Asian Games Cricket: টুর্নামেন্টের ফরম্যাট আর নিয়মটাই এমন যে ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে এশিয়াডে বাইশ গজের খেলায় যোগ দিতে এসে কোনও বল না খেলেই সোজা দেশে ফেরার বিমান ধরতে হচ্ছে চিনের মহিলা দলকে। আর মাঠে না নেমেই সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ।
এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে অবাক কাণ্ড। একটা বলও না খেলে শুরুতেই বিদায় নিয়ে জাপান থেকে দেশে ফিরকতে হচ্ছে চিনের মহিলা ক্রিকেট দলকে। টুর্নামেন্টের ফরম্যাট আর নিয়মটাই এমন যে ২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে এশিয়াডে বাইশ গজের খেলায় যোগ দিতে এসে মাঠে পা না দিয়েই। সোজা দেশে ফেরার বিমান ধরতে হচ্ছে চিনের মহিলা দলকে। জাপানের আইচি-ও নাগোয়া প্রদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ান গেমস ২০২৬। কিন্তু তার আগে আজ থেকে নিসশিনের কোরোগি ন্যাশনাল পার্কে শুরু হয়েছে মহিলাদের ক্রিকেট বিভাগের খেলা। নক আউট পর্যায়ের খেলায় প্রথম কোয়ার্টার ফাইনালে এদিন মুখোমুখি হয় বাংলাদেশ মহিলা দল ও চিনা মহিলা দল। কিন্তু প্রবল বৃষ্টিতে টি-২০ ম্যাচের খেলা হওয়া তো দূরের কথা, ক্রিকেটাররা মাঠে পর্যন্ত নামতে পারেননি। ফলে ম্যাচটা ভেস্তে যায়।
কোন নিয়মে সেমিতে বাংলাদেশ
এই ক্ষেত্রে টুর্নামেন্টের নিয়ম হল, ম্যাচ পরিত্যক্ত হলে যাদের আইসিসি Ranking-ভাল তারাই জয়ী দলে ঘোষিত হবে এবং পরের রাউন্ডে যাবে। বাংলাদেশ মহিলা দলের আইসিসি ব়্যাঙ্কিং ১০, আর চিনের ৩৩। সেই সুবাদে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠে যান বাংলাদেশ মহিলারা। আর বিদায় নেয় চিন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তান মহিলা দল ৩ উইকেটে তাইল্যান্ডে হারিয়ে শেষ চারে ওঠে। আগামিকাল, শুক্রবার কোয়ার্টার ফাইনালে ভারতীয় মহিলা দলের প্রতিপক্ষ আয়োজক দেশ জাপান। আর শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিরুদ্ধে। আটটি দেশকে নিয়ে এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ইভেন্টটি হচ্ছে।
রবিবার সেমিফাইনালে ভারত-বাংলাদেশ মুখোমুখি হতে পারে
রবিবার মহিলাদের ক্রিকেটে সেমিফাইনালে ভারত বনাম বাংলাদেশ মুখোমুখি হতে পারে। আর পাকিস্তান খেলতে পারে শ্রীলঙ্কার বিরুদ্ধে। চলতি এশিয়াডে মঙ্গলবার মহিলাদের টি-২০ ক্রিকেটে সোনা জয়ের ম্যাচ। তার আগে হবে ব্রোঞ্জ পদক নির্ধারক ম্যাচ। এশিয়াডে মহিলাদের ইভেন্ট শীর্ষ বাছাই ভারত। তাই হরমনপ্রীত কৌরদের কোনও ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে তারাই জয়ী বলে ঘোষিত হবে।
আগামী বৃহস্পতিবার থেকে শুরু পুরুষদের ক্রিকেট
মহিলাদের ক্রিকেটের খেলা শেষ হলেই সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে পুরুষদের টুর্নামেন্ট শুরু হবে। পুরুষদের টুর্নামেন্টে মোট ১০টি দেশ খেলবে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। গ্রুপ পর্যায়ে খেলবে ৬টি দেশ- আফগানিস্তান, নেপাল, জাপান, হংকং, মালয়েশিয়া, ও ওমান। লিপ পর্যায় থেকে দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনাল থেকেই শুরু নক আউট পর্ব। সেখান থেকে টানা তিনটি ম্যাচ জিতলেই সোনার পদক জেতা যাবে। ভারত অভিযান শুরু করছে ২৮ সেপ্টেম্বর। শ্রেয়স আইয়ারের অধিনায়কত্ব ও ভিভি লক্ষ্মণের কোটচিংয়ে সোনা ধরে রাখার লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া। শ্রেয়সদের কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ নেপাল বা জাপান। সেমিফাইনালে টিম ইন্ডিয়ার সামনে পড়তে পারে শ্রীলঙ্কা বা আফগানিস্তান। সোনা জয়ের ম্যাচ ৩ অক্টোবর।


