AUS vs BAN: দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে চমকে দিল বাংলাদেশ। ডারউইন টেস্টর প্রথম দিনটা স্বপ্নের মত গেল পদ্মাপাড়ের দেশের। বাংলাদেশের পেসারদের অবিশ্বাস্য স্পেলে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ১৯৮ রানে শেষ হয়ে গেল।
AUS vs BAN: দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে খেলতে নেমে চমকে দিল বাংলাদেশ। ডারউইন টেস্টর প্রথম দিনটা স্বপ্নের মত গেল পদ্মাপাড়ের দেশের। বাংলাদেশের পেসারদের অবিশ্বাস্য স্পেলে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস মাত্র ১৯৮ রানে শেষ হয়ে গেল। ১৯৮ রানের জবাবে প্রথমে দিনের শেষে বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর ১ উইকেটে ৯৬ রান। একেবারে অবিশ্বাস্য এই পারফরম্যান্সের পিছনে বড় ভূমিকা নিলেন বাংলাদেশের পেসার হাসান মেহমুদ। ২৬ বছরের লক্ষ্মীপুরের পেসার হাসান ৫৫ রান দিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬টি উইকেট নিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম বাংলাদেশি বোলার টেস্টে এক ইনিংসে ৫টি উইকেটের মাইলস্টোন গড়লেন। দুটি করে উইকেট নিলেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।
দুরন্ত বোলিং হাসান মেহমুদদের
হাসান মেহমুদের আগুনে স্পেলে ঝলসে গিয়ে ১ উইকেটে ৫২ থেকে অজিরা ১৫২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে। হাসানের বলে আউট হন- দুই অজি ওপেনার ট্রাভিস হেড (২২)-জেক ওয়েটাদারল্ড (২৩), স্টিভ স্মিথ (৭১), অধিনায়ক প্যাট কামিন্স (৯), মিচেল স্টার্ক (১) ও নাথান লিঁয় (৭)। তাসকিন আউট করেন দুই অজি অলরাউন্ডার- ক্য়ামেরন গ্রিন (১৩) ও বেবু ওয়েবস্টার (১২)-কে। মার্নস লাবুশানে (১) ও আলেক্স কারি (১৯) আউট হন ইবাদত হোসেনর বলে।
দেখুন ভিডিও
লড়লেন শুধু স্মিথ
অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র লড়াই করেন স্টিভ স্মিথ (১০৯ বলে ৭১ রান, ৭টি বাউন্ডারি, ১টি ওভার বাউন্ডারি)। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেন বাংলাদেশের দুই ওপেনার শাদমান ইসলাম ও তানিজদ হাসান। তবে শুরুটা ভাল করলেও স্টার্কের বলে আউট হন শাদমান (২০)। তবে দিনের খেলার শেষ ১৬ ওভার আস্থার সঙ্গে খেলে দেন তানজিদ (৩২ অপরাজিত) ও মোমিনুল হক (৩৫ অপরাজিত)। বাংলাদেশ প্রথম ইনিংসে এখনও ১০২ রানে পিছিয়ে, হাতে ৯টি উইকেট। অঘটনের স্বপ্ন দেখাতে শুরু করেছেন নাজমুল হোসেন শান্তো-রা।
ডারউইন টেস্টের প্রথম দিনের শেষে সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ (স্মিথ ৭১, ওয়েদারাল্ড ২৩। হাসান ৬/৫৫, ইবাদত ২/৩৯, তাসকিন ২/৫৫)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪ ওভারে ৯৬/১ (মুমিনুল ৩৫*, তানজিদ ৩২*, সাদমান ২০; স্টার্ক ১/২৮)

