MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Travel
  • বেড়াতে যাওয়ার জন্য 'অফবিট' জায়গা বেছে নিচ্ছেন ভারতীয়রা, কিন্তু নির্জনতা কি সত্যিই বজায় থাকছে?

বেড়াতে যাওয়ার জন্য 'অফবিট' জায়গা বেছে নিচ্ছেন ভারতীয়রা, কিন্তু নির্জনতা কি সত্যিই বজায় থাকছে?

শহরের কোলাহল, ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে কয়েকদিনের জন্য পাহাড়, জঙ্গল বা সমুদ্র তীরবর্তী কোনও অঞ্চলে কাটিয়ে আসার প্রবণতা বাড়ছে। পরিচিত জায়গার বদলে নির্জন কোনও জায়গার খোঁজ করছেন পর্যটকরা।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Feb 11 2025, 05:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সোশ্যাল মিডিয়ার দাপট, 'অফবিট' জায়গাগুলি বেশিদিন আর স্বল্প পরিচিত থাকছে না
Image Credit : Own

সোশ্যাল মিডিয়ার দাপট, 'অফবিট' জায়গাগুলি বেশিদিন আর স্বল্প পরিচিত থাকছে না

'শেষের কবিতা' উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, 'অমিত সবাইকে বলে গিয়েছিল সে শিলঙে যাচ্ছে নির্জনতা ভোগের জন্যে; দুদিন না যেতেই বুঝলে জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়।' এখন 'অফবিট' জায়গাগুলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

210
ভারতীয় পর্যটকদের মধ্যে 'অফবিট' স্থানগুলিতে ভ্রমণের প্রবণতা ক্রমশঃ বাড়ছে
Image Credit : Own

ভারতীয় পর্যটকদের মধ্যে 'অফবিট' স্থানগুলিতে ভ্রমণের প্রবণতা ক্রমশঃ বাড়ছে

যাঁরা নিয়মিত বেড়াতে যান, তাঁদের মধ্যে অনেকেই এখন বিখ্যাত সমুদ্র সৈকত বা শৈলশহরের পরিবর্তে কম পরিচিত কোনও জায়গায় গিয়ে কয়েকদিন কাটাতে চাইছেন।

310
সোশ্যাল মিডিয়ার দাপটের যুগে এখন 'অফবিট' জায়গায় ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠেছে
Image Credit : Own

সোশ্যাল মিডিয়ার দাপটের যুগে এখন 'অফবিট' জায়গায় ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠেছে

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেন। কে কত 'অফবিট' জায়গায় বেড়াতে গিয়েছেন, তা নিয়ে রেষারেষিও দেখা যায়।

410
সমুদ্র, পাহাড়ের পাশাপাশি এখন জঙ্গলে বেড়াতে যাওয়ার প্রবণতাও বাড়ছে
Image Credit : Own

সমুদ্র, পাহাড়ের পাশাপাশি এখন জঙ্গলে বেড়াতে যাওয়ার প্রবণতাও বাড়ছে

জঙ্গলে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনেক নিয়ম থাকে, বিধিনিষেধ থাকে। তা সত্ত্বেও এখন অনেক পর্যটকই জঙ্গলে বেড়াতে যাচ্ছেন।

510
কাছাকাছি কোনও জায়গার সঙ্গে বিখ্যাত কোনও স্থানের মিল থাকলে সেই জায়গাগুলি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে
Image Credit : Own

কাছাকাছি কোনও জায়গার সঙ্গে বিখ্যাত কোনও স্থানের মিল থাকলে সেই জায়গাগুলি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে

'মিনি ডুয়ার্স', 'মিনি সুন্দরবন', 'ওড়িশার কাশ্মীর'-এরকম নামে যে জায়গাগুলি পরিচিত হয়ে উঠছে, সেই জায়গাগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে।

610
সোশ্যাল মিডিয়ার সুবাদে 'অফবিট' জায়গাগুলিতে ক্রমশঃ পর্যটকদের ভিড় বাড়ছে
Image Credit : Own

সোশ্যাল মিডিয়ার সুবাদে 'অফবিট' জায়গাগুলিতে ক্রমশঃ পর্যটকদের ভিড় বাড়ছে

যে জায়গাগুলি 'অফবিট' নামে পরিচিত, সেই জায়গাগুলিতে পর্যটকদের ভিড় বাড়ছে। কারণ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই জায়গাগুলি পরিচিত হয়ে উঠছে।

710
গত কয়েক বছরে ভারতীয়দের দেশে ও বিদেশে ভ্রমণের প্রবণতা অনেক বেড়ে গিয়েছে
Image Credit : Own

গত কয়েক বছরে ভারতীয়দের দেশে ও বিদেশে ভ্রমণের প্রবণতা অনেক বেড়ে গিয়েছে

পর্যটন ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, এখন যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ায় এবং ভিসা পাওয়া সহজ হওয়ায় ভারতীয়রা দেশ-বিদেশে বেশি ভ্রমণ করছেন।

810
'অফবিট' ভ্রমণে পর্যটকদের মধ্যে হোটেলের বদলে হোম স্টে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে
Image Credit : Getty

'অফবিট' ভ্রমণে পর্যটকদের মধ্যে হোটেলের বদলে হোম স্টে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে

পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, ভারতীয়দের মধ্যে যাঁরা পাহাড় বা জঙ্গলে বেড়াতে যাচ্ছেন, তাঁরা হোটেলের বদলে হোম স্টে-তেই বেশি থাকতে চাইছেন।

910
কোনও জায়গায় বেড়াতে গিয়ে সেখানকার সংস্কৃতি, আদবকায়দার সঙ্গে মিশে যেতে চাইছেন পর্যটকরা
Image Credit : Getty

কোনও জায়গায় বেড়াতে গিয়ে সেখানকার সংস্কৃতি, আদবকায়দার সঙ্গে মিশে যেতে চাইছেন পর্যটকরা

এখন পর্যটকরা কোথাও বেড়াতে গিয়ে শুধু সেই জায়গা ঘুরে দেখাই নয়, স্থানীয় সংস্কৃতি, খাওয়া-দাওয়া, আদবকায়দার সঙ্গে পরিচিত হতে চাইছেন।

1010
দেশের পাশাপাশি বিদেশেও ভ্রমণের ক্ষেত্রে 'অফবিট' জায়গা খুঁজছেন ভারতীয়রা
Image Credit : Getty

দেশের পাশাপাশি বিদেশেও ভ্রমণের ক্ষেত্রে 'অফবিট' জায়গা খুঁজছেন ভারতীয়রা

পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, ভারতীয় পর্যটকরা দেশের পাশাপাশি বিদেশে ভ্রমণের ক্ষেত্রেও 'অফবিট' জায়গার খোঁজ করছেন।

Travel News : (বাংলায় ভ্রমণে খবর, বাংলায় ট্র্যাভেল নিউজ): Get latest travel news (ভারত ভ্রমণের খবর ), Tourism tips & guidelines in bangla. Find information about best places to visit in India at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
ঘুরে আসুন ঝাড়খন্ড ওডিশা সীমান্তে এক অপূর্ব যমজ পাহাড়ি গন্তব্য কিরিবুরু - মেঘাহাতুবুরু
Recommended image2
মেঘ ও পাহাড়ের যুগলবন্দি, অফবিট ডেস্টিনেশন হিসাবে দারুণ এই ধোঁয়াটা গ্রাম
Recommended image3
অপরূপ সুন্দর পাহাড়ি অঞ্চলে দিন কাটাতে চান? ঘুরে আসুন সিকিমের সাকিয়ং-পেন্টং থেকে
Recommended image4
কালনার নবকৈলাসে ভিড় পর্যটকদের, আপনিও ঘুরে আসুন, এক ক্লিকে জেনে নিন কীভাবে যাবেন
Recommended image5
ভারতের এমন একটি গ্রাম যেখানে দুপুরের পরেই আসে রাত, যেখানে সন্ধ্যে হয় না, নাম জানলে অবাক হবেন!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved