MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Religion
  • Ambubachi 2026: অম্বুবাচীতেও ভক্তদের জন্য খোলা তারাপীঠের মন্দির, আসল কারণ জানলে অবাক হবেন!

Ambubachi 2026: অম্বুবাচীতেও ভক্তদের জন্য খোলা তারাপীঠের মন্দির, আসল কারণ জানলে অবাক হবেন!

Ambubachi 2026: শুরু হয়ে গিয়েছে অম্বুবাচী তিথি। শাস্ত্র মতে এই সময়ে ধরিত্রী রজঃস্বলা হন বলে কঠোর নিয়ম -অনুশাসনের মধ্যে দিয়ে যান হিন্দু বিধবা, সাধু সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা। কিন্তু এই সময়েও খোলা থাকে তারাপীঠ মন্দির। কিন্তু কেন জানেন? জানুন আরও বিশদে।।

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 24 2026, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
অম্বুবাচীতেও খোলা তারাপীঠ মন্দির
Image Credit : Asianet News

অম্বুবাচীতেও খোলা তারাপীঠ মন্দির

হিন্দু শাস্ত্র মতে অম্বুবাচী হলো আষাঢ় মাসের এমন একটি তিথি যে সময়ে প্রকৃতি রজঃস্বলা হন। শাস্ত্র মতে এই সময়ে হিন্দু বিধবা, ব্রহ্মচারী, সাধু-সন্ন্যাসীদের কঠোর অনুশাসনের মধ্য দিয়ে যেতে হয়। নানারকম আচার পালন করেন হিন্দু বিধবারা। এই সময়ে বেশিরভাগ মন্দির বন্ধ থাকে। কিন্তু ধরিত্রী রজঃস্বলা হলেও নিয়ম করে খোলা থাকে বীরভূমের তারাপীঠের তারা মায়ের মন্দির। এর পিছনে আসল কারণটা জানলে অবাক হবেন আপনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
অম্বুবাচীতে কেন খোলা তারাপীঠ?
Image Credit : our own

অম্বুবাচীতে কেন খোলা তারাপীঠ?

অম্বুবাচী মেলার সময়েও বীরভূমের বিখ্যাত তারাপীঠ মন্দির ভক্তদের জন্য সম্পূর্ণ খোলা থাকে। এর পিছনে রয়েছে অন্য বিশেষ কারণ। অসমের কামাখ্যা মন্দিরের মতো তারাপীঠের মা তারা দেবী ঋতুমতী হন না, কারণ এখানে দেবী কালীর রূপ 'তারা' হিসেবে পূজিত হন। তাই কামাখ্যা মন্দির অম্বুবাচীর তিন দিন বন্ধ থাকলেও, তারাপীঠে পুজো এবং দর্শনে কোনও বাধা থাকে না।

Related Articles

Related image1
Annapurna Bhandar: জুলাইতেই অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে তিনহাজার টাকা? রইল 'অন্নপূর্ণা'র বিরাট আপডেট
Related image2
Atm Charges Rules: চারবারের বেশি টাকা তুললেই চার্জ কাটছে এটিএম? জানুন আসল কারণ
35
অম্বুবাচীর সময় তারাপীঠ মন্দিরে কিছু বিশেষ নিয়ম ও আচার পালন করা হয়
Image Credit : our own

অম্বুবাচীর সময় তারাপীঠ মন্দিরে কিছু বিশেষ নিয়ম ও আচার পালন করা হয়

এই সময়ে মা তারাকে কোনও অন্নভোগ বা গরম খাবার দেওয়া হয় না। এই তিন দিন দেবীকে মূলত ফলাহার এবং শীতল ভোগ নিবেদন করা হয়। আম, কাঁঠাল, দুধ, ছানা এবং মিষ্টি দিয়ে এই বিশেষ ভোগ প্রস্তুত করা হয়।

45
বিশেষ বেশ পরিধান করানো হয় মা তারাকে
Image Credit : our own

বিশেষ বেশ পরিধান করানো হয় মা তারাকে

কামাখ্যা ধামের পাশাপাশি এই সময়ে তারাপীঠ মহাশ্মশানেও প্রচুর সাধু, তান্ত্রিক এবং অঘোরী সন্ন্যাসীদের আগমন ঘটে। মন্দিরের পাশাপাশি শ্মশান এলাকাতেও বিশেষ যজ্ঞ ও সাধনা চলে। এই সময়ে মায়ের বিগ্রহকে বিশেষভাবে সাজানো হয়। সাধারণত লাল বেনারসী ও বিশেষ অলংকারে দেবী সেজে ওঠেন। এবং ভক্ত ও দর্শণার্থীদের জন্য মন্দিরের দ্বার সবসময় খোলা থাকে। 

55
এই বছর অম্বুবাচী শুরু ও শেষ কবে?
Image Credit : our own

এই বছর অম্বুবাচী শুরু ও শেষ কবে?

চলতি বছর অর্থাৎ ২০২৬ সালের অম্বুবাচীর সময়সূচী হলো:- 

অম্বুবাচী শুরু (প্রবৃত্তি): ২২ জুন, সোমবার (রাত ৯টা বেজে ৮ মিনিটে)।

অম্বুবাচী শেষ (নিবৃত্তি): ২৬ জুন, শুক্রবার (রাত ১০টা বেজে ৫৭ মিনিটে)।

শাস্ত্রমতে, এই চার দিন (২৩, ২৪, ২৫ এবং ২৬ জুনের রাত পর্যন্ত) মূল নিষেধকাল বা অম্বুবাচী তিথি হিসেবে গণ্য করা হচ্ছে। এই সময়ে মূলত কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে এবং ২৬ জুন সকালে দেবীর বিশেষ স্নান ও পূজার পর কামাখ্যা ধামের মূল মন্দির ভক্তদের দর্শনের জন্য পুনরায় খুলে দেওয়া হয়।

Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
জ্যোতিষের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
লাল পরেই রাজা, লাল পরেই ফকির! জ্যোতিষ মতে কার জন্য লাল ভাগ্য ফেরায়, কার জন্য যমের মতো?
Recommended image2
ঘরের যত্রতত্র চুল ফেললেই সর্বনাশ! নামবে মারাত্মক দারিদ্র্য! আজই সাবধান হোন
Recommended image3
Durga Puja 2026: পালাবদলের বাংলায় বিজেপি সরকারের আমলে প্রথম দুর্গাপুজো, রইল শারদোৎসবের সময়সূচি
Recommended image4
AC Vastu Tips: এসি-কুলার ভুল দিকে রাখছেন না তো? এই ১টা ভুলে বিল বাড়ছে ৩০%
Recommended image5
Muharram 2026: কবে থেকে শুরু হচ্ছে মহরম? জেনে নিন তাজিয়া বেরোনোর সঠিক দিন
Related Stories
Recommended image1
Annapurna Bhandar: জুলাইতেই অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে তিনহাজার টাকা? রইল 'অন্নপূর্ণা'র বিরাট আপডেট
Recommended image2
Atm Charges Rules: চারবারের বেশি টাকা তুললেই চার্জ কাটছে এটিএম? জানুন আসল কারণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved