MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Religion
  • Spritiual
  • কেন দশমীকে বিজয়া বলা হয়? দুর্গা পুজোর শেষ দিনকে 'শুভ বিজয়া' বলার পিছনে রয়েছে চমৎকার রহস্য

কেন দশমীকে বিজয়া বলা হয়? দুর্গা পুজোর শেষ দিনকে 'শুভ বিজয়া' বলার পিছনে রয়েছে চমৎকার রহস্য

কেন দশমীকে বিজয়া বলা হয়? দুর্গা পুজোর শেষ দিনকে 'শুভ বিজয়া' বলার পিছনে রয়েছে চমৎকার রহস্য

2 Min read
Author : Anulekha Kar
Published : Oct 12 2024, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

পঞ্চাঙ্গ বা পঞ্জিকা অনুসারে, আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিকে বিজয়া দশমী বলে। এই দিন মায়ের বিদায়ের দিন। কিন্তু কেন এই দিন কে শুভ বিজয়া বলা হয় জানেন?

27
Image Credit : Asianet News

এর সঙ্গে দুটি পৌরাণিক কাহিনী জড়িত। পুজোর দশম দিনে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন অশুভ শক্তির বিনাশ হয়েছিল, তাই এই দিন বিজয়া। শুধু তাই নয়, এই দিনের পিছনে রয়েছে আরও চাঞ্চল্যকর ইতিহাস।

37
Image Credit : Asianet News

এ ছাড়াও এই দিনের পিছনে রয়েছে আরও এক রহস্য। অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম ১৪ বছর মা সীতাকে সঙ্গে নিয়ে বনবাসে গিয়েছিলেন।

47
Image Credit : Asianet News

সেখানে সীতাকে হরণ করে নিয়ে যায় লঙ্কার রাজা রাবণ। এরপর সীতাকে বাঁচাতে বানর সেনা তৈরি করেন ভগবান রাম।

57
Image Credit : Asianet News

সমুদ্রে রাম সেতু তৈরি করে লঙ্কা পৌঁছানোর পরে রাবণ বধ করে সীতাকে উদ্ধার করেন রাম ও তাঁর ভাই লক্ষণ। এই দিনও জয়ের দিন।

67
Image Credit : Asianet News

ইতিহাস অনুযায়ী, জানা গিয়েছে রাবণ হত্যার আগে ৯ দিন মহাশক্তির পুজো করেছিলেন রাম ও দশম দিনে রাবণ বধ করেছিলন। তাই রাবণ বধের দিনকে দশেরা বা বিজয়া দশমী বলা হয়।

77
Image Credit : Asianet News

এ ছাড়া দশমীর দিন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। তাই আশ্বিন মাসের শারদীয়া নবরাত্রির ৯ দিন পর দশম দিনে বিজয়া পালনের কথা রয়েছে। এই দিনই পালন করা হয় দশেরা। অন্যায় দমন করে ন্যায়ের জয় ও অশুভের বিনাশ করে শুভের জয়ের দিন বলে এই দিনকে শুভ বিজয়া দশমী বলা হয়।

Spiritual News in Bangla, and all the Religious News in Bangla. Get all information about various religious events, opinion at one place at Asianet Bangla News.

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
দুর্গা পূজা

Latest Videos
Recommended Stories
Recommended image1
নেতাজির ভাবনায় বদলে গিয়েছে বাংলার দুর্গা প্রতিমার ধরন, ফিরে দেখা চমকপ্রদ ইতিহাস
Recommended image2
Durga Puja 2025: সঙ্ঘাতির 'দ্বৈত দুর্গা' থিমে বাংলার দুর্গা এবং শেরাওয়ালি মাতা, বিষয়টা ঠিক কী?
Recommended image3
Durga Puja 2025: দুর্গাপুজোয় চাঙ্গা রাজ্যের অর্থনীতি? ১০-১৫% বৃদ্ধির সম্ভাবনা, আনুমানিক ৪৬,০০০-৫০,০০০ কোটি টাকা
Recommended image4
Durga Puja Carnival 2025: রেড রোডে জমজমাট দুর্গাপুজোর কার্নিভ্যাল, উপস্থিত বিদেশি দর্শকরাও
Recommended image5
৯ম বছরে দুর্গা পুজো কার্নিভালে অংশগ্রহণ ১০০-র বেশি পুজো কমিটির, রইল আজকের ট্রাফিক আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved