Asian Games 2026: চলতি ২০২৬ সালের এশিয়ান গেমসে শুক্রবার, ইতিহাস গড়ল ভারতের মহিলা রিকার্ভ আর্চারি দল। ফাইনালে, শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়ে এই ইভেন্টে দেশের হয়ে প্রথমবার সোনা জিতলেন কুমকুম মোহোদ, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মা।

Asian Games 2026: ভারতের মহিলা রিকার্ভ আর্চারি দল শুক্রবার, ২০২৬ এশিয়ান গেমসে এক অভাবনীয় চমক দিল। এশিয়ান গেমসে ইতিহাস! আবার ঘরে এল সোনা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে আর্চারিতে স্বর্ণপদক ভারতের। কুমকুম মোহোদ, অঙ্কিতা ভকত এবং কীর্তি শর্মা ফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারিয়ে সোনা জিতে নিলেন। মহাদেশীয় এই টুর্নামেন্টে এই ইভেন্টে এটাই ভারতের প্রথম পদক (Asian Games 2026)। ইএসপিএন-এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ত্রয়ী কোরিয়ানদের দাপটের সামনেও দারুণভাবে স্নায়ুর চাপ ধরে রাখেন এবং দুর্দান্ত পারফর্ম করেন। ১৭ বছরের কুমকুম বিশেষ করে ফাইনালে, রীতিমতো তারকা হয়ে ওঠেন। তিনি শেষ মুহূর্তে পরপর দুটি ১০ পয়েন্ট মেরে ভারতের এই ঐতিহাসিক জয় নিশ্চিত করেন।

এশিয়ান গেমসে ইতিহাস! আবার ঘরে এল সোনা

উল্লেখ্য, ভারত এশিয়ান গেমসের ইতিহাসে এই প্রথমবার রিকার্ভ মহিলা দলের ফাইনালে উঠেছিল। তাদের সামনে ছিল এমন এক দক্ষিণ কোরিয়া দল, যারা বরাবর এই ইভেন্টে রাজত্ব করে এসেছে। কোরিয়ানদের তিনজনই যোগ্যতাপর্বের র‍্যাঙ্কিংয়ে প্রথম চারের মধ্যে ছিলেন। অন্যদিকে ভারতের তিন ফাইনালিস্ট যথাক্রমে ১০, ২০ এবং ২৫ নম্বরে শেষ করেন।তবে ভারত ফাইনালে শুরুটা দারুণ করে। দক্ষিণ কোরিয়া প্রথম সেটে ৫৪ পয়েন্ট তোলে। ভারতও ঠিক একই পয়েন্ট তুলে নেয়। অঙ্কিতা ৯ দিয়ে শুরু করেন, এরপর কীর্তি ৭ মারেন। আর কুমকুম চরম চাপের মুখে ১০ পয়েন্ট তুলে নিয়ে স্কোর ১-১ করে দেন।

দ্বিতীয় সেটও একই রকম কাটে। দুই দলই ৫৬ পয়েন্টে শেষ করে। অঙ্কিতা দুটো ১০ মারেন, আর কুমকুম নিজের শেষ তীরে ফের ১০ পয়েন্ট তুলে নিয়ে ভারতের স্কোর ২-২ সমতায় রাখেন। ভারত তৃতীয় সেটে গিয়েই বাজিমাত করে। কীর্তি ১০ দিয়ে শুরু করেন, অঙ্কিতা ৯ এবং কুমকুমও ৯ মারেন। ভারত প্রথম রোটেশনের পর এক পয়েন্টে এগিয়ে যায়। দক্ষিণ কোরিয়া দ্বিতীয় রোটেশনে খেই হারিয়ে ফেলে অনেকটা। তাদের তিন আর্চারই ৮ পয়েন্ট করে মারেন, ফলে তাদের স্কোর দাঁড়ায় ৫১। ভারতের সেট জিততে শেষ তিন তীরে মাত্র ২৪ পয়েন্ট দরকার ছিল। কীর্তি ৮ মারেন, অঙ্কিতা ৯ এবং কুমকুম ফের ১০ পয়েন্ট তুলে নেন। ভারত ৫৫-৫১ ব্যবধানে সেট জিতে ৪-২ ব্যবধানে এগিয়ে যায়।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে আর্চারিতে স্বর্ণপদক ভারতের

সোনার পদক তখন ভারতের হাতের মুঠোয়, কিন্তু শেষ সেটটা চরম স্নায়ুর চাপের ছিল। দক্ষিণ কোরিয়া দারুণভাবে ফিরে এসে প্রথম রোটেশনে ২৮ পয়েন্ট তুলে দুই পয়েন্টের লিড নেয়। ভারত জবাবে কীর্তি ও অঙ্কিতার হাত ধরে ৯ পয়েন্ট করে পায়। কুমকুমের তখন সেট ৫৪-তে টাই করে সোনা জিততে নিখুঁত ১০ পয়েন্ট দরকার ছিল। এই কিশোরী ফের একবার নিজের জাদু দেখালেন। কুমকুমের ১০ পয়েন্ট ভারতকে কাঙ্ক্ষিত ২৮ পয়েন্ট এনে দেয়। ভারত চতুর্থ সেট টাই হওয়ার সুবাদে ৫-৩ ব্যবধানে ফাইনাল জিতে নেয়। প্রসঙ্গত, এশিয়ান গেমসে মহিলাদের রিকার্ভ দলগত ইভেন্টে এই প্রথম পদক জিতল ভারত। মহারাষ্ট্রের মেয়ে কুমকুম পুরো ফাইনাল জুড়েই দুর্দান্ত পারফর্ম করেছেন। তিনি দলের দরকারে বারবার ১০ পয়েন্ট এনে দিয়েছেন। অঙ্কিতার অভিজ্ঞতাও চাপের মুখে দলকে স্থির রাখতে সাহায্য করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।