Kolkata Lionel Messi Event Chaos: গত বছরের ডিসেম্বরে কলকাতায় এসেছিলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু তাঁর দ্বিতীয়বার কলকাতা সফর মোটেই সুখকর হয়নি। বিশৃঙ্খলা, ভাঙচুর, লুঠতরাজের ঘটনায় সারা বিশ্বের সামনে কলকাতার মুখ পোড়ে। সেই ঘটনায় অন্যতম দায়ী হিসেবে চিহ্নিত হয়েছেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)।
KNOW
Aroop Biswas Summoned: গত বছরের ডিসেম্বরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার ঘটনায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর দক্ষিণ থানা। অরূপকে শুক্রবার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মেসির অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta) আগেই অরূপের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। তিনি বিপুল আর্থিক ক্ষতির কথা জানিয়ে অরূপের কাছ থেকে ক্ষতিপূরণও দাবি করেছেন। যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় শতদ্রুকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে অরূপ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন শতদ্রু। তাঁর অভিযোগ, মেসির অনুষ্ঠানের টিকিটের কালোবাজারি করেছেন অরূপ। তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের বিরুদ্ধেও অভিযোগে সরব হয়েছেন শতদ্রু।

গ্রেফতার হবেন অরূপ?
এফআইআর দায়ের হওয়ার পর এবার পুলিশ তলব করায় অরূপের গ্রেফতারি নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীও গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন। তিনি বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। যদিও তিনি আদালত থেকে রক্ষাকবচ পাবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আদালত যদি গ্রেফতারির উপর স্থগিতাদেশ জারি না করে, তাহলে শুক্রবারই অরূপকে গ্রেফতার করতে পারে পুলিশ।
অরূপের বিরুদ্ধে সরব শতদ্রু
এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Elections 2026) হেরে গিয়েছেন অরূপ। তাঁর দল তৃণমূল কংগ্রেসও (AITC) ক্ষমতা হারিয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পরেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন শতদ্রু। তিনি বলেছেন, 'বর্তমান সরকার এবং বিচার ব্যবস্থার উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে, এবং আমি আশা করি একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য সামনে আসবে। আমি বিশ্বাস করি, সত্য একদিন অবশ্যই সামনে আসবে। এই লড়াই শুধু আমার নিজের জন্য নয়, বাংলার ফুটবলপ্রেমী মানুষদের জন্য এবং ভারতের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির মর্যাদা রক্ষার জন্যও।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

