MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN Temple Musicians Salary
West Bengal Govt Holidays
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
Nabanna Holiday
West Bengal DA Hike
Stock Market Holiday
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Religion
  • Spritiual
  • Durga Puja Carnival 2025: রেড রোডে জমজমাট দুর্গাপুজোর কার্নিভ্যাল, উপস্থিত বিদেশি দর্শকরাও

Durga Puja Carnival 2025: রেড রোডে জমজমাট দুর্গাপুজোর কার্নিভ্যাল, উপস্থিত বিদেশি দর্শকরাও

Durga Puja Carnival 2025: জমজমাটভাবেই রেড রোডে শেষ হল দুর্গাপুজোর মেগা কার্নিভ্যাল। এদিনের এই বিশেষ কার্নিভ্যালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট মানুষজন।  

2 Min read
Author : Subhankar Das
Published : Oct 06 2025, 12:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এই কার্নিভ্যাল যেন সেই আনন্দে বাড়তি উদ্যম যোগ করেছে
Image Credit : Getty

এই কার্নিভ্যাল যেন সেই আনন্দে বাড়তি উদ্যম যোগ করেছে

রেড রোডে রবিবার, বিকেল ৪.৩০ মিনিট থেকে শুরু হয় দুর্গাপুজোর মেগা কার্নিভ্যাল। একাধিক পুজো কমিটি এদিন যোগ দেয় এই কার্নিভ্যালে। নিঃসন্দেহে বাংলার অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালির আবেগ চিরন্তন। আর এই কার্নিভ্যাল যেন সেই আনন্দে বাড়তি উদ্যম যোগ করেছে। ইতিমধ্যেই, ইউনেসকো স্বীকৃতি দিয়েছে বাংলার উৎসব দুর্গাপুজোকে। কার্যত, ঐতিহাসিক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
জমজমাট দুর্গাপুজো কার্নিভ্যাল ২০২৫
Image Credit : Getty

জমজমাট দুর্গাপুজো কার্নিভ্যাল ২০২৫

রবিবার, একে একে সমস্ত উদ্যোক্তারা আসতে থাকেন মূল মঞ্চের সামনে। হরিদেবপুর অজয় সংহতি, হাতিবাগান সর্বজনীন এবং শ্রীভূমি স্পোর্টিং বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। এরপর আসে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক, ভবানীপুর ৭৫ পল্লী, দমদম তরুণ দল, কাশী বোস লেন, বেহালা ক্লাব, নাকতলা উদয়ন সংঘ, বেলেঘাটা ৩৩ পল্লী, হিন্দুস্তান ক্লাব, বালিগঞ্জ কালচারাল এবং দমদম পার্ক ভারত চক্র। 

Related Articles

Related image1
Durga Puja 2025: অন্যতম শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠল বাঙালি, জনসমুদ্র সামলে চ্যাম্পিয়ন কলকাতা পুলিশ
Related image2
Durga Puja 2025: হাতে হাত ধরে ঠাকুর দেখা! দুর্গাপুজোর প্রেমে বাঙালি এখনও খুঁজে পায় নস্টালজিয়া?
35
প্রচুর বিদেশি দর্শক এদিন রেড রোডে উপস্থিত হয়েছিলেন
Image Credit : Getty

প্রচুর বিদেশি দর্শক এদিন রেড রোডে উপস্থিত হয়েছিলেন

বেহালা বড়িশা ক্লাব, সুরুচি সংঘ, নলিন সরকার স্ট্রিট, টালা প্রত্যয় এবং অর্জুনপুর আমরা সবাই সহ একাধিক ক্লাব ২০২৫ সালের দুর্গাপুজোর মেগা কার্নিভ্যালে অংশ নেয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রচুর বিদেশি দর্শক এদিন রেড রোডে উপস্থিত হয়েছিলেন। বাংলার আবেগে ভাসলেন তারাও। মিশে গেলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। 

45
ভাবনা, শিল্প এবং থিমকে ফের একবার সবার সামনে নিয়ে আসেন
Image Credit : Getty

ভাবনা, শিল্প এবং থিমকে ফের একবার সবার সামনে নিয়ে আসেন

রবিবারের কার্নিভ্যালে বিভিন্ন পুজো কমিটি তাদের থিম সং-কে তুলে ধরে। সেইসঙ্গে, ছিল অসাধারণ সব পারফরম্যান্স। তার মধ্যে বেশ কয়েকটি থিম সং মুখ্যমন্ত্রীর নিজের লেখা। পুজো উদ্যোক্তারা তাদের ভাবনা, শিল্প এবং থিমকে ফের একবার সবার সামনে নিয়ে আসেন এই কার্নিভ্যালের মধ্য দিয়ে।

Durga Puja 2025: সে এক বিরাট রাজপ্রাসাদ, মাঝে ধ্যানে মগ্ন শিব! অভিনব থিমে তাক লাগিয়ে দিল বেহালা নতুন দল

বিস্তারিত পড়ুনঃ https://t.co/RqAwoMwSCW#DurgaPuja2025#DurgaPuja#Kolkata#BehalaNatunDalpic.twitter.com/3F3HGj1Vmk

— Asianetnews Bangla (@AsianetNewsBN) September 29, 2025

55
মুখ্যমন্ত্রীর সঙ্গে এই কার্নিভ্যাল দেখতে উপস্থিত ছিলেন একাধিক টলি অভিনেতা-অভিনেত্রী
Image Credit : Getty

মুখ্যমন্ত্রীর সঙ্গে এই কার্নিভ্যাল দেখতে উপস্থিত ছিলেন একাধিক টলি অভিনেতা-অভিনেত্রী

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই কার্নিভ্যাল দেখতে উপস্থিত ছিলেন একাধিক টলি অভিনেতা-অভিনেত্রী। ছিলেন সোহম, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, নুসরৎ জাহান, পরমব্রত চট্টোপাধ্যায়, এবং অঙ্কুশ সহ আরও অনেকে। এছাড়াও মোহনবাগান কর্তা দেবাশিস দত্তকেও এদিন দেখা যায় এই মেগা কার্নিভ্যালে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তারা নাচেন গানের তালে। অন্যদিকে, পুজো কমিটির সঙ্গে শোভাযাত্রায় পারফর্ম করেন অভিনেত্রী অপরাজিতা অপরাজিতা আঢ্য এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
দুর্গা পূজা

Latest Videos
Recommended Stories
Recommended image1
Holiday List: দুর্গাপুজোয় এবার টানা ১২ দিনের ছুটি! অফিস-কাছারি বন্ধ, পোয়াবারো সরকারি কর্মীদের
Recommended image2
Durga Puja: দুর্গাপুজোয় বড় ধাক্কা! সব কমিটিকে অনুদান নয়, কাদের অনুদান দেবেন শুভেন্দু অধিকারী?
Recommended image3
Durga Puja 2026: শ্রীভূমির প্যান্ডেলে ৯৫৩টি জানলা! হাওয়া মহলের থিমে ফুটে উঠবে রাজস্থান
Recommended image4
Samik Bhattacharya: 'আমি কোনও পুজোর সভাপতি হব না,' ঘোষণা শমীক ভট্টাচার্যর
Recommended image5
Durga Puja 2026: পালাবদলের বাংলায় বিজেপি সরকারের আমলে প্রথম দুর্গাপুজো, রইল শারদোৎসবের সময়সূচি
Related Stories
Recommended image1
Durga Puja 2025: অন্যতম শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠল বাঙালি, জনসমুদ্র সামলে চ্যাম্পিয়ন কলকাতা পুলিশ
Recommended image2
Durga Puja 2025: হাতে হাত ধরে ঠাকুর দেখা! দুর্গাপুজোর প্রেমে বাঙালি এখনও খুঁজে পায় নস্টালজিয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved