ভিটামিন-সি তে ভরপুর এই সব্জিটির বিশেষ কিছু গুণ রয়েছে হার্ট অ্যাটাক, স্টোকের ঝুঁকি, কমাতে প্রতিদিন পাতে রাখুন শুকনো লঙ্কা  যারা নিরামিষ খান তারাও প্রতিদিন শুকনো লঙ্কা দিয়ে যে কোনও একটি সব্জি বানিয়ে খান প্রতিদিন একটা করে শুকনো লঙ্কা খেলে অন্যান্য রোগের ঝুঁকি অন্তত ৪০ শতাংশ কমে যায়

লঙ্কা কাঁচা হোক পাঁকা, নামটা শুনলেই যেন একটা ঝাল ঝাল বিষয় মাথায় মধ্যে চলে আসে।আমরা প্রত্যেকেই জানি ভিটামিন-সি তে ভরপুর এই সব্জিটি বিশেষ কিছু গুণ রয়েছে। আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন-সির ঘাটতি মেটায় এই সব্জি। শুধু তাই নয়, হার্ট অ্যাটাক থেকে স্ট্রোকের ঝুঁকি সবেতেই কার্যকরী এই লঙ্কা। জেনে নিন শুকনো লঙ্কার কয়েকটি বিশেষ গুণ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আরও পড়ুন-এটিএম কার্ড নিয়ে সামনে এল নয়া তথ্য, আপনারটা সুরক্ষিত তো...

গবেষণায় বলছে, হার্ট অ্যাটাক, স্টোকের ঝুঁকি, কমাতে প্রতিদিন পাতে রাখুন লঙ্কা। লঙ্কা হলেই হল না সেটা কিন্তু শুকনো লঙ্কা হতে হবে। এতদিন আমরা জানতাম শুকনো লঙ্কা খেলে শরীরের নানা সমস্যা দেখা যায় কিন্তু সমীক্ষায় জানা গেছে, প্রতিদিনের খাবারের তালিকায় শুকনো লঙ্কা দিয়ে তৈরি যে কোনও একটি পদ রাখা অবশ্যই জরুরি। যা আপনার শরীর ও স্বাস্থ্যের জন্য উপকারী। 

আরও পড়ুন-নতুন বছরে শুরুতে স্ত্রীকে খুশি করতে চান, মেনে চলুন এই সহজ উপায়গুলি...

শুধু তাই নয়, যারা নিরামিষ খান তারাও প্রতিদিন শুকনো লঙ্কা দিয়ে যে কোনও একটি সব্জি বানিয়ে খান। এতে মৃত্যুর ঝুঁকি কমে যায়। প্রতিদিন একটা করে শুকনো লঙ্কা খেলে অন্যান্য রোগের ঝুঁকি অন্তত ৪০ শতাংশ কমে যায়। তাই বেশিদিন বাঁচতে চাইলে অবশ্যই অল্প পরিমাণে শুকনো লঙ্কা খাওয়া শুরু করুন।