India vs West Indies: দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলার পর এখন টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। এই সিরিজে ভারতের ব্যাটারদের ভালো পারফরম্যান্স দেখা গেলেও, বোলাররা দলকে ভরসা দিতে পারছেন না। বোলারদের এই পারফরম্যান্স দেখে উদ্বেগ প্রকাশ করেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
KNOW
India vs West Indies T20I Series: রাঁচিতে (Ranchi) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলের হারের পরেই বোলিং বিভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রাক্তন অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর মতে, শুধু জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) মতো ম্যাচ জেতানো বোলারের উপর নির্ভর করে থাকলে চলবে না। ভবিষ্যতের কথা মাথায় রেখে ভালো মানের বোলার তৈরির দিকে মন দিতে হবে। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, 'আমি বোলারদের দোষ দিচ্ছি না। কিন্তু আমাদের দলে যথেষ্ট গুণমানসম্পন্ন বোলার নেই। বোলারদের তৈরি করার উপরেও আমরা যথেষ্ট জোর দিইনি। সেই কারণেই উচ্চমানের বোলার উঠে আসার সম্ভাবনা কমে যাচ্ছে। আশা করি, ভবিষ্যতে গুণমানসম্পন্ন বোলার তৈরি করার জন্য আমরা আরও সময় দেব।'
ভারতের বোলিং বিভাগে ঘাটতি দেখছেন অশ্বিন
অশ্বিনের মতে, কোনও ম্যাচে বড় রান হলে পরিস্থিতি অনুযায়ী বোলিং করার জন্য যে দক্ষতা ও ক্রিকেটীয় বুদ্ধির প্রয়োজন, বর্তমান ভারতীয় দলের বোলারদের মধ্যে তার কিছুটা অভাব দেখছেন অশ্বিন। তাঁর কথা অনুযায়ী, 'এই ধরনের পরিস্থিতিতে বোলিং করতে গেলে খেলা সম্পর্কে সঠিক ধারণা ও পরিস্থিতি বোঝার ক্ষমতা প্রয়োজন। আজ আমার মনে হয়েছে, সেই জায়গাতেই কিছুটা ঘাটতি ছিল। রোহিত শর্মা (Rohit Sharma) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) দু’জনেই একটা দিক থেকে ভাগ্যবান ছিল। অধিনায়ক হিসেবে ওদের হাতে জসপ্রীত বুমরার মতো একজন বোলার ছিল। যিনি কার্যত ওদের জন্য ‘চিট কোড’। প্রয়োজন হলে বুমরা রক্ষণাত্মক বোলিং করতে পারে। আবার ওর হাতে স্লোয়ারেরও দারুণ বৈচিত্র রয়েছে। কিন্তু এত প্রতিভাবান বোলার খুব বেশি নেই। ভারতীয় বোলিংয়ের ভবিষ্যৎ নিয়ে আমি সত্যিই উদ্বিগ্ন।'
বোলার তৈরির উপর জোর দেওয়ার পরামর্শ অশ্বিনের
ব্যাটারদের দাপটে টি-২০ ক্রিকেটে বড় রান এখন ক্রমশঃ স্বাভাবিক হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে শুধু রান আটকানো নয়, প্রয়োজন অনুযায়ী বোলিংয়ের গতি, লাইন ও লেংথ বদলানো এবং চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশ্বিনের বক্তব্য, ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে হলে ভারতকে এখন থেকেই সেই ধরনের বোলার তৈরির উপর জোর দিতে হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


