নানান লড়াই, নানা কুকথা, নানান বাধা পেড়িয়ে চার হাত এক হল। তবে, অন্যদের তুলনার এই দুই ভালোবাসার মানুষের লড়াই বেশি অনেক কঠিন। আত্মীয়, সমাজ সবার সঙ্গে লড়তে হয়েছিল তাঁদের। কারণে পাত্র ডিজাইনার অভিষেক রায় যে ভালোবেসেছিলেন চৈতন্য শর্মা নামে এক যুবকে। 

বিয়ের আসর বসেছে পাঁচতারা হোটেলে। চারিদিকে আত্মীয় ও বন্ধুদের ভিড়, আলোর রোশনাই, বাজছে মিষ্টি সংগীত। এরই মাঝে স্বপ্নের মুহূর্ত উপভোগে ব্যস্ত দুজন। দীর্ঘদিনের স্বপ্ন আজ তাদের পূরণ হতে চলেছে। নানান লড়াই, নানা কুকথা, নানান বাধা পেড়িয়ে চার হাত এক হল। তবে, অন্যদের তুলনার এই দুই ভালোবাসার মানুষের লড়াই বেশি অনেক কঠিন। আত্মীয়, সমাজ সবার সঙ্গে লড়তে হয়েছিল তাঁদের। কারণে পাত্র ডিজাইনার অভিষেক রায় যে ভালোবেসেছিলেন চৈতন্য শর্মা নামে এক যুবকে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সমাজের বাঁকা চোখ আর অধরা আইনিকে উপেক্ষা করে জিতল ভালোবাসা। বহুদিন আগেই সমলিঙ্গ সম্পর্কের সম্মতি দিয়েছে আইন। কিন্তু, যতই আইনি সম্মতি পাক, সমাজের কাছে আজও তা লজ্জার। কিন্তু, সেই সকল অন্ধ কুসংস্কারকে উপেক্ষা করে আবারও একবার জয় হল সমলিঙ্গ প্রেমের। সদ্যা সাত পাকে বাঁধা পড়লে অভিষেক রায় ও চৈতন্য শর্মা। বহুদিন তারা সম্পর্কে ছিলেন। গুরুগ্রামে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে চৈতন্য। তবে, ওয়ার্ক ফ্রম হোম চলায়, কলকাতায় বেশ কিছুদিন ধরে রয়েছেন অভিষের রায়ের সঙ্গে। সম্পর্কে রয়েছেন তারা অনেক দিন ধরে। এবার পরিণতি পেল সেই সম্পর্ক। 

আরও পড়ুন- Skin Pigmentation দূর হবে ক্যাস্টর অয়েলের গুণে, এই পাঁচ ভাবে ব্যবহার করুন এই তেল

আরও পড়ুন- বর্ষায় বজায় থাকুক শারীরিক সুস্থতা, রোগ মুক্তি থাকতে মেনে চলুন এই ১০টি টিপস

আরও পড়ুন- গর্ভাবস্থায় ভুলেও খাবেন না এই তিনটি খাবার, উপকারী এই খাবার বাচ্চার জন্য ক্ষতিকর