Sunil Chhetri: ৩ অগাস্ট ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা দেশের অন্যতম সেরা ফুটবল নক্ষত্র এবং লেজেন্ড সুনীল ছেত্রীর জন্মদিন (Sunil Chhetri)। দেশকে তিনি বহু সাফল্য এনে দিয়েছেন। সবথেকে বড় বিষয়, সুনীলের নামের পাশে রয়েছে অজস্র গোল। তবে জামেশদপুর এফসি-র দল তুলে নেওয়া নিয়ে তিনি জন্মদিনের আগেই বড় বার্তা দিয়েছেন (Sunil Chhetri latest news)।

আজ সুনীলের জন্মদিন

সোশ্যাল মিডিয়াতে সুনীল লিখেছেন, "জামশেদপুর এফসি এই প্রথম দল তুলে নিচ্ছে। এটা আমাদের কাছে আসলে পেটে ঘুষি হজম করার মতোই ব্যাপার। ফুটবলার এবং সাপোর্ট স্টাফরা হঠাৎই ক্লাবহীন হয়ে গেলেন। শেষপর্যন্ত, হয়ত ক্লাব ঠিকই পেয়ে যাবেন। কিন্তু লিগে একটা ক্লাব কমে গেল। তাতেও হয়ত মরশুম এগিয়ে যাবে। কিন্তু ভারতীয় ফুটবলে শীর্ষস্তরে টাটা গোষ্ঠীর কোনও ক্লাব থাকবে না। এটা এমন একটা বিপর্যয়, যার কোনও বিকল্প নেই। ভারতীয় ফুটবলের অংশীদার হতে গেলে আসলে অনেকটা সাহস লাগে। গত কয়েকটা বছর ধরে এইরকমই খারাপ পরিস্থিতি চলছে। কিন্তু আশেপাশের সবকিছু ভেঙে পড়ার আগে আপনি একবার হলেও পরিবারের সবাইকে পাশে চাইবেন। কারণ, সকলকে নিয়ে জড়িয়ে থাকতে পারবেন। প্রবীণদের কাছে তখন আশ্বাস চাওয়া হয়। ঠিক তেমনভাবেই টাটা গোষ্ঠী, টাটা ফুটবল অ্যাকাডেমি এবং জামশেদপুর এফসি আমাদের কাছে একটা স্তম্ভের মতো ছিল।”

তবে তাঁর আগেই জামশেদপুরের দল তুলে নেওয়া নিয়ে বড় বার্তা দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক

তাঁর কথায়, “আমি জানি যে, খেলাধুলোয় কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। তবে শুধু এটুকুই অনুরোধ করতে পারি, যাতে টাটা গোষ্ঠীর শীর্ষকর্তারা মাথার বদলে মনের কথা শোনেন এবং তাদের এই সিদ্ধান্ত নিয়ে আবার ভাবেন। সেটা হয়ত খারাপ ব্যবসায়িক সিদ্ধান্ত হতে পারে। কিন্তু ভারতীয় ফুটবলের জন্য আপাতত এটাই দরকার।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।