MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Religion
  • এই মন্দিরে প্রসাদ হয় না, এখানে রক্তাক্ত দেবী! ভারতের ১০টি রহস্যময় মন্দিরের ব্যাখ্যা নেই বিজ্ঞানেও

এই মন্দিরে প্রসাদ হয় না, এখানে রক্তাক্ত দেবী! ভারতের ১০টি রহস্যময় মন্দিরের ব্যাখ্যা নেই বিজ্ঞানেও

mysterious temples: ভারত শুধুমাত্র উৎসবের দেশ নয়। এই দেশ অলৌকিকতারও। এই দেশে এমন কয়েকটি মন্দিররয়েছে যার গভীরে লুকিয়ে রয়েছে রহস্য। যার কার্যকারণের ব্যাখ্যা এখনও পর্যন্ত স্পষ্ট করে দিতে পারে না বিজ্ঞানও। দেখুন তেমনই ১০টি মন্দির। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Apr 30 2026, 09:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
কামাখ্যা দেবীর মন্দির (অসম)
Image Credit : সোশ্যাল মিডিয়া

কামাখ্যা দেবীর মন্দির (অসম)

অসমের গুয়াহাটির নীলাচল পাহাড় অবস্থিত প্রাচীন এই মন্দির। এটি শক্তিপীঠ হিসেবেও পরিচিত। এই দেবী রক্তস্রবা দেবী নামে পরিচিত। জুন মাসে অম্বুবাচির সময় রক্তাক্ত হয় দেবী। এই সময় তিন দিন বন্ধ থাকে মন্দির। মন্দির সংলগ্ন ঝর্নার জলও লাল হয়ে যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
মহেন্দিপুর বালাজি মন্দির (রাজস্থান)
Image Credit : Asianet News

মহেন্দিপুর বালাজি মন্দির (রাজস্থান)

রাজস্থানের দৌসা জেলায় অবস্থিত। এই মন্দির ভূত তাড়ানোর জন্য গোটা দেশেই পরিচিত। এই মন্দিরের পরিবেশ এতটাই ভয়ঙ্কর যে অনেক দর্শনার্থী মুর্ছা যান বা চিৎকার করে ওঠেন। এখানে প্রসাদ বিলি করা হয় না। এই মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সময় পিছনে ফিরে তাকাতে নেই।

Related Articles

Related image1
TMC না BJP- কোন দিকে বইছে বাংলার ভোটের হাওয়া? রইল সাট্টাবাজারের পূর্বাভাস
Related image2
DA Case: ২ মাসে মেটাতে হবে বকেয়া মহার্ঘ ভাতা, নইলে দিতে হবে সুদ! কোর্টের রায়ে স্বস্তি সরকারি কর্মীদের
310
কৈলাস মন্দির (মহারাষ্ট্র)
Image Credit : social media

কৈলাস মন্দির (মহারাষ্ট্র)

মহারাষ্ট্রের ইরোলা গুহায় অবস্থিত বহু প্রাচীন কৈলাস মন্দির। এটি শিবকে উৎসর্গ করা। একটিমাত্র আগ্নেয়শিলা কেটে তৈরি করা হয়েছিল। কিন্তু প্রশ্ন- কী করে তৈরি করা হয়েছিল? বিজ্ঞানীদের দাবি খুব অল্প সময় তৈরি হয়েছিল এই মন্দির। কিন্তু সেই সময় আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতি ছিল না। তাই প্রশ্ন কী করে দ্রুত নির্মাণ হয়েছিল মন্দিরটি?

410
পদ্মনাভস্বামী মন্দির (কেরল)
Image Credit : Asianet News

পদ্মনাভস্বামী মন্দির (কেরল)

কেরলের তিরুবন্তপুরমে অবস্থিত পদ্মনাভস্বামী মন্দির। এটি ভগবান বিষ্ণুর মন্দির। এই মন্দির বিখ্যাত গুপ্তভাণ্ডার আর বিপুল ধন-সম্পদের জন্য। এই মন্দিরের কয়েকটি কক্ষ এখনও বন্ধ, তা খোলা যায়নি। শোনা যায় সেগুলি যারা যারা খোলার চেষ্টা করেছে তাদের ও তাদের পরিবারের সদস্যদের জীবন বিপন্ন হয়েছে। তবে এর কারণ এখনও বলতে পারেনি বিজ্ঞান।

510
জ্বালামুখী মন্দির (হিমাচলপ্রদেশ)
Image Credit : social media

জ্বালামুখী মন্দির (হিমাচলপ্রদেশ)

জ্বালামুখী মন্দির অর্থাৎ আলোর দেবীর মন্দির। হিমাচলপ্রদেশের কাংড়া জেলায় অবস্থিত। একটি শিলা থেকে অবিরাম আগুন জ্বলছে। অবিরাম জ্বলতে থাকা শিলাটি আগ্নেয়শিলা। ভক্তদের বিশ্বাস অগ্নিশাখা স্বয়ং জ্বলাদেবী। কিন্তু আগুনের উৎস কী তার ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞান।

610
নিধিবন মন্দির (উত্তরপ্রদেশ)
Image Credit : social media

নিধিবন মন্দির (উত্তরপ্রদেশ)

উত্তরপ্রদেশের বৃন্দাবনের নিধিবন মন্দির। ভক্তদের বিশ্বাসএখানে প্রতিরাতেই আসেন ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারান। মন্দির সংলগ্ন গাছগুলি পেঁচানো আর ফাঁপা। যা স্থানীয়দের কাছে গোপী নামে পরিচিত। সূর্যাস্তের পরেই এই মন্দিরের দরজা বন্ধ করা হয়। কিন্তু তারপরই শোনা যায় ঝুমুর আর বাঁশির শব্দ। কিন্তু শব্দের উৎস বলতে পারে না বিজ্ঞান। পাশাপাশি গাছের আকার নিয়েও রয়েছে রহস্য।

710
বীরভদ্র মন্দির (অন্ধ্রপ্রদেশ)
Image Credit : social media

বীরভদ্র মন্দির (অন্ধ্রপ্রদেশ)

বীরভদ্র মন্দির স্থানীয়দের কাছে লেপক্ষী মন্দির নামেও পরিচিত। এটি অন্ধ্রপ্রদেশ অবস্থিত. শিবের উগ্ররূপ পুজো করা হয়। মন্দিরে রয়েছে রহস্যময় একটি পিলার, যা মটি স্পর্শ করে না। কিন্তু কেন এমন পিলার তৈরি করা হয়েছিল তারও কোনও ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞান।

810
জগন্নাথ মন্দির (ওড়িশা)
Image Credit : Asianet News

জগন্নাথ মন্দির (ওড়িশা)

ওড়িশার পুরীতে রয়েছে জগন্নাথ মন্দির। এই মন্দির নিয়ে রহস্যের অন্ত নেই। মন্দির শীর্ষ ধ্বজা সর্বদাই ওড়ে হাওযার বিপরীতে। কিন্তু কেন? উত্তর নেই। বাঙালিদের প্রশ্ন, এই মন্দিরর গর্ভগৃহে ঢুকে আর কোনও দিন বার হননি মহাপ্রভু চৈতন্যদেব। কোথায় গেলেন তিনি? তার মৃতদের কোথায়? রহস্যের সমাধানে নামে ব্যক্তিদের আচমকাই মৃত্যু হয়েছে। কিন্তু কেন ? এরও উত্তর নেই।

910
সূর্য মন্দির (ওড়িশা)
Image Credit : social media

সূর্য মন্দির (ওড়িশা)

ওড়িশার সূর্যমন্দির, কোনার্ক নামে পরিচিত। এই মন্দিরে পুজো হয় না। সূর্যের প্রথম আলো মন্দিরের গর্ভগৃহে। সূর্যাস্তের পর মন্দির প্রাঙ্গনে শোনা যায় নুপুরের আওয়াজ। যার কোনও ব্যাখ্যা নেই।

1010
তিরুপতি বালাজী (আন্ধ্রপ্রদেশ)
Image Credit : X-@nitin_gadkari

তিরুপতি বালাজী (আন্ধ্রপ্রদেশ)

এই মন্দিরে শ্রীকৃষ্ণ বেঙ্কটেশ্বর নামে পুজিত হন। দেব-বিগ্রহের মাথায় যে চুল রয়েছে তা আসল চুল। কিন্তু কোথা থেকে এলো? এই প্রশ্নের যেমন ব্যাখ্যা নেই বিজ্ঞানে তেমনই ব্যাখ্যা নেই মন্দিরের দেবতা মাঝেমধ্যেই ঘেমে যান কেন। তাই এই মন্দির নিয়েও রহস্য রয়েছে ভক্তদের মধ্যে।

Religion News (ধর্মের খবর): Read latest news and updates on religion in bengali , Spiritual News, Puja Vratham, Fasting Rule. Find Bengali Religious News, Spiritual News on Asianet Bangla News.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
লাইফস্টাইলের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chanakya Niti: এই ৪ জিনিসে মানুষ কখনও সন্তুষ্ট হয় না, অতৃপ্তি থেকে যায়
Recommended image2
Shani Vakri 2026: শনি বক্রী হচ্ছে, ১৩৮ দিনের জন্য ভাগ্য খুলবে ৫ রাশির, পকেটে আসবে টাকা
Recommended image3
Vastu Tips: গলির মুখে বা শেষে বাড়ি? বাস্তু মতে এই ১টা ভুল করলেই অর্থ-স্বাস্থ্য দুইয়ের ক্ষতি
Recommended image4
সোমবতী অমাবস্যা থেকে নির্জলা একাদশী, দেখুন ২০২৬ সালের জুন মাসের ব্রত-উৎসবের তালিকা
Recommended image5
Jamaishasthi 2026: পঞ্চব্যঞ্জনের আড়ালে লুকিয়ে শতাব্দীপ্রাচীন সমাজচিত্র ও মাতৃহৃদয়ের প্রার্থনা
Related Stories
Recommended image1
TMC না BJP- কোন দিকে বইছে বাংলার ভোটের হাওয়া? রইল সাট্টাবাজারের পূর্বাভাস
Recommended image2
DA Case: ২ মাসে মেটাতে হবে বকেয়া মহার্ঘ ভাতা, নইলে দিতে হবে সুদ! কোর্টের রায়ে স্বস্তি সরকারি কর্মীদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved