্টেড রাখুন* :
*মেকআপ ছাড়া জিমে যান*:
শ্বেতা একদম কড়া ভাবে মানেন "No Makeup in Gym" রুল। ফাউন্ডেশন, সানস্ক্রিনের লেয়ারের উপর ঘাম আর ধুলো জমে পোর বন্ধ করে দেয়। ফলাফল - ব্ল্যাকহেডস আর পিম্পল। তাই জিমে যাওয়ার আগে মুখ ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিন। তারপর শুধু একটা হালকা জেল ময়েশ্চারাইজার আর দিনের বেলা হলে SPF 30+ ওয়াটারপ্রুফ সানস্ক্রিন লাগান। চুলও ভালো করে বেঁধে নিন, যাতে কপাল আর ঘাড়ে তেল না লাগে।
*ওয়ার্কআউটের পরে: ৫ মিনিটের মধ্যে ক্লিন করুন*
*ঘাম শুকাতে দিলেই বিপদ :*
ওয়ার্কআউট শেষ করেই সবচেয়ে বড় ভুলটা আমরা করি - ঘাম শুকানোর জন্য বসে থাকি। শ্বেতা বলেন ঘামে থাকা লবণ আর ব্যাকটেরিয়া স্কিনে বসে গেলে ইচিং আর ব্রণ হবেই। তাই জিম থেকে ফিরেই ৫ মিনিটের মধ্যে নরমাল জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর অ্যালকোহল-ফ্রি টোনার দিয়ে পোর টাইট করুন। স্কিন টানটান লাগলে হায়ালুরোনিক অ্যাসিড সিরাম আর হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে হাইড্রেশন লক করুন। আর হ্যাঁ, ঘামে ভেজা জামা আর তোয়ালে সাথে সাথে পাল্টে ফেলুন, নাহলে পিঠে-বুকে ব্রণ হবে।
*শ্বেতা তিওয়ারির ২টো এক্সট্রা সিক্রেট*:
*ভিতর থেকে গ্লো আনুন*
শ্বেতার মতে শুধু বাইরের ক্রিমে কাজ হবে না। দিনে ৩-৪ লিটার জল খেতেই হবে। ঘামের সাথে টক্সিন বের হয় আর স্কিন ভিতর থেকে গ্লো করে। আর সপ্তাহে একদিন হালকা স্ক্রাব করুন। ওয়ার্কআউটের জন্য ডেড স্কিন বেশি জমে, সেটা তুলে দিলে স্কিন শ্বাস নিতে পারবে।
ওয়ার্কআউট মানে স্কিন খারাপ হবে এমন কোনো কথা নেই। বরং রক্ত সঞ্চালন বাড়লে স্কিনে ন্যাচারাল গ্লো আসে। শুধু মনে রাখুন দুটো কথা - আগে ক্লিন, পরে ক্লিন।


