MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • টি-২০ বিশ্বকাপ ২০২৬: এই রেকর্ডগুলি যে কারও পক্ষেই ভাঙা অত্যন্ত কঠিন

টি-২০ বিশ্বকাপ ২০২৬: এই রেকর্ডগুলি যে কারও পক্ষেই ভাঙা অত্যন্ত কঠিন

2026 ICC Men's T20 World Cup: ভারত ও শ্রীলঙ্কার (Sri Lanka) মাটিতে চলছে টি-২০ বিশ্বকাপ। এই টূুর্নামেন্টে দুর্দান্ত লড়াই দেখা যাচ্ছে। কিন্তু এমন কিছু রেকর্ড আছে, যা ভেঙে দেওয়া অত্যন্ত কঠিন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Feb 13 2026, 12:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
টি ২০ বিশ্বকাপে প্রথম জয়, নেপালকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল ইতালি ক্রিকেট দল
Image Credit : Getty

টি-২০ বিশ্বকাপে প্রথম জয়, নেপালকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল ইতালি ক্রিকেট দল

ইতালির প্রথম জয়

বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল ইতালি। টি-২০ বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করার পর প্রথম জয় পেল ইতালি। এই জয়ে উচ্ছ্বসিত ইতালির প্রধানমন্ত্রী। তিনি ভারত, বিসিসিআই ও আইসিসি-কে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে ইতালি আরও সাফল্য পাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।

DID YOU
KNOW
?
প্রথম জয় ইতালির
নেপালকে ১০ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপের মূলপর্বে প্রথম জয় পেল ইতালি ক্রিকেট দল।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
নামিবিয়াকে ৯৩ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে টানা ১০ ম্যাচে জয় ভারতীয় দলের
Image Credit : X@ICC

নামিবিয়াকে ৯৩ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে টানা ১০ ম্যাচে জয় ভারতীয় দলের

টানা জয় ভারতের

বৃহস্পতিবার নামিবিয়াকে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল ভারতীয় দল। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ থেকে এখনও পর্যন্ত টানা ১০ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। রবিবার পাকিস্তানের বিরুদ্ধেও জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী সূর্যকুমার যাদবরা। প্রথম দল হিসেবে পরপর দু'বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ভারতীয় দল।

১০
টি-২০ বিশ্বকাপে টানা ১০ ম্যাচে জয় ভারতীয় দলের।
২০২৪ সাল থেকে এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে টানা ১০ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল।

Related Articles

Related image1
India vs Namibia: নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয়, পাকিস্তান ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারত
Related image2
Nepal vs Italy: টি-২০ বিশ্বকাপে ইতিহাস, উচ্ছ্বসিত ইতালিবাসী বাঙালি পরিবার
37
টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড এখনও অটুট
Image Credit : Getty

টি-২০ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড এখনও অটুট

যুবরাজ সিংয়ের রেকর্ড

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ওভার-বাউন্ডারি মারেন যুবরাজ সিং। সেই ম্যাচে তিনি ১২ বলে অর্ধশতরান করেন। এই রেকর্ড এখনও পর্যন্ত কোনও ব্যাটার স্পর্শ করতে পারেননি বা ভাঙতে পারেননি। অন্য কারও পক্ষে এই রেকর্ড ভাঙা অত্যন্ত কঠিন।

47
টি-২০ বিশ্বকাপে ১ ম্যাচে ৪ ওভার বোলিং করে কোনও রান দেননি নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন
Image Credit : Getty

টি-২০ বিশ্বকাপে ১ ম্যাচে ৪ ওভার বোলিং করে কোনও রান দেননি নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন

লকি ফার্গুসনের রেকর্ড

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে চার ওভার বোলিং করে কোনও রান না দিয়ে তিন উইকেট নেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। এই রেকর্ড অন্য কোনও বোলারের নেই। ভবিষ্যতে কোনও বোলারের পক্ষে ফার্গুসনের রেকর্ড স্পর্শ করা অত্যন্ত কঠিন।

57
টি-২০ বিশ্বকাপের কোনও সংস্করণে সবচেয়ে ভালো ব্যাটিং গড়ের রেকর্ড বিরাট কোহলির
Image Credit : Getty

টি-২০ বিশ্বকাপের কোনও সংস্করণে সবচেয়ে ভালো ব্যাটিং গড়ের রেকর্ড বিরাট কোহলির

বিরাট কোহলির রেকর্ড

২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে ১০৬.৩৩ গড়ে ৩১৯ রান করেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এরকম ব্যাটিং গড় অন্য কোনও ব্যাটারের নেই। ভবিষ্যতেও কোনও ব্যাটারের পক্ষে এই রেকর্ড ভেঙে দেওয়া অত্যন্ত কঠিন।

67
২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে ১৭২ রানে জয় শ্রীলঙ্কার
Image Credit : Getty

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে ১৭২ রানে জয় শ্রীলঙ্কার

শ্রীলঙ্কার বিশাল ব্যবধানে জয়ের রেকর্ড

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৬০ রান করে শ্রীলঙ্কা। তারা সেই ম্যাচে ১৭২ রানে জয় পায়। টি-২০ ফর্ম্যাটে এখন প্রতিদ্বন্দ্বিতা যে পর্যায়ে পৌঁছে গিয়েছে, তাতে কোনও ম্যাচে এই রানের ব্যবধানে জয় পাওয়া অত্যন্ত কঠিন।

77
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সেরা স্পেল শ্রীলঙ্কার বিস্ময়-স্পিনার অজন্তা মেন্ডিসের
Image Credit : Getty

টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সেরা স্পেল শ্রীলঙ্কার বিস্ময়-স্পিনার অজন্তা মেন্ডিসের

অজন্তা মেন্ডিসের রেকর্ড

২০১২ সালের টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র আট রান দিয়ে ছয় উইকেট নেন শ্রীলঙ্কার বিস্ময়-স্পিনার অজন্তা মেন্ডিস। টি-২০ বিশ্বকাপে এটাই কোনও বোলারের সেরা স্পেল। অন্য কোনও বোলারের পক্ষে মেন্ডিসের এই রেকর্ড স্পর্শ করা বা ভেঙে দেওয়া অত্যন্ত কঠিন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image2
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image3
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image4
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Recommended image5
IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু, বাদ তরুণ বৈভব! কেমন হতে পারে প্রথম একাদশ?
Related Stories
Recommended image1
India vs Namibia: নামিবিয়ার বিরুদ্ধে সহজ জয়, পাকিস্তান ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারত
Recommended image2
Nepal vs Italy: টি-২০ বিশ্বকাপে ইতিহাস, উচ্ছ্বসিত ইতালিবাসী বাঙালি পরিবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved