MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • টি-২০ বিশ্বকাপ ২০২৬: কোন ৫ জন ক্রিকেটার ভারতীয় দলের তুরুপের তাস হতে পারেন?

টি-২০ বিশ্বকাপ ২০২৬: কোন ৫ জন ক্রিকেটার ভারতীয় দলের তুরুপের তাস হতে পারেন?

2026 ICC Men's T20 World Cup: দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সিরিজ খেলে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। তবে বিশ্বকাপের আগে দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jan 18 2026, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
প্রথম দল হিসেবে পরপর ২ বার টি ২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারত, চলছে প্রস্তুতি
Image Credit : X/BCCI

প্রথম দল হিসেবে পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারত, চলছে প্রস্তুতি

খেতাব ধরে রাখার লড়াই ভারতের

২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এবার দেশের মাটিতে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ফের চ্যাম্পিয়ন হওয়াই ভারতীয় দলের লক্ষ্য। কোনও দল এখনও পর্যন্ত পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি। প্রথম দল হিসেবে সেই নজির গড়ার লক্ষ্যে সূর্যকুমাররা। তাঁরা টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

DID YOU
KNOW
?
আত্মবিশ্বাসী ভারতীয় দল
দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপে খেলতে নামার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা হতে চলেছেন ওপেনার অভিষেক শর্মা
Image Credit : AFP

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম ভরসা হতে চলেছেন ওপেনার অভিষেক শর্মা

ভারতের ভরসা অভিষেক শর্মা

গত বছর টি-২০ ফর্ম্যাটে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন অভিষেক শর্মা। এই তরুণ ওপেনার ১,৬০২ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০০-এর বেশি। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তিনি জোড়া শতরান করেছেন। এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রানের অসামান্য ইনিংস ছিল। টি-২০ বিশ্বকাপে যদি অভিষেক একইভাবে ব্যাটিং করতে পারেন, তাহলে বিপক্ষ দলগুলি নিশ্চিতভাবেই সমস্যায় পড়বে।

২
পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ভারতীয় দল।
প্রথম দল হিসেবে পরপর ২ বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে ভারতীয় দল।

Related Articles

Related image1
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ওয়াশিংটন সুন্দর ছিটকে গেলে পরিবর্ত হিসেবে কে সুযোগ পেতে পারেন?
Related image2
ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে শ্রেয়াস আইয়ার
36
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা জসপ্রীত বুমরা
Image Credit : AFP

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের বোলিং আক্রমণের অন্যতম ভরসা জসপ্রীত বুমরা

ভারতের বোলিং আক্রমণের ভরসা জসপ্রীত বুমরা

গত কয়েক বছর ধরে যে কোনও ফর্ম্যাটে ভারতীয় দলের সেরা পেসার জসপ্রীত বুমরা। আসন্ন টি-২০ বিশ্বকাপেও এই পেসারের উপর ভরসা করছে ভারতীয় শিবির। বিশ্বকাপের কথা মাথায় রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকে নজর রেখেছে টিম ম্যানেজমেন্ট। নির্বাচকরাও বুমরার ওয়ার্কলোড নিয়ে সতর্ক। সবারই আশা, তরতাজা অবস্থায় খেলতে নেমে টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাবেন এই পেসার।

46
এবারের টি-২০ বিশ্বকাপে পার্থক্য গড়ে দিতে পারে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স
Image Credit : stockPhoto

এবারের টি-২০ বিশ্বকাপে পার্থক্য গড়ে দিতে পারে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স

ভারতীয় দলের ভরসা হার্দিক পান্ডিয়া

২০২৪ সালে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন। এবার দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি এই অলরাউন্ডার। তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও ভারতীয় দলের বড় ভরসা। দেশের মাটিতে চেনা পরিবেশ-পরিস্থিতিতে বিপক্ষ দলগুলির কৌশল ব্যর্থ করে দেওয়াই হার্দিকের লক্ষ্য। তিনি ফর্মে থাকলে ব্যাটিংয়ে যে কোনও টার্গেট তাড়া করে দলকে জেতাতে পারেন এবং বোলিংয়েও অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন। এই কারণেই তিনি ভারতীয় দলের ভরসা।

56
টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের লোয়ার অর্ডার ব্যাটিংয়ের ভরসা রিঙ্কু সিং
Image Credit : AFP

টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের লোয়ার অর্ডার ব্যাটিংয়ের ভরসা রিঙ্কু সিং

ভালো পারফরম্যান্সের লক্ষ্যে রিঙ্কু সিং

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে অসাধারণ ব্যাটিং করার সুবাদে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। এবার টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছেন এই ব্যাটার। টি-২০ ফর্ম্যাটে তাঁর স্ট্রাইক রেট ১৬০-এর বেশি। ডেথ ওভারে এই স্ট্রাইক রেটই হয়ে গিয়েছে ২০০। কম বলে বেশি রান করার দরকার হলে দলের ভরসা রিঙ্কু। গত বছর এশিয়া কাপেও অসাধারণ পারফরম্যান্স দেখান এই ব্যাটার। তিনি টি-২০ বিশ্বকাপেও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় ভারতীয় শিবির।

66
টি-২০ বিশ্বকাপে বিপক্ষ দলের ব্যাটারদের ঘোল খাওয়াতে তৈরি 'বিস্ময় স্পিনার' বরুণ চক্রবর্তী
Image Credit : Gemini

টি-২০ বিশ্বকাপে বিপক্ষ দলের ব্যাটারদের ঘোল খাওয়াতে তৈরি 'বিস্ময় স্পিনার' বরুণ চক্রবর্তী

অসাধারণ পারফরম্যান্স বরুণ চক্রবর্তীর

গত বছর টি-২০ ফর্ম্যাটে অসামান্য পারফরম্যান্স দেখান বরুণ চক্রবর্তী। তিনি এই ফর্ম্যাটে বিশ্বের সেরা বোলার হয়ে উঠেছেন। সারা বছরে তিনি ৩৬ উইকেট নিয়েছেন। তাঁর বোলিংয়ের রহস্য এখনও ভেদ করতে পারেননি বিপক্ষ দলের ব্যাটাররা। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন এই স্পিনার। তিনি টি-২০ বিশ্বকাপেও একইরকম পারফরম্যান্স দেখাতে চান।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
খেলার খবর
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Harry Brook Double Century: গিলের রেকর্ড ভেঙে ODI-তে দ্রুততম ডবল সেঞ্চুরি হাঁকালেন হ্যারি ব্রুক, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের ৪২৯ রান
Recommended image2
New Zealand vs India: সঞ্জুর ঝোড়ো অর্ধশতরান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের
Recommended image3
India vs New Zealand: ক্রাইস্টচার্চে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ, এগিয়ে কারা?
Recommended image4
SA vs AUS 2nd Test: প্রোটিয়া পেসে বিধ্বস্ত অস্ট্রেলিয়া, ৯৯ রানে অল আউট! গকেবেরহা টেস্টে ফলো-অন
Recommended image5
Hardik Pandya: ভারতের জন্য বড় ধাক্কা! আইপিএলের আগে হার্দিকের দলে ফেরার কোনও সম্ভাবনা নেই?
Related Stories
Recommended image1
টি-২০ বিশ্বকাপ ২০২৬: ওয়াশিংটন সুন্দর ছিটকে গেলে পরিবর্ত হিসেবে কে সুযোগ পেতে পারেন?
Recommended image2
ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে শ্রেয়াস আইয়ার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved