Brazil in Kolkata: ৯৯৯-১৫০০, ২০০০, ২৫০০, ৩৫০০ এবং ৪৫০০ টাকার টিকিট খুব দ্রুত শেষ হয়ে যায়। যদিও ব্রাজিল ম্যাচে টিকিটের চড়া দাম নিয়ে অনেকেই উস্মা প্রকাশ করেছেন। কিন্তু তারপরেও উৎসাহে একটুও ছেদ পড়েনি। তবে এই মুহূর্তে সেই দামের আর কোনও টিকিট অবশিষ্ট নেই (India vs Brazil Kolkata)।
Brazil in Kolkata: উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কলকাতায় আসছে ব্রাজিল (Brazil in Kolkata)। আগামী ৩ অক্টোবর, ভারতের বিরুদ্ধে ম্যাচ। কার্যত, হাই-ভোল্টেজ। ফুটবলের মক্কা তথা কলকাতায় ঐতিহাসিক ব্রাজিল ম্যাচ। আর সেই ম্যাচের টিকিটও বাজারে ছেড়ে দিয়েছে ফেডারেশন। প্রথমদিনেই নিমেষে শেষ হয়ে যায় ৯৯৯-১৫০০ এবং ২০০০ ও ২৫০০ টাকার টিকিট। প্রথমদিন ‘Waiting Queue'-তেই ছিলেন প্রায় হাজারের উপর ফুটবলপ্রেমী। এরপর অনেকেই নিজেদের টিকিট কাটেন। একজন সর্বাধিক ১০টি টিকিট কাটতে পারবেন। তবে ৯৯৯-১৫০০, ২০০০, ২৫০০, ৩৫০০ এবং ৪৫০০ টাকার টিকিট খুব দ্রুত শেষ হয়ে যায়। যদিও ব্রাজিল ম্যাচে টিকিটের চড়া দাম নিয়ে অনেকেই উস্মা প্রকাশ করেছেন। কিন্তু তারপরেও উৎসাহে একটুও ছেদ পড়েনি। তবে এই মুহূর্তে সেই দামের আর কোনও টিকিট অবশিষ্ট নেই (India vs Brazil Kolkata)।
Calcutta Football League: কলকাতা ময়দান, নষ্টালজিয়া এবং গরম ঘুগনি-প্যাটিস! ফুটবল শুধু ফুটবল নয়
কলকাতায় ঐতিহাসিক ব্রাজিল ম্যাচ
আপাতত ৫০০০, ৬০০০, ৭০০০, ৯০০০, ১৫,০০০, ১৮,০০০ এবং ২৫,০০০ টাকার টিকিট রয়েছে। ১৮,০০০ টাকার টিকিট হল ভিআইপি এবং ২৫,০০০ টাকার টিকিট হল ভিভিআইপি বক্সের। জোম্যাটো-ডিসট্রিক্ট অ্যাপের মাধ্যমে দর্শকরা এই ম্যাচের টিকিট কাটতে পারবেন। পাশাপাশি জোম্যাটো-ডিসট্রিক্ট ওয়েবসাইটের মাধ্যমেও টিকিট কাটতে পারবেন দর্শকরা। সবমিলিয়ে, উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে উঠতে চলেছে সাম্বা ঝড়। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল বনাম ভারত। আর ঠিক তার সাতদিন পর, তথা ১০ অক্টোবর আছে মহালয়া। তারপরেই শুরু বাঙালির চিরন্তন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ফুটবল এবং দুর্গাপুজো, যে দুটো বিষয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে বাঙালির আবেগ, আনন্দ এবং উচ্ছ্বাস। এবার সেই দুর্গাপুজোই শুরু হচ্ছে ফুটবল উৎসব দিয়ে।

কী অবস্থা এই মুহূর্তে?

অনবদ্য, অসাধারণ এবং দুর্দান্ত। অন্যদিকে, কলকাতায় এই ম্যাচের আগে আগামী ২৫ সেপ্টেম্বর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাউন্সভিলে ম্যাচ রয়েছে ব্রাজ়িলের। তারপর ২৯ সেপ্টেম্বর, খেলা রয়েছে ব্রিসবেনে। সেই ম্যাচটিও অজিদের বিপক্ষে। এরপর ৩ অক্টোবর, ভারতের বিরুদ্ধে ম্যাচ। তবে সেখানেই শেষ নয়। আগামী ৬ অক্টোবর, এই কলকাতাতেই আরেক বিশ্বকাপ জয়ী ফুটবল দল উরুগুয়ে খেলতে নামবে ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচের টিকিটও একইভাবে পাওয়া যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।