দুর্গাপুজো ২০২৬-এ মহাষ্টমী ১৯ অক্টোবর। অষ্টমীর অঞ্জলি, কুমারী পুজো ও সন্ধিপুজো কখন হবে? বেলুড় মঠের হিসেবে সন্ধিপুজো সকাল ১০টা ২৮ মিনিটে। জেনে নিন সঠিক সময়।
দুর্গা পুজো বা শরদোৎসবের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হল মহা অষ্ঠমী। এই দিন উৎসব থাকে মধ্যগগণে। পঞ্জিকা অনুষ্ঠানে ২০২৬ সালে দুর্গা পুজোর অষ্টমী পড়েছে ১৮ অক্টোবর, রবিবার। এদিন সকালেই পুজো মণ্ডপে থাকবে অঞ্জলি দেওয়ার ভিড়। কুমারী পুজো আর দুর্গাপুজোর সবথেকে গুরুত্বপূর্ণ প্রথা সন্ধিপুজো। এক নজরে দেখুন কখন কীভাবে এগুলি পালন করা হবেঃ
মহা অষ্টমীর অঞ্জলি
পঞ্জিকা অনুযায়ী অষ্টমী তিথি শুরু হচ্ছে রবিবার, ১৮ অক্টোবর সকাল ৮টা ২৭ মিনিটে। তিথি শেষ হবে ১৯ অক্টোবর সোমবার সকাল ১০টা বেজে ৫১ মিনিটে। এরপরই পড়ে যাবে নবমী তিথি। উৎসবের শেষ দিন। তাই এবার সন্ধি পুজো হবে ১৯ , সোমবার।
পঞ্জিকা অনুযায়ী এবার রবিবার সারা দিনই থাকবে অষ্টমী। সোমবার সকালেও চাইলে আপনি অষ্টমীর অঞ্জলি দিতে পারবেন। বেলুড়মঠ যে বিশুদ্ধ পঞ্জিকা মেনে চলে তাতেও তেমনটাই বলা রয়েছে। রবিবার সাড়ে ৮টা থেকে সোমবার ১০টা ৫১ মিনিট পর্যন্ত যে কোনও সময়ই আপনি অষ্টমীর অঞ্জলি দিতে পারবেন।
সন্ধিপুজোর সময়
প্রথা অনুযায়ী অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিট, মোট ৪৮ মিনিটের এই সময়কে দুর্গাপুজোর সবচেয়ে পবিত্র লগ্ন মনে করা হয়। অষ্টমী ও নবমী, দুই তিথির মিলনক্ষণ বলেই এর নাম সন্ধিপুজো। এই সময়ে বেলুড় মঠে প্রতীকী বলি হিসেবে কলা বা চালকুমড়ো উৎসর্গ করা হয়। সেই সূত্র ধরেই সোমবার, ১০ অক্টোবর ১০টা ২৮ মিনিট থেকে ১১টা ১৬ মিনিট পর্যন্ত সময় হল সন্ধিপুজোর সময়।
দেবী চামুণ্ডার কাহিনি: দেবীপুরাণ ও চণ্ডী অনুসারে, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে চণ্ড ও মুণ্ড নামে দুই অসুর দেবী দুর্গাকে আক্রমণ করে। তাদের বধ করতে দেবীর ভ্রুকুটি থেকে চামুণ্ডা রূপে আবির্ভাব ঘটে। এই কারণে সন্ধিক্ষণে দেবীকে চামুণ্ডা রূপে পুজো করা হয় এবং ১০৮টি প্রদীপ জ্বালানো ও ১০৮টি পদ্ম নিবেদনের রীতি রয়েছে।
রামায়ণ-সংক্রান্ত লোকবিশ্বাস: আরেকটি প্রচলিত মত অনুযায়ী, দেবী দুর্গা ও রাবণের মধ্যে তুমুল যুদ্ধের এক পর্যায়ে রাবণ সন্ধি চায়। এই সন্ধির সময়টুকুই সন্ধিক্ষণ হিসেবে পালিত হয়।
কুমারী পুজো
অষ্টমীর আরেক বড় আকর্ষণ কুমারী পুজো। অল্পবয়সি বা রজঃস্বলা কুমারী বালিকার মধ্যে দেবীর রূপ কল্পনা করে তাঁকে পুজো করা হয়। বেলুড় মঠে এবার কুমারী পুজোর সময় ১৯ অক্টোবর সকাল ৯টা। রামকৃষ্ণ মিশনের নানা শাখাতেও এই পুজো ঘিরে ভক্তদের ভিড় দেখা যায়। বেলুড়মঠে স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে কুমারী পুজো করেছিলেন। সেই প্রথা আরও চালু রয়েছে।
বিশেষ দ্রব্যষ্ট:
তবে সব পঞ্জিকায় সময় এক নয়। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী এবার সন্ধিপুজো ১৯ অক্টোবর সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৮টা ১৩ মিনিটের মধ্যে। তাই কোন পঞ্জিকা অনুসরণ করা হচ্ছে, সেই অনুযায়ী বাড়ির এবং পাড়ার পুজোর সময় আলাদা হতে পারে। নিজের এলাকার পুজো কমিটির নির্ঘণ্ট দেখে নেওয়াই ভালো।








