পুজোর দিনে নিজেকে কীভাবে স্পেশ্যাল লুক দেওয়া যায়, তা নিয়ে চলছে বিস্তর ভাবনা। তবে চোখের নিচের ডার্ক সার্কেল নিয়ে চিন্তা বাড়ছে। পুজোর সময় সাজগোজ করলে চোখের তলার কালি কীভাবে লুকোবেন, জেনে নিন সহজ টিপস।

বাঙালির বারো মাসে তেরো পার্বনের মধ্যে শ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো। হাতে আর মাত্র কয়েকদিন। সারা শহর আবার সেজে উঠবে আলোয়। করোনাকালে মহাসঙ্কট কাটিয়ে যেন ফের ছন্দে ফিরেছে আট থেকে অষ্টাদশী। পুজোর আনন্দে খুশির রেশ বাঙালির মনে। আর পুজো মানেই সাজগোজ, খাওয়া-দাওয়া, আড্ডা। পুজোর দিনে নিজেকে কীভাবে স্পেশ্যাল লুক দেওয়া যায়, তা নিয়ে চলছে বিস্তর ভাবনা। তবে চোখের নিচের ডার্ক সার্কেল নিয়ে চিন্তা বাড়ছে। পুজোর সময় সাজগোজ করলে চোখের তলার কালি কীভাবে লুকোবেন, জেনে নিন সহজ টিপস।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পোশাকের সঙ্গে মিলিয়ে নানা শেডের লিপস্টিক অনেকেই কেনেন। এত লিপস্টিক নিয়ে কী যে করবেন তা বুঝতে পারছেন না। যারা কাজের প্রয়োজনে অফিস যাচ্ছেন তাদের সাজগোজের তালিকা থেকে বাদ পড়েছে লিপস্টিক। লিপস্টকের বদলে জায়গা করে নিয়েছে মাস্ক। লিপস্টিক ছাড়া যেন একটা সময় দিনই চলতই না ফ্যাশনিস্তাদের। কিন্তু বর্তমানে করোনার জন্য লিপস্টিক নৈব নৈব চ! মাস্কের কারণেই লিপস্টিক পরা প্রায় ভুলেই গেছে মেয়েদের অধিকাংশ। এই পরিস্থিতিতে লিপস্টিকের দিকে নজর গেলে মনটা যেন কেমন করে ওঠে। ঠোঁট রাঙানো ছাড়াও লিপস্টিকের অন্যান্য অনেক ব্যবহার রয়েছে। চোখের ডার্ক সার্কেল দূর করার জন্য অনেকেই কনসিলার ব্যবহার করে থাকেন। ডার্ক সার্কেলকে ঢেকে আপনাকে গর্জিয়াস লুক দিতে লাল রংয়ের লিপস্টিক খুব ভাল কনসিলারের কাজ করতে পারে। মেক আপ করতে ভালবাসেন যারা তাদের নতুন করে ব্লাশ নিয়ে কিছু বলার নেই। যদি ক্রিম বেসড লিপস্টিক ওয়ারড্রোবে থাকে, তবে তা ব্লাশ হিসাবে কাজে লাগাতে পারেন। অল্প লিপস্টিক আঙুলে নিয়ে দুই গালে হালকা করে ঘষে নিন। তারপর আঙুলের সাহায্যে ভাল করে গালে মেখে নিন। তাহলেই পেয়ে যাবেন মেক আপ লুক।

বাদামি রংয়ের লিপস্টিক থাকলে ওই লিপস্টিককেই আপনি ব্রোঞ্জার হিসাবেও ব্যবহার করতে পারেন। লিকুইড লিপস্টিককে চোখের আইলাইনার হিসাবে কাজে লাগাতে পারেন। আর তাতেই দেখবেন রঙিন হয়ে উঠবে আপনার চোখ। আইশ্যাডো লাগাতে পছন্দ করেন, তবে আপনি আইশ্যাডো হিসাবে লিপস্টিককে অনায়াসে কাজে লাগাতে পারেন। চোখের ডার্ক সার্কেল দূর করার জন্য অনেকেই কনসিলার ব্যবহার করে থাকেন। ডার্ক সার্কেলকে ঢেকে আপনাকে গর্জিয়াস লুক দিতে লাল রংয়ের লিপস্টিক খুব ভাল কনসিলারের কাজ করতে পারে।