- Home
- West Bengal
- How To Apply: পরিবেশবান্ধব দুর্গাপুজো করলেই ১ লক্ষ টাকা! গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপে কীভাবে করবেন আবেদন?
How To Apply: পরিবেশবান্ধব দুর্গাপুজো করলেই ১ লক্ষ টাকা! গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপে কীভাবে করবেন আবেদন?
ECO Fiiendly Durga Puja: পরিবেশবান্ধব পুজো করলেই মিলবে ১ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার! গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপে কীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, জানুন ধাপে ধাপে।

পরিবেশবান্ধব পুজোয় মিলবে মোটা অঙ্কের পুরস্কার
দুর্গাপুজোর আগে পুজো কমিটিগুলির জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। পরিবেশবান্ধব পুজো করলেই এ বার মিলতে পারে আর্থিক পুরস্কার। এর জন্য চালু হচ্ছে 'গ্রিন দুর্গাপুজো এক্সিলেন্স অ্যাওয়ার্ড'।

কারা পাবে সম্মান?
পরিবেশের সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নেওয়া পুজোগুলিকে সম্মান জানাবে সরকার। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
চারটি বিভাগে হবে পুরস্কার
শ্রেষ্ঠ গ্রিন দুর্গাপুজো, শ্রেষ্ঠ পরিচ্ছন্ন ও বর্জ্য স্মার্ট পুজো, শ্রেষ্ঠ সচেতনতা উদ্যোগ এবং কমিউনিটি এনগেজমেন্ট অ্যাওয়ার্ড, এই চার বিভাগে পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে।
রাজ্যস্তরে পুরস্কারমূল্য কত?
সেরা পুজো কমিটি পাবে ১ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানাধিকারীর জন্য ৮০ হাজার এবং তৃতীয় স্থানাধিকারীর জন্য ৫০ হাজার টাকা পুরস্কার রয়েছে।
জেলাভিত্তিক পুরস্কারও থাকছে
শুধু রাজ্যস্তরেই নয়, প্রতিটি জেলা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ পুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার।
আবেদনের জন্য রয়েছে বিশেষ অ্যাপ
আবেদনের জন্য চালু হয়েছে 'গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপ'। এই অ্যাপেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে পুজো কমিটিগুলি। প্রথমে স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
খুলতে হবে নতুন অ্যাকাউন্ট
অ্যাপ খুলে 'রেজিস্টার অ্যাজ নিউ ইউজার' বা 'সাইন আপ' অপশনে ক্লিক করুন। এর পর কমিটির নাম, ক্লাবের ঠিকানা, মহকুমা এবং ব্লক বা পুরসভা বেছে নিতে হবে।
দিতে হবে যোগাযোগের তথ্য
কমিটির প্রধান কর্মকর্তা বা সম্পাদকের নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে সাবমিট করতে হবে। এর পর ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি নির্দিষ্ট বক্সে বসালেই অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
লগ-ইন করে পূরণ করুন মূল্যায়ন ফর্ম
ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করার পর মূল্যায়ন ফর্ম পূরণ করতে হবে। সেখানে প্লাস্টিক বর্জন, পরিবেশবান্ধব মণ্ডপ ও প্রতিমা এবং বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য জানাতে হবে।
মণ্ডপে চারাগাছ বিতরণেও উৎসাহ
পুরস্কারের পাশাপাশি পুজোমণ্ডপে বিশেষ স্টল করে দর্শনার্থীদের চারাগাছ বিতরণের জন্য পুজো কমিটিগুলিকে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

