IPL Broadcast Bangladesh:রাগ দেখিয়ে টি-২০ বিশ্বকাপে না খেলে নিজেদেরই বড় ক্ষতি হয়েছে। আর বেশি রাগ করে লাভ নেই, আখেরে ক্ষতিরই নিজেদেরই। তাই আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হল বাংলাদেশ। মন্ত্রী জানান, আইপিএল সম্প্রচারে আর কোনও বাধা নেই।

IPL Broadcast Bangladesh:রাগ দেখিয়ে টি-২০ বিশ্বকাপে না খেলে নিজেদেরই বড় ক্ষতি হয়েছে। আর বেশি রাগ করে লাভ নেই, আখেরে ক্ষতিরই নিজেদেরই। তাই আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হল বাংলাদেশ। পদ্মাপাড়ের দেশে আবার দেখা যাবে আইপিএল। আজ, শনিবার উদ্বোধনী ম্যাচ থেকেই আইপিএল সম্প্রচার হওয়ার কথা বাংলাদেশে। সংবাদমাধ্যমে প্রকাশ, দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে IPL সম্প্রচারের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিল। ফলে ২০২৬ সালের আইপিএলের ১৯তম আসর থেকে আবারও দেশটির দর্শকরা জনপ্রিয় এই টি-২০ লিগ উপভোগ করতে পারবেন।

কী জানাল বাংলাদেশ সরকার

বাংলাদেশের তারেক রহমানের সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, "আইপিএল সম্প্রচারে আর কোনও বাধা নেই। খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মেলাতে চাই না।" বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইপিএল সম্প্রচারের বিষয়টিকে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকেই দেখা হবে বলেও তিনি জানান। সরকারি এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন যেকোনও স্থানীয় টিভি চ্যানেল বা সম্প্রচারকারী সংস্থা আইপিএল দেখানোর জন্য আবেদন করতে পারবে এবং সেই আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। এর ফলে পূর্বের সব নিষেধাজ্ঞা কার্যত বাতিল হয়ে গেল।

কেন জারি হয়েছিল নিষেধাজ্ঞা

প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারিতে তৎকালীন অন্তর্বর্তী সরকার আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই সময় কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্কের জের এই সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রক তখন আইপিএলের সম্প্রচার, প্রচার এবং সংশ্লিষ্ট সব ধরনের কভারেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার নির্দেশ দিয়েছিল। আইপিএল শুরু হওয়ার পর ২০০৮ সাল থেকে এই প্রথমবার বাংলাদেশে এই লিগের ম্যাচ সম্প্রচার বন্ধ হয়েছিল, যা টেলিভিশন ও ডিজিটাল, দুই মাধ্যমেই ব্যাপক সাড়া ফেলেছিল।

কী কারণে ইউ টার্ন বিসিবি-র

নিষেধাজ্ঞা ঘোষণার পর বাংলাদেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ইঙ্গিত দিয়েছিলেন যে, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হতে পারে। তিনি তখনও বলেছিলেন, খেলাধুলাকে রাজনৈতিক রঙ দেওয়া উচিত নয়। অবশেষে নতুন প্রশাসনের এই সিদ্ধান্তে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় স্বস্তি ফিরেছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এখন তারা আবারও স্থানীয় চ্যানেলের মাধ্যমে আইপিএল ২০২৬-এর ম্যাচ সরাসরি দেখতে পারবেন। স্টার স্পোর্টস সহ অন্যান্য আগ্রহী সম্প্রচারকারীরাও এখন অনুমতি নিয়ে ম্যাচ দেখাতে পারবে।

ভারতে আয়োজিত হওয়ায় টি-২০ বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ

প্রসঙ্গত, নাইটদের সঙ্গে মুস্তাফিজুরের বিতর্কে ক্ষোভ দেখিয়ে ভারতে খেলতে আসতে না চেয়ে টি-২০ বিশ্বকাপ পয়কট করেছিল বাংলাদেশ।