India vs Pakistan: রবিবার কলম্বোর (Colombo) আর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস দুই শিবিরকেই চিন্তায় ফেলে দিয়েছে।
KNOW
2026 ICC Men's T20 World Cup: দীর্ঘ টালবাহানা, অনিশ্চয়তা, মাঠের বাইরের লড়াইয়ের পর রবিবার অবশেষে যখন টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) হতে চলেছে, তখন আবার অন্য সমস্যা। কলম্বোর (Colombo) আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবার সন্ধেবেলা এই ম্যাচের সময় বৃষ্টি হতে পারে। ফলে ম্যাচ নির্বিঘ্নে হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার বিকেল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তারপর বৃষ্টির বেগ কমলেও, হাল্কা বৃষ্টি হতে পারে। ফলে ঠিক সময়ে টস না-ও হতে পারে। ম্যাচ শুরু হওয়ার সময়ও পিছিয়ে যেতে পারে। এমনকী, ম্যাচ শুরু হওয়ার পরেও বৃষ্টি হতে পারে। ফলে দুই শিবিরই এখন আকাশের দিকে চোখ রাখছে।
রবিবার খেলা সম্ভব না হলে কী হবে?
রবিবার সন্ধেবেলা ম্যাচ শুরু হওয়ার কথা। আইসিসি-র নিয়ম অনুযায়ী, দুই আম্পায়ার ও ম্যাচ রেফারি রবিবার রাত ১১টা বেজে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তাঁরা অতিরিক্ত ৬০ মিনিট পাবেন। চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের কোনও ম্যাচের ফল নির্ধারণ করতে হলে দুই দলকে অন্তত পাঁচ ওভার করে ব্যাটিং করতেই হবে। সেমি-ফাইনাল ও ফাইনালে কোনও কারণে দুই দল পুরো ২০ ওভার করে ব্যাটিং করতে না পারলে অন্তত ১০ ওভার করে ব্যাটিং করতেই হবে।
ভারত-পাক ম্যাচে রিজার্ভ ডে থাকছে?
চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে কোনও ম্যাচের জন্যই রিজার্ভ ডে নেই। ফলে ভারত-পাক ম্যাচের জন্য আলাদা করে রিজার্ভ ডে নেই। ফলে রবিবারের ম্যাচ যদি ভেস্তে যায়, তাহলে দুই দল এক পয়েন্ট করে পাবে। সেটা হলে ভারতীয় দল হতাশ হবে। একইসঙ্গে বিপুল আর্থিক ক্ষতিও হবে। সম্প্রচারকারী সংস্থার আর্থিক ক্ষতি হবে। ভারত থেকে কয়েক হাজার ক্রিকেটপ্রেমী ম্যাচ দেখতে কলম্বোয় গিয়েছেন। তাঁরাও হতাশ হবেন। শ্রীলঙ্কা ক্রিকেটও (Sri Lanka Cricket) বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


