MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Religion
  • Spritiual
  • প্রাণের ঠাকুর গোপালের জন্মদিন আজ, জন্মাষ্টমীতে অবশ্যই নিবেদন করুন এই ১০টি প্রিয় ভোগ

প্রাণের ঠাকুর গোপালের জন্মদিন আজ, জন্মাষ্টমীতে অবশ্যই নিবেদন করুন এই ১০টি প্রিয় ভোগ

আজ জন্মাষ্টমী। গোপালের জন্য প্রাণ ভরে রান্না করবেন তো? আপনার প্রাণপ্রিয় গোপালের প্রিয় খাবার কী জানেন? বলা হয় এই ১০টি খাবার যদি গোপালের সামনে ভোগ হিসেবে রাখা হয়, তাহলে সারা বছর তিনি আপনার সঙ্গে থাকেন। জেনে নিন।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 26 2024, 07:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : facebook

ছোট্ট গোপালের মাখন চুরির গল্প জানা সবারই। তাই গোপালের জন্মদিনে তাঁকে সন্তুষ্ট করতে হলে আদর করে তাঁর মুখে মাখন তুলে দিতেই হবে। খাঁটি দুধের তৈরি মাখনের সঙ্গে মিছরি মিশিয়ে নিবেদন করুন মাখন মিছরি।

29
Image Credit : stockPhoto

তাল ছাড়া কিন্তু সম্পূর্ণ হবে না গোপালের পুজো। তাল পাকলেই শ্রীকৃষ্ণের ভোগে তালের নানারকম পদ দিয়ে সাজিয়ে দেওয়া হয়। তালের বড়া ছাড়া জন্মাষ্টমীর (Janmasthami 2024) ভোগ অসম্পূর্ণ বলে মনে করা হয়।

39
Image Credit : Chef Mokshda Dhingra

ক্ষীরের নাম শুনলেই কি জিভে জল আসে? শ্রীকৃষ্ণের কিন্তু তাই। জন্মদিনে গোপালের সামনে কাজু, পেস্তা ছড়ানো ক্ষীরের পায়েস দিতে ভুলবেন না যেন।

49
Image Credit : Asianet News

শ্রীকৃষ্ণের পছন্দের খাবারের মধ্যে অবশ্যই রয়েছে নাড়ু। তাই তাঁকে আদর করে নাড়ুগোপাল বলার চল রয়েছে। তাই জন্মদিনে নাড়ু ভোগ হিসাবে নিবেদন করা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ।

59
Image Credit : Getty

খাদ্যরসিক গোপালের প্রিয় খাবারের তালিকায় কিন্তু রয়েছে মালপোয়াও। তাই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন মালপোয়াও।

69
Image Credit : google

দই দিয়ে তৈরি অপূর্ব এক খাবার। আমাদের রাজ্যে অবশ্য এই খাবারের তেমন চল নেই কিন্তু ভারতের অন্যান্য রাজ্যে জন্মাষ্টমীর দিন শ্রীখণ্ড একেবারে আবশ্যিক।

79
Image Credit : Getty

ঘিয়ে ভাজা সুজির হালুয়া সঙ্গে ঘিয়ে ভাজা লুচি। এই খাবার কিন্তু গোপালের বেশ পছন্দের।

89
Image Credit : Getty

আগের দিন রাতে একবাটি আতপ চাল ভিজিয়ে রেখে দিন। এবার নারকেল ফাটিয়ে সেই জল এক জায়গায় ঢেলে রেখে দিন। নারকেলটি কুড়ে নিন। নারকেল কোরার সঙ্গে ভিজিয়ে রাখা চাল এবং ফল মিশিয়েই তৈরি করা হয় এই বিশেষ ভোগ। এতে কলা ব্যবহার করতে পরে।

99
Image Credit : our own

দুধ, দই, মাখনের মতো শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হল রাবড়ি। তাই জন্মদিনে এটা আর বাদ দেবেন না কিন্তু। আর দিতে পারেন কৃষ্ণের আর একটি প্রিয় খাদ্য মালাই।

Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
নেতাজির ভাবনায় বদলে গিয়েছে বাংলার দুর্গা প্রতিমার ধরন, ফিরে দেখা চমকপ্রদ ইতিহাস
Recommended image2
Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Recommended image3
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা
Recommended image4
Durga Puja Carnival 2025: রেড রোডে জমজমাট দুর্গাপুজোর কার্নিভ্যাল, উপস্থিত বিদেশি দর্শকরাও
Recommended image5
৯ম বছরে দুর্গা পুজো কার্নিভালে অংশগ্রহণ ১০০-র বেশি পুজো কমিটির, রইল আজকের ট্রাফিক আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved