Asian Games 2026 Cricket:আয়োজক দেশ জাপানকে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমস ২০২৬-এর সেমিফাইনালে উঠল ভারতীয় মহিলা ক্রিকেট দল। জাপানকে ৫৭ রানে অল আউট করার পর, ২ উইকেট হারিয়ে জয় তুলে নিয়ে শেষ চারে উঠলেন হরমনপ্রীত কৌর-রা।

Asian Games 2026 Cricket: এশিয়ান গেমসের ক্রিকেটে শুভ সূচনা ভারতের। আয়োজক দেশ জাপানকে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমস ২০২৬-এর সেমিফাইনালে উঠল ভারতীয় মহিলা ক্রিকেট দল। জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে উঠলেন হরমনপ্রীত কৌর-রা। এবার সেমিফাইনালে রবিবার হরমনপ্রীতদের খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। একটা বল না খেলেও ব়্যাঙ্কিং ভাল থাকার সুবাদে চিনকে ছাপিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে, সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মঙ্গলবার সোনা জয়ের ম্যাচ। আটটি দেশকে নিয়ে এবারের এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ইভেন্ট আয়োজিত হচ্ছে। কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে নক আউট ভিত্তিতে হচ্ছে খেলা।

৫৭ রানে অল আউট জাপান

কোয়ার্টার ফাইনালে ক্রিকেটের নবাগত দেশ জাপানকে ৫৭ রানে অল আউট করার পর হরমনপ্রীত কৌররা সেই লক্ষ্যমাত্রা ২ উইকেট হারিয়ে ৫ ওভারে তুলে নিলেন। ডেভিড বনাম গোলিয়াথের লড়াইয়ে জাপানের মেয়েরা তাদের সীমিত সাধ্য নিয়ে লড়াই করলেন। ১০ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা ভারতের স্পিনার শ্রী চরণী। রান তাড়া করতে নেমে ১৫ বলে অপরাজিত বিস্ফোরক ইনিংস খেললেন ভারতের তারকা ওপেনার শেফালি ভর্মা। ১৯.৫ ওভারে অল আউট হয়ে যায় জাপান। বেশ ধীরগতিতে ব্যাট করে তারা।

ম্যাচ রিপোর্ট

টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় জাপান। স্পিনার শ্রী চরাণি ১০ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। পাশাপাশি ব্যাট হাতে ৪ বল করে ২টি উইকেট পান শেফালি ভার্মা। ৫৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শেফালি ভার্মার বিধ্বংসী ইনিংসে ভর করে মাত্র ৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত (৫৯/২)। শেফালি মাত্র ১৫ বলে অপরাজিত ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আগামী রবিবার সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।